{"title":"Shalidhan","description":null,"products":[{"product_id":"vp7xkdf2zu3j","title":"Subhash Firechilen : Ek Sangbadik er Antartadanta by Kunal Bose [Hardcover]","description":"\u003cp\u003e‘সুভাষ ঘরে ফিরেছিলেন ‘ এই বইয়ে ধরা রয়েছে সাংবাদিকের নিজস্ব ভঙ্গিতে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য বিষয়ে তদন্ত। চন্দননগর থেকে উত্তর প্রদেশের ‘ফৈজাবাদ’ রহস্যের সন্ধানে ছুটে বেড়ানোর গল্প।…\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":48352435929338,"sku":"VP7XKDF2ZU3J","price":349.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VP7XKDF2ZU3J_56509dca-7e75-4a71-98a1-c053a361d1bf.jpg?v=1771557414"},{"product_id":"453i0z9lp2ce","title":"Kobijonmo by Mandakranta Sen [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eরবি ঠাকুরের এক জন্মোৎসবে তার কবিতায় আসা শুরু। একটি পঙক্তি মায়ের, পরের পঙক্তি তার। তারপর তার নিয়তিনির্দিষ্ট কবিজন্ম। তার ডাইরি উপচে পড়ে লেখায়। কিন্তু তারপর, তারপর কী? কোনও পত্রিকায় কি তার লেখা প্রকাশিত হওয়ার মতো? বই কীভাবে হয়? নাহ্, এ বিষয়ে তার নিজের কোনও ধারণা নেই। সে শুধু মা’কে তার কবিতা শোনায়। এটুকুতেই তার তৃপ্তি। তার উচ্চাশা সামান্যই। তখনই, ঘটনাচক্রে তার প্রিয় কবির সঙ্গে তার সাক্ষাৎ। তিনি অতীব প্রতিভাবান ও প্রসিদ্ধ। সে এ সৌভাগ্যের কথা স্বপ্নেও ভাবেনি। তার কবিজীবনে এ এক অভাবিত বাঁক। তার জীবনের পরম প্রাপ্তি। এই উপন্যাস এই দুই কবিকে ঘিরে গড়ে ওঠা একটি আখ্যান। এবং এ কাহিনিতে মুখ্য চরিত্র, হ্যাঁ, কবিতা, কবিতাই।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696430330,"sku":"453I0Z9LP2CE","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/453i0z9lp2ce_1_1.jpg?v=1786475725"},{"product_id":"4561d23rwzsk","title":"Kama: The Desire by Barnali Roy [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘কাম’ শব্দটা বলার সঙ্গে সঙ্গে কি চোখের সামনে কিংবা মনের গভীরে যৌনতা (Sex) ফুটে ওঠে? মনে ছায়াপাত করে যায় শুধুই নারী-পুরুষের শারীরিক মিলন? ‘কাম’ শব্দটিকে কোন একটি সঠিক ইংরাজী শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এই প্রাচ্য ও পাশ্চাত্য উভয় দেশের মনিষীরাই ‘কাম’-কে ইংরেজীতে ‘KAMA’ শব্দটি হিসাবেই ব্যবহার করেছেন। যদি একান্তই ‘কাম’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ খুঁজতে যান, তাহলে কাছাকাছি শব্দটা হল ‘Desire’। এর পরিধি অনেক ব্যাপক। থেকে শুধু জৈবিক ক্রিয়ায় বাঁধলে চলে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ পরিতৃপ্তির অর্থ বোঝেন না। সঙ্গম অর্থাৎ যোনি-লিঙ্গের মিলন (Intercourse) আর বীর্যস্খলন (Ejaculation) এই প্রক্রিয়া কখনোই ‘কাম’ কলা নয়। ‘কাম’ অনেক ব্যাপক, অনেক গভীর। যৌনতার সঙ্গে জড়িয়ে থাকা যে বোধ—- ‘কাম’ সেই বিষয়টি চিরকাল অধরাই থেকে যায়। মানুষ যৌনতায় মাতে আনন্দের জন্য, সাময়িক আনন্দও পায়। আবার কেউ কেউ একে শুধুই বংশবিস্তারের অঙ্গ হিসেবেই ভেবে চলে সারাজীবন। কিন্তু সৃষ্টিরহস্যের আদি ও শ্রেষ্ঠ রহস্য ‘কাম’ নিয়ে সে কিছুই ভাবে না, জানে না। জন্মের পর থেকেই বাইরের অপার রহস্য যেমন মানুষকে বিস্মিত করে, তেমনই বিস্মিত করে ভিতরের রহস্য। এর মধ্যে সবচেয়ে বড় রহস্য হল দেহ আর তার অনুভব। ‘কাম’ হল সেই রহস্যের আরেক নাম। ‘কাম’ আসলে শুধু শরীরবোধ নয়। কাম পেরিয়ে তবেই প্রেমে পৌঁছানো যায়। তাই ‘কাম’ আসলে জীবনব্যাপী এক উৎসব। যার উদযাপন জানাটা খুব জরুরি।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696495866,"sku":"4561D23RWZSK","price":387.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/4561d23rwzsk_1_1.jpg?v=1786475898"},{"product_id":"4567lno0djb9","title":"Saptaparni by Koyel Bhattacharya [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eএক আদিম অন্ধকার অরণ্যবিবরে অভিচারমত্তা যক্ষিণীকে অভিশাপ দিয়ে ব্রাহ্মণ অগ্নিব্যাস দেহত্যাগ করলেন। সেই শাপমোচনার্থ গয়াশিরের শিখরে তিন যুগে এসে দাঁড়ালেন তিন যুগাবতার। রাম, কৃষ্ণ, এবং গৌতম বুদ্ধ; ভারতভূমির অধ্যাত্মগগনে ভাস্বরতম তিন তাপসপুরুষের কিংবদন্তীর সঙ্গে গয়াক্ষেত্র অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। সেসব কিংবদন্তী এক সুতোয় গাঁথতেই বিনির্মাণ এ কল্পকাহিনির। আবার নিছক বিনির্মাণ ভেবে নিলে সপ্তপর্ণীর মর্যাদা ক্ষুণ্ন হয়। কারণ বিনির্মাণের জন্য সপ্তপর্ণী লেখা নয়। সপ্তপর্ণী লেখা তিন যুগে তিন অবতারের সদ্ধর্মপালনের প্রতিজ্ঞাকে এক করে দেখাবার জন্য। রাম, কৃষ্ণ আর গৌতম বুদ্ধ’কে একত্র করে ইতিপূর্বে কোনো গল্প উপন্যাস লেখা হয়েছে কি না জানা নেই। সপ্তপর্ণীর রামচন্দ্রেরও রামায়ণের রাম হবার প্রয়োজন নেই, সপ্তপর্ণীর প্রেমিক কৃষ্ণকেও মহাভারত বা ভাগবতের কৃষ্ণের সঙ্গে তুলনায় টানার মাথার দিব্যি নেই। সপ্তপর্ণীর গৌতমও বৌদ্ধ ধর্মের প্রচেতাপুরুষ নন। তাঁরা সবাই অন্য। তাঁরা একে অপরের থেকে অবিচ্ছিন্ন। এই গল্পে রাম, কৃষ্ণ, বুদ্ধ সকলে ব্যর্থ মানুষের মতো কেঁদেছেন, পরাজিত হয়েছেন তবু প্রেমের মন্ত্র ত্যাগ করেননি। গোটা উপন্যাস নিরবিচ্ছিন্ন অধ্যাত্মের ছন্দে বইলেও মাঝে ঠিক স্মরণ করিয়ে দেয়, প্রেমের চেয়ে বড় অধ্যাত্মবাদ নেই।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696528634,"sku":"4567LNO0DJB9","price":445.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/61At4XluW2L_1.jpg?v=1786711538"},{"product_id":"458b0qf6pj7v","title":"Raat Dakhal by Sanatan Tilottama Dinda [Paperback]","description":"\u003cp\u003eRaat Dakhal by Sanatan Tilottama Dinda \u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696561402,"sku":"458B0QF6PJ7V","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Raat-Dakhal_1.jpg?v=1786711847"},{"product_id":"458hzrpci1v9","title":"Banglar Bilupto O Biluptopray Kormosangeet by Saibal Mukhopadhyay [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eআত্মবিস্মৃত বাঙালির দৈনন্দিন যাপনের মধ্যেই প্রকাশিত হয়ে ওঠে, ইতিহাস-চেতনার অসচেতনতা! অতি দুর্বল অস্তিত্ব-চেতনা বা সাংস্কৃতিক-চেতনা নিয়েও তার অহমিকার সীমা নেই৷ মেকি আড়ম্বরের প্রসাধনে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে তার শিকড়, তার সংস্কৃতি—- আরও সুস্পষ্ট করে বললে লোকসংস্কৃতি।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eবাংলার লোকসংস্কৃতির বিপুল সমুদ্র মন্থন করলে উঠে আসে পরম্পরা ও ঐতিহ্যের অমৃতপাত্র। যার অন\u003c\/span\u003e\u003cspan class=\"html-span xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs x3nfvp2 x1j61x8r x1fcty0u xdj266r xat24cr xgzva0m xhhsvwb xxymvpz\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e্যতম গুরুত্বপূর্ণ আঙ্গিক হল কর্মসঙ্গীত।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eকর্মই জীবন। আর কর্মের মধ্যে লুকিয়ে আছে পরিশ্রম। শ্রম লাঘব একঘেঁয়েমি দূর করতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গুনগুন করে ভিন্ন আঙ্গিকের সুর, তাল, ছন্দ। নিজের আঞ্চলিক, ভৌগোলিক, ভূ-প্রকৃতি, অনুকূল ও প্রতিকূল অবস্থানের মধ্যে বসবাস করতে করতে সেই সুর-তাল-ছন্দে শব্দের পর শব্দ সাজিয়ে রচিত হয়েছে গান। কর্মের মধ্যে থেকে এই গান শ্রমলাঘব তো করেই, আনন্দের সঙ্গে কাজটির পরিসমাপ্তিও ঘটায়। এই গ্রন্থের পাতায় পাতায় শ্রমজীবী মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা ধরা পড়েছে তাদের ‘নিজস্ব’ গানে গানে।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eবিলুপ্ত হয়ে যাওয়া অথবা বিলুপ্তপ্রায় তিন শতাধিক কর্মসঙ্গীত সংকলিত করার কঠিনতম কাজটি করেছেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক শৈবাল মুখোপাধ্যায়। কর্মসঙ্গীতের মধ্যে লুকিয়ে থাকা যাপনের গভীর অর্থ এবং আর্থ-সামাজিক-ভাবনার বিশ্লেষণ সম্ভবত এই প্রথম।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696594170,"sku":"458HZRPCI1V9","price":445.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Kormosangeet_Mock_1.jpg?v=1786711977"},{"product_id":"458ixmqyda60","title":"Moddhyobitto by Saurav Palodhi [Paperback]","description":"\u003cp\u003eখুব সহজে বলতে গেলে, উচ্চবিত্ত নয়, নিম্নবিত্ত নয়, তাই মধ্যবিত্ত। মধ্যবিত্ত আসলে কারা বলুন তো? কালঘাম ঝড়িয়ে একবেলা ফ্যানা ভাত আর ব্রাউন রাইসের মাঝের যে গ্যাপটা, সেটা হল মধ্যবিত্ত। এই বইটা খুব বোকা বোকা একটা বই, লেখক এমন কিছু লেখেনইনি যেটা কেউ জানেন না। মাথা ফাথা চুলকে যা লিখেছেন তা আপনাদের সবার জানা। অবশ্য আপনি যদি নিজেকে মধ্যবিত্ত বলে মনে করেন। না না, মনে-মনে মনে করলেই হবে, জানান দিতে হবে না। আচ্ছা আজ না হয় আপনি বড়লোক, একদিন তো মধ্যবিত্ত ছিলেন, তাহলেই হবে। আমাদের মধ্যবিত্ততা আবার নিম্নবিত্তের দিকে অনেকটাই হেলে থাকে। তাই মোদ্দা কথা কোনো ডিপার্টমেন্টেরই অসুবিধে হবে না।\u003c\/p\u003e\n\u003cp\u003eতবে সবার জানা জিনিস কেন লিখলেন? কিছু জিনিস লিখে না রাখলে হারিয়ে যায়। যেমন ফোন এসে মাঠ হারিয়ে গেছে, ফ্ল্যাট এসে পাড়া হারিয়ে গেছে, আপোষ এসে শিরদাঁড়া হারিয়ে গেছে, “ব্রো” এসে ভ্রাতৃত্ব হারিয়ে গেছে, সবুজ এসে লাল হারিয়ে গেছে… ওহ সরি।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696626938,"sku":"458IXMQYDA60","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/1735031043_1.jpg?v=1786712164"},{"product_id":"5bmf81dwz32g","title":"Rangta by Rupak Chattopadhyay [Hardcover]","description":"\u003cp\u003eসব্যসাচী আর রাই দুই সাংবাদিকের জীবন কোথাও এসে মিলে গেছে দুর্নীতির পাকদণ্ডী রাস্তায়। ব্যর্থ নকশাল থেকে শাসক নেতা, নিরুদ্দেশ হওয়া এক কমিউনিস্ট কীভাবে মিলে যায় জীবনের এক সূত্রে? সব্যসাচীর জীবনে বারবার ফিরে আসে একজন, সব্যসাচী কি সত্যিই তার মৃত্যুর জন্য দায়ী? নিয়োগ দুর্নীতিতে জড়িত মন্ত্রীর বাড়ি থেকে কীভাবে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা? তেভাগার চর হঠাৎই মিডিয়ার শিরোনামে উঠে আসে কেন? কী অভিযোগ সেখানকার মহিলাদের? কীভাবে ভোট মেশিনারি কাজ করে বাংলার প্রত্যন্ত গ্রামে-গঞ্জে? বাংলার সংবাদমাধ্যমের আনাচকানাচে কীভাবে চলে খবরের বিকিকিনি? প্রতিনিয়ত কীভাবে ঘটে চলে সত্যের অপমৃত্যু?\u003c\/p\u003e\n\u003cp\u003eশাসক-শোষক-শোষিতের কোনটা মুখ আর কোনটা মুখোশ বুঝে ওঠা মুশকিল। সমাজ-রাজনীতি ও ব্যক্তিগত প্রত্যেকটি সম্পর্কই আসলে ‘রাংতা’ মোড়া। চকচকে মোড়কের ভেতরে শুধুই অন্ধকার? নাকি দুঃসময়ের এই চক্রবূহেও স্বপ্ন বুনতে পারে এক যুগল। তাদের স্বপ্ন কি দিনের আলো দেখবে? নাকি মনের দ্বন্দ্ব আর সাংসারিক রাজনীতি তাদের পথ আলাদা করে দেবে?\u003c\/p\u003e\n\u003cp\u003eএই উপন্যাস শোনাবে কিছু মানুষের গল্প, যারা একদিন ভাল থাকতে চেয়েছিল… আর হ্যাঁ, এই উপন্যাস ‘অরাজনৈতিক’ নয়।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696659706,"sku":"5BMF81DWZ32G","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Rangta-Mock_1.jpg?v=1786712294"},{"product_id":"5njuzkls3p9w","title":"Riu Ekta Andhobiswas by Nayan Malek [Hardcover]","description":"\u003cp\u003eনীর এবং রিউ, গল্পের কেন্দ্রীয় দুই চরিত্র, একে অপরকে অগাধ ভালোবাসায় জড়িয়ে রেখেছে। ভালোবাসা অধিকার দেয়। কিন্তু সেই অধিকারের সীমা ঠিক কতটা? ভালোবাসা, বিশ্বাস আর অধিকারের মধ্যে একাধিক সূক্ষ্ম সীমারেখা আছে। কখনো কখনো সম্পর্কের জটিলতা, ভালোবাসা এবং অধিকারবোধের অন্ধবিশ্বাসকে টলিয়ে দেয়। প্রশ্নের মুখে ফেলে সংবেদনশীলতাকে। ভালোবাসা আর অধিকারের মাঝে কতটা ফারাক? কাউকে ভালোবাসলে তার উপর ঠিক কতটা অধিকার থাকে? তার সাথে কী কী করা যায়?\u003c\/p\u003e\n\u003cp\u003e‘ম্যারিটাল রেপ’-এর অতি-সংবেদনশীল প্রেক্ষাপটে নির্মিত এই কাহিনি নিছক কাহিনি নয়। ভালোবাসার গভীরতা, বিশ্বাসের জটিলতা এবং অধিকারের প্রকৃত সংজ্ঞাকেই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। নীর এবং রিউর ভালোবাসা পাঠককের সামনে এক অনন্য ভাবনার দরজা খুলে দেয়। ‘রিউ, একটা অন্ধবিশ্বাস’, পাঠককে ভাবাবে এবং ভালোবাসার অর্থ নতুন করে উপলব্ধি করতে সাহায্য করবে।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696692474,"sku":"5NJUZKLS3P9W","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/RIU_Mock_1.jpg?v=1786712427"},{"product_id":"5nk642zcrqjs","title":"Bristi Anibarjo by Sourav Chakraborty [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eভালোবাসায় ভরসা বাড়ে ঠিকই… কিন্তু লোভ তার চেয়ে বাড়ে বেশি গুণে… আরও ভালবাসা পাওয়ার লোভ… নাহলে “খবর আছে” বইটি বেরনোর পর এক বছর বিরতি নিয়েও আবার টুকটুক করে ব্যাগ-পত্র গোছাতে শুরু করতাম না। জানি, সেই একই ব্যর্থ প্রচেষ্টা… সময়কে বন্দি করার, নিরীহ কিছু অক্ষর ছন্দের মাধ্যমে। তবু… মেঘ করেছে বলে কি ঘুড়ি ওড়াবো না? কতটা উতরে গেলাম আর কতটাই বা সশব্দে ধপাস হল সেই দাড়িপাল্লা বরং আপনাদের হাতে থাক । আমরা যারা সর্বশক্তি দিয়ে ক্রমাগত ছুটে চলেছি রোজকার জীবনে, ট্রেনে ঝুলতে ঝুলতে ভাবছি পোস্টে বাড়ি খাব কি না! কেটে ছড়ে গেলে এই কবিতাগুলো তাদের কাছে লাল ওষুধ হয়ে বেঁচে থাকুক… ব্যাস এতুকুতেই শান্তি।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696725242,"sku":"5NK642ZCRQJS","price":169.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Bristi-Anibarjo_Mock_1.jpg?v=1786712570"},{"product_id":"5nlkjoghmzx1","title":"Ri-Te Ritu by Subhadip Bandyopadhyay [Hardcover]","description":"\u003cp\u003eসৃষ্টিকর্তা অবয়ব দিয়েছেন পুরুষের, কিন্তু তার ভিতর রয়েছে এক বন্দিনী নারী। সেই নারী বেরিয়ে আসতে চাইলেই ধেয়ে আসছে সমাজের ছিছিক্কার। ভেতর বলছে এক কথা, বাইরে বলছে আরেক কথা। সে স্বেচ্ছায় এ জীবন নিয়ে আসেনি। তাঁকে পাঠানো হয়েছে। ভগবান তুমি তো পাঠিয়ে দিলে! ধরায় এসে শরীর ও মনের ঝড় বইছে, যুদ্ধ চলছে প্রতিনিয়ত। এই ঝড় মোকাবিলা করার অস্ত্র কী ‘রূপান্তর’? খোদার উপর খোদকারি?\u003c\/p\u003e\n\u003cp\u003eআমাদের দেশে পুরুষ থেকে নারী হবার মধ্যে যে গ্লানি,লোকের বিতৃষ্ণা, ঘৃণা সহ্য করতে হয়, সেটাকে পার করতে পেরেছিলেন ঋতুপর্ণ ঘোষ। এই প্রথম পরতে পরতে খুলে গেল রিঙ্কু থেকে ঋতুপর্ণ হয়ে ওঠার সম্পূর্ণ আখ্যান। ঋতুর অজানা ছেলেবেলার গল্প থেকে সাহসী মেয়েবেলার লড়াই।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696758010,"sku":"5NLKJOGHMZX1","price":445.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Ritu-Mock_1.jpg?v=1786713033"},{"product_id":"5nlqydapivux","title":"Kissa-E-Salim by Aniruddha Sarkar [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eযুবরাজ সেলিমের ‘জাহাঙ্গীর’ হিসেবে সিংহাসন আরোহনের ইতিহাস যেমন চমকপ্রদ তেমনই তাঁর মদ্যপান এবং বিলাসিতার কাহিনি ইতিহাসপ্রসিদ্ধ। তাঁকে ঘিরে আনারকলি এবং নূরজাহানের প্রেমকাহিনি ইতিহাসে আজও হাজারো প্রশ্নের জন্ম দেয়। শাহজাদা সেলিমের হাজারো কিসসা নিয়েই সাহিত্যিক অনিরুদ্ধ সরকারের দীর্ঘ গবেষণামূলক ঐতিহাসিক উপন্যাস—- ‘কিসসা-এ-সেলিম’।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696790778,"sku":"5NLQYDAPIVUX","price":445.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/salim_mock_1.jpg?v=1786713197"},{"product_id":"5nm9w7bei3qp","title":"Banglar Bhog Bhoj Naibedya by Sukanya Datta [Hardcover]","description":"\u003cp\u003e‘আমার হরিনামে রুচি কারণ পরিনামে লুচি।’ এ বড় সত্য উচ্চারণ। নিত্যপুজো থেকে তেরো পার্বণ, দেবদেবীকে ভোগ সাজিয়ে তুষ্ট করতে না পারলে বুঝি ভোজোনেষু বাঙালির শান্তি হয় না।\u003c\/p\u003e\n\u003cp\u003eভোগের গন্ধ নাকে এলেই আস্বাদনের অপেক্ষা করে বাঙালি। অঞ্চল ভেদে, সমাজ, অর্থনৈতিক অবস্থা অনুযায়ী ভক্ত মনের সাধ মিটিয়ে দু’ হাত উজার করে ভোগ সাজান। এসবের মধ্যে ফুটে ওঠে বাঙালির খাদ্য-সংস্কৃতির চিত্র। পান্তাভাত, খিচুড়ি, ফলমূল, মাছ, মাংস, ফলার কী নেই ভোজের তালিকায়! সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর লৌকিক দেবতা থেকে শুরু করে শারদীয় উৎসবের ভোগের তারতম্য তো আছেই সঙ্গে মধ্যযুগের বণিক থেকে নিষাদ জাতির অন্দরমহলের পাকশালের বিবিধ ব্যঞ্জন লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থটিতে।\u003c\/p\u003e\n\u003cp\u003eএই গ্রন্থটি ভোজনবিলাসী বাঙালির প্রতি সুকন্যার নিবিড় অধ্যাবসায়ের নৈবেদ্য। অধ্যায়গুলি পড়তে পড়তে চেতনা এবং রসনা উভয়ই সিক্ত হবে, নিশ্চিত।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696823546,"sku":"5NM9W7BEI3QP","price":387.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Cover-Mock_1.jpg?v=1786713302"},{"product_id":"5nmo86tj7bhf","title":"Meghe Meghe Akashkusum by Deblina [Paperback]","description":"\u003cp\u003eনানা দেশের উপকথায় ফুল, পাখি, আজব জীব বা প্রকৃতির চেনা উপাদানকে কেন্দ্র করে কত কাহিনি আছে। এইসব চেনা, অচেনা, আজব প্রাণী ও প্রকৃতির অংশ পাওয়া যায় বিশ্বের পুরাণ কথাতেও। এই মোটিফগুলো গল্পে বহুল ব্যবহার হতে হতে আর্কেটাইপ হয়ে উঠেছে। হয়ে উঠেছে প্রতীক। এদের মধ্যে খুঁজে পাওয়া যায় গভীর অর্থ। এইসব কল্পনার মহীরূহের সৃষ্টির গভীরে নিহিত আছে বাস্তবের সূক্ষ্ম বীজ। আছে বিজ্ঞানের ছিটেফোঁটা বা যুক্তির আলোকরশ্মি । কালের কৃপাণ অনেক কিছুই ধ্বংস করে দেয় ঠিকই কিন্তু তবুও পড়ে থাকা খড়কুটোর টুকরো জুড়ে সত্যের সন্ধান চলে অবিরাম। এই বইতে থাকছে-\u003c\/p\u003e\n\u003cp\u003eবিষয়ভিত্তিক\u003c\/p\u003e\n\u003cp\u003e* দেশ বিদেশের উপকথার গল্প সংক্ষেপে,\u003cbr\u003e* দেশ বিদেশের পৌরাণিক অনুষঙ্গ,\u003cbr\u003e* প্রতীকী অর্থ,\u003cbr\u003e* এই মিথ গড়ে পিছনে যুক্তি অনুসন্ধান,\u003cbr\u003e* মনস্তাত্ত্বিক ব্যাখ্যা\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696856314,"sku":"5NMO86TJ7BHF","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Akashkusum_Mock_1.jpg?v=1786714888"},{"product_id":"5nmutce8f24z","title":"Choddoanar Jolchobi by Elora Chattopadhyay [Paperback]","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eসেই সব ছবি যা আমাদের মনের ভেতরে ঘাপটি মেরে বসে থাকে নিরন্তর। সেই সব না বলা কথা, সেই সব আবেগ, কষ্ট, বিরহ, প্রেম—- যারা নিয়ত মনের ভেতরে ঘুরপাক খায়। হারিয়ে ফেলা মানুষগুলো, যারা আমাদের সবার প্রিয় ছিল একদিন কিন্তু আজ হারিয়ে গেছে। প্রেম, ছেড়ে চলে যাওয়া, না বলা কথা, প্রতিবাদ—- একটা জীবনে যা যা আমরা জমাই তার কিছুটা জমেছে এই বইয়ের পাতায় পাতায়। জীবন থেকে বইয়ের পাতায় এনে রাখা হয়েছে জলছবির মতো।\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eযারা হারিয়ে গেছে জীবন থেকে, তাদের সঙ্গে হয়তো কোনোদিন দেখা হবে। যে আর কাছে নেই তার সঙ্গে রি-ইউনিয়ন হবে। যা বলা হয়নি মুখ ফুটে, তা কখনও বলা হবে নিশ্চিত। যা হারিয়ে গেছে তাকে খুঁজতেই এই বই লেখা। ফেলে আসা কিছু মুহূর্ত, হারিয়ে ফেলা গান সব জমেছে এই বইয়ের অক্ষরে অক্ষরে।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696889082,"sku":"5NMUTCE8F24Z","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Illora_Mock_1.jpg?v=1786715064"},{"product_id":"5nmvgjac7isx","title":"Mohounbagan Sobuj Ghaser Meroon Golpo by Arghya Bandyopadhyay, Rupak Basu [Hardcover]","description":"\u003cp\u003e মোহনবাগান: সবুজ ঘাসের মেরুন গল্প\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: অর্ঘ বন্দ্যোপাধ্যায়, রূপক বসু \u003c\/p\u003e\n\u003cp\u003eপড়াশোনায় দারুণ। হওয়ার কথা ছিল ডাক্তার। আর. জি. কর-এ ডাক্তারি পড়ছিলেন তিন বছর ধরে। সঙ্গে চলছিল ফুটবলও। কলেজের সেরা ফুটবলার তো বদ্রুই। সামনে থেকে তিনি তখন দেখছেন মোহনবাগানের আর এক কিংবদন্তি টি. আও-কে। তিনিও তখন আর. জি. কর-এ।\u003c\/p\u003e\n\u003cp\u003eহঠাৎ কী হল, ডাক্তারি ছেড়েই দিলেন বদ্রু! বললেন, ‘দুটো নিয়ে এভাবে চলা যায় না। হয় ফুটবলার হব। না হয় ডাক্তার।’\u003c\/p\u003e\n\u003cp\u003eআরও একটা ঘটনা ফুটবলার হওয়ার দিকে টেনে এনেছিল বদ্রুকে। নিজেই একদিন গল্প করতে করতে বলেছিলেন সে কথা। বদ্রুর দাদা রাধানাথ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন ফুটবলার। হাওড়ার বালির বন্দ্যোপাধ্যায় পরিবার তখন দারুণ নামকরা। সবাই মোহনবাগানের সমর্থক। ফুটবল একেবারে পরিবারের রক্তে। সেই দাদাই একদিন খেলতে গিয়ে মারাত্মক আহত হলেন। প্রথমে স্থানীয় চিকিৎসা। তারপর থেকে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে! আর শেষে একেবারে মৃত্যু!\u003c\/p\u003e\n\u003cp\u003eবদ্রু দুঃখ করে বলেছিলেন, ‘দাদার মৃত্যুটা ভুলতে পারিনি। আজ এত বছর বয়সে এসেও কাঁদিয়ে দিয়ে যায়। দাদা আমার চেয়ে অনেক ভালো ফুটবলার ছিলেন।’\u003c\/p\u003e\n\u003cp\u003eআসলে, দাদার মৃত্যুই বাড়িয়ে দিয়েছিল জেদ। তখনই বদ্রু মনস্থির করে ফেলেন, আর ডাক্তারি পড়বেন না। পুরোপুরি মনোনিবেশ করবেন ফুটবলে। দাদার অধরা স্বপ্ন পূরণ করবেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eবদ্রুর প্রথম ক্লাব বালি প্রতিভা। সেখান থেকে মোহনবাগানে আসাটাও আর এক গল্প। সেখানেও টলিউডি টাচ!\u003c\/p\u003e\n\u003cp\u003eসেই সময় জহর গাঙ্গুলি ছিলেন মোহবাগান ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা। সেই জহর গাঙ্গুলি, বাংলা সিনেমায় যাঁর রাশভারি ব্যক্তিত্বের অভিনয় মুগ্ধ করেছে আমাদের। গাঙ্গুলি সেই তিনি সিনেমার পাশাপাশি ছিলেন ফুটবল পাগলও। ঘুরে বেড়াতেন মাঠে মাঠে। সে ভাবেই জহরবাবুর নজরে পড়ে গেলেন বালি প্রতিভায় খেলা আর. জি. কর-এর ডাক্তার ছাত্র বদ্রু বন্দ্যোপাধ্যায়।\u003c\/p\u003e\n\u003cp\u003e‘কী হে, মোহনবাগানে খেলবে?’\u003c\/p\u003e\n\u003cp\u003eজহরবাবুর কথাগুলো আজও যেন কানে বাজে বদ্রুর। বলছিলেন, ‘আমি তো তখন কিছুই বুঝতে পারছি না। মোহনবাগানে খেলব! আমার স্বপ্নের ক্লাব মোহনবাগানে! কিছু না বুঝেই বলে দিয়েছিলাম, আচ্ছা, বাড়িতে জেনে এসে বলব!’\u003c\/p\u003e\n\u003cp\u003eসেদিন হেসেছিলেন অভিনেতা জহরবাবু। জানতেন, মোহনবাগানে খেলার কথা শুনে বদ্রুর পরিবারের প্রতিক্রিয়াটাও কী হতে পারে।\u003c\/p\u003e\n\u003cp\u003eপরের দিন সেটাই ঘটল। বদ্রুর বাবা নিজে ছেলেকে নিয়ে হাজির মোহনবাগানে। ‘এই নিন, ছেলেকে দিলাম। ওকে তৈরি করে নিন,’ জহরবাবুকে বলেছিলেন বদ্রুর বাবা।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696921850,"sku":"5NMVGJAC7ISX","price":349.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/nDiSbBRYPv2jUOI6YVVUdHf1L5qQzM9z1gTg3ZeI_1.jpg?v=1786715450"},{"product_id":"5no0zw1s9r64","title":"Lal Holuder Diary by Arghya Bandyopadhyay [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eইস্টবেঙ্গল শুধু একটা ক্লাবের নাম নয়, ইস্টবেঙ্গল শুধুমাত্র সাফল্যের নাম নয়, ইস্টবেঙ্গল কেবলমাত্র একটা জাতির ইতিহাস নয়। ইস্টবেঙ্গল এক চিরাচরিত ধ্রুব সত্য। ইস্টবেঙ্গল একটা সভ্যতা, ইস্টবেঙ্গল হাজার প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার কারণ, ইস্টবেঙ্গল একটা ইনস্টিটিউশন। সংঘর্ষ, প্রতিকূলতা, অপমান-লাঞ্ছনা আর ব্যর্থতার দাগ মুছতে মুছতে সাফল্যের সোনালি ডানায় উড়াল দিয়ে ভারতীয় ফুটবলের ‘বেঞ্চমার্ক’ হয়ে ওঠার রূপকথার নামই ইস্টবেঙ্গল। শতাব্দীপ্রাচীন এই ক্লাবের সমর্থকরা আজও ‘ছিন্নমূল উদ্বাস্তু’ তকমায় গর্বিত হয়। পিঠের চামড়ায় লেগে থাকা কাঁটাতারের দাগের যন্ত্রণা প্রশমিত হয় বিপক্ষের জালে চামড়ার গোলক জড়িয়ে দেওয়ার আদিম উল্লাসে। শতাব্দীপ্রাচীন এই ক্লাবের আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, অপমান, ব্যর্থতা-সাফল্যের গল্পগাছা ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়দানের আনাচে-কানাচে, খবরের কাগজের পুরোনো এডিশনে, স্মৃতির পাতায়, বাস্তবের রুক্ষতায়, আগামীর স্বপ্নে। ইস্টবেঙ্গলের ইতিহাস এতটাই বিস্তৃত যে তা একটামাত্র বইতে লিখে ফেলা কার্যত অসম্ভব। তবুও নিরলস প্রচেষ্টায়, সাংবাদিক জীবনের অভিজ্ঞতায় না-জানা, অজানা, স্বল্প-জানা সেই সব গল্পগাছা একত্রিত করে বিশিষ্ট সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় লিখে ফেলেছেন 'লাল-হলুদের ডায়েরি'।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696954618,"sku":"5NO0ZW1S9R64","price":349.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/61D0dqyfhjL._SL1140__1.jpg?v=1786715586"},{"product_id":"5no9g63bh7qs","title":"Pustir Adyopanto by Reshmi Mitra [Paperback]","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eমানবদেহে পুষ্টির ভূমিকাকে অস্বীকার করা যায় না। শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কী কী সে সম্পর্কে সম\u003cspan class=\"html-span xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs x3nfvp2 x1j61x8r x1fcty0u xdj266r xat24cr xgzva0m xhhsvwb xxymvpz\"\u003e\u003c\/span\u003e্যক ধারণা সাধারণ মানুষের নেই বললেই চলে। ম্যাক্রো [কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট] এবং মাইক্রো [সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস] নিউট্রিয়েন্ট সম্পর্কেই বা আমরা কতটুকু জানি!\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eঅতি-আধুনিক সময়ে মানুষের ওজন বৃদ্ধি বা ওবিসিটি এক মহামারীর আকার ধারণ করেছে। নিজের দেহের কতটা ওজন থাকা সঠিক সে সম্পর্কেও নানা জনের নানা মত।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eবিএমআই, বিএমআর, টিডিইই শব্দগুলি পাঠ\u003cspan class=\"html-span xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs x3nfvp2 x1j61x8r x1fcty0u xdj266r xat24cr xgzva0m xhhsvwb xxymvpz\"\u003e\u003c\/span\u003e্য বইয়ের বাইরে আম-আদমির জীবনে তেমন গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পারেনি।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eপুষ্টির গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মেটাবলিজম বা বিপাক মেটাবলিজম—- সম্পর্কেই বা আমরা কতটুকু জানি!\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eবিভিন্ন ধরনের লাইফ স্টাইল ডিজিজ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপো থাইরয়েডিজম, কিডনির অসুখ, উচ্চ কোলেস্টেরল, উচ্চ ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড, পিসিওডি, পিসিওএস প্রভৃতি অসুখে কী খাওয়া উচিৎ, কী খাওয়া উচিৎ নয়!\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eমহিলাদের ক্ষেত্রে মেনোপজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সম্পর্কেও ইতিউতি ছড়িয়ে রয়েছে বিবিধ বিভ্রান্তিকর তথ\u003cspan class=\"html-span xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs x3nfvp2 x1j61x8r x1fcty0u xdj266r xat24cr xgzva0m xhhsvwb xxymvpz\"\u003e\u003c\/span\u003e্য এবং তত্ত্ব।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eপুষ্টির নিরিখে সামগ্রিকভাবে ভারতীয় সমাজের অবস্থাই বা কীরকম!\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eপুষ্টিবিজ্ঞান সংক্রান্ত মনোজ্ঞ আলোচনা এবং সহজ-সরল বৈজ্ঞানিক ভাবনায় সমৃদ্ধ হয়েছে রেশমী মিত্র-র প্রথম বই—- ‘পুষ্টির আদ\u003cspan class=\"html-span xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs x3nfvp2 x1j61x8r x1fcty0u xdj266r xat24cr xgzva0m xhhsvwb xxymvpz\"\u003e\u003c\/span\u003e্যোপান্ত’।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697020154,"sku":"5NO9G63BH7QS","price":349.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/pusti_Mock_1.jpg?v=1786715873"},{"product_id":"5np384i1b7fy","title":"Amar Septemborer Dinguli Ebong Annyanyo Golpo by Subha Roychowdhury [Paperback]","description":"\u003cp\u003e\u003cspan\u003eআমরা যারা আজও মরে যাইনি, তবু সংবেদী, অনির্বচনীয় দৃশ্যকল্পের স্বদেশভূমি থেকে ক্রমশই নির্বাসিত হয়ে পড়ছি। আজও আমরা খুঁজে চলেছি হারিয়ে যাওয়া মাটি, পথ, স্বজন, পুরনো সহপাঠী বা প্রেমিক বা প্রেমিকা… বিলুপ্ত আড্ডার চা-সাথীদের। সময়ের ইতিহাসে বা বেঁচে থাকার লড়াইয়ে আমরা যারা বারবার স্থানান্তরিত হয়েছি গ্রাম থেকে শহরে, শহর থেকে অন্য শহরে বা এক দেশ থেকে অচেনা এক দেশে; আমরা যারা ঠাঁইনাড়া মানুষের দল আশ্রয় খুঁজতে চেয়েছি ফেলে আসা অতীতে বা স্মৃতির ইমেজসমূহে— এই বই তাঁদের জন্য…\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআমার সেপ্টেম্বরের দিনগুলি এবং অন্যান্য গল্প\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697052922,"sku":"5NP384I1B7FY","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WhatsApp-Image-2025-02-23-at-12.04.57-1_1.jpg?v=1786715991"},{"product_id":"5np9tha1j86e","title":"Fanny Hill by John Cleland, Translated by Suparna Chatterjee Ghoshal [Paperback]","description":"\u003cp\u003e\u003cspan\u003eলিভারপুলের এক অখ্যাত প্রভিন্স ল্যাঙ্কাশায়ার থেকে অপরূপা কিশোরী ফ্রান্সেস হিল কাজের সন্ধানে লন্ডনে এসে পৌঁছায় বন্ধু এস্থারের হাত ধরে। আড়াইশো বছর আগের লন্ডন। পুরনো, কিন্তু বর্তমানের মতোই বিপদসংকুল। অচেনা মানুষ, অচেনা শহর— তার নিজের শরীরের মতোই অনাবিষ্কৃত। এক সরাইখানায় তাকে ছেড়ে দিয়ে উধাও হয়ে যায় সেই বন্ধু। এরপর নিয়তির অমোঘ টানে মিসেস ব্রাউনের হাত ধরে সে এসে পৌঁছায় এক বেশ্যালয়ে। কিছুদিন পরেই তার জীবনে বসন্তের অতিথি হয়ে আসে যুবক চার্লস। কিন্তু বিধাতা তার জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। চার্লসের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পালিয়ে এলেও শেষ রক্ষা হল না। হঠাৎই নিরুদ্দেশ হয়ে গেল চার্লস। আবার সে ভেসে চলল এক বেশ্যালয় থেকে অন্য বেশ্যালয়ে। বাড়ি বদলে যায়, বদলে যায় বাড়িওয়ালিও। রোজ রাতে হাত বদল হতে হতে, কখনও কোনো বিত্তবান পুরুষের বাঁধা-রক্ষিতা হয়ে থেকে যায় সে। কেমন ছিল কিশোরী থেকে যুবতী হয়ে ওঠা ফ্যানির জীবন? চার্লস কি তার জীবনে ফিরেছিল কখনো? ফ্যানির লেখা দুটি চিঠির পাতায় পাতায় উঠে আসা পতিতালয়ের কোন কানাগলির হদিস পাবেন পাঠক? এ কোন সমুদ্র, যা মন্থন করলে উঠে আসে শুধুই যৌনতা? যৌনসুখ-দুঃখ-হতাশা-অভিজ্ঞতায় পেশাদার যৌনকর্মী হয়ে ওঠা ফ্যানিকে কি নষ্ট মেয়ে বলে দাগিয়ে দেওয়া যায়?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697085690,"sku":"5NP9THA1J86E","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WhatsApp-Image-2025-02-23-at-12.04.57_1.jpg?v=1786716326"},{"product_id":"5nphys7xuw80","title":"Paritaktya Caravaner Gaan by Srijan Bhattacharya [Paperback]","description":"\u003cp\u003e\u003cspan\u003e“এই দ্বন্দ্বের সমাধান আছে? এই যে এত এত মনে হওয়া ক্রমশ আছড়ে ফেলছে বাস্তব থেকে অবাস্তবে, এই যে এত কথা কবিতা হতে চেয়েও হয়ে উঠতে পারছে না আর এই যে এত কবিতা লিখছি ঠিকই, কিন্তু কথা হতে পারছে না।” দ্বন্দ্বের বাক্যালাপ। ভালবাসায়, অবসাদে, সম্মিলিতের পরাক্রমে, দুর্বল মুহূর্তে অথবা মুহূর্তের দুর্বলতায়-অনুভূতির মিছিলে। ক্যারাভ্যান উজাড় করে নেমে আসে কুড়িয়ে পাওয়া গল্পের দল। সেনাছাউনির বাঁধন নেই, স্কুলছুটির পর বাড়ি ফেরার মেজাজেই বরং ছড়িয়ে ছিটিয়ে খানিক। কাব্যগ্রন্থ বলে ডাকার সাহস জোটানো উচিৎ কিনা, তা ঠিক করার ভার রইল পাঠকের উপরই।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697118458,"sku":"5NPHYS7XUW80","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/61Ewe-Hf9QL._SL1500__1.jpg?v=1786716436"},{"product_id":"5npxhmgtze94","title":"Khobor Ache by Sourav Chakraborty [Hardcover]","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eআদৌ জানি না এসব শব্দ\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eপদ্য হয়েছে কিনা\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eকতটা মানলে, টানলে বাড়ে\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eকবিতার পরিসীমা\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eহাজার হাজার শব্দের এই কাটাকুটি খেলা কতটা কবিতা হল আর কতটাই বা ছাইপাঁশ; সেই গুরুদায়িত্ব পাঠক-পাঠিকাদের ওপরই ছাড়লাম। আমি বরং এটাকে এই অস্থির সময়ের এক সহযাত্রী হিসেবে যাত্রাপথে কিছুটা আলাপ হিসেবে ধরে নিচ্ছি। এতে আমার উদগ্রীব অবস্থা কিছুটা প্রশমিত হবে বলে বিশ্বাস।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eঘুম যখন চিরন্তন একটু জেগে নেওয়া যাক বরং…\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697151226,"sku":"5NPXHMGTZE94","price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WhatsApp-Image-2025-02-23-at-12.04.55-1_1.jpg?v=1786716639"},{"product_id":"5nrgs8et1ljd","title":"Tobuo Sotyi by Sukanya, Deblina, Barnali [Paperback]","description":"\u003cp\u003e\u003cspan\u003eঅলৌকিক বা অতিপ্রাকৃত মানে কি শুধুই গা ছমছমে ভাব? না। এই শব্দের আড়ালে আছে আধ্যাত্মিক বিশ্বাস বা অজানা জগতের হাতছানি, অনন্য কোনো অনুভব বা মনস্তাত্ত্বিক উত্তরণ, কায়াহীনের ছায়া বা পরাবাস্তবের অবয়ব। প্রবাহিত মিথ অন্তঃসলিলার মতো বয়ে চলেছে ওই পথে। কোনো রহস্যময় গ্রামের সেই মেয়েটি যে পুরুষতান্ত্রিকতাকে ধিক্কার জানিয়ে গ্রাম ছাড়ল বা মৃত্যুর ডাককে উপেক্ষা করতে না পেরে, যে যুবক ঘর ছেড়ে বেড়িয়ে গেল অথবা যে বৃদ্ধা মনশ্চক্ষে এক দম্পতির করুণ পরিণতি দেখে হতাশায় নিরুদ্দিষ্ট হলেন তাদের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব ছিল না? প্রাচীন শাস্ত্রের ধুলো পড়া পাতা থেকে আজও কি কোন চরিত্র নি:শব্দে পাড়ি দেয় অনন্তের পথে? পৃথিবীর এক কোণার মানুষের বিশ্বাস কি অন্য কোন কোণায় থাকা মানুষের জীবনকে প্রভাবিত করে না? প্রচলিত দৈবী বিশ্বাসের ছোঁয়ায় কেউ পূজিতা হন, আবার অচেনা আদিবাসী লোকবিশ্বাস আমাদের ভয়াল রসে সিক্ত করে। বিশ্ব পুরাণ, ধর্মীয় ভাবনা, তন্ত্র অনুশীলন কোনো কিছুই বাদ যায় না অপার্থিব জগতের পরিধি থেকে। আমাদের বাড়িয়ে দেওয়া হাত কি তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে পারত না? কল্পনা দিয়ে আঁকা অলৌকিক গল্প তো অনেক পড়লেন, এক বার চেনা পৃথিবীর আনাচে কানাচে গা ঢাকা দেওয়া অদ্ভুত ঘটনার গল্প আর মানুষের জীবনে লুকিয়ে থাকা অতিলৌকিক অভিজ্ঞতা আর বিশ্বাসের কাহিনি পড়ে দেখুন। বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। কে জানে, হয়তো বা নিজেকেই নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697183994,"sku":"5NRGS8ET1LJD","price":291.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/41g9rnXFdaL._SY425.jpg?v=1786716959"},{"product_id":"5nrsd7p6jxva","title":"Tobuo Ki Sotyi by Sukanya, Deblina, Barnali [Paperback]","description":"\u003cp\u003e\u003cspan\u003eপ্রদীপের শিখা তার চারপাশটা আলো করে রাখলেও প্রদীপের শরীরের ঠিক নীচে এঁকে রাখে নিকষ কালো ছায়া। আলো আর কালো একে অপরের হাতে হাত রেখে বৃদ্ধ সময়ের বুকে একসঙ্গেই পথ চলেছে চিরকাল। আমরা ভাবি যা কিছু দেখা যায় তাই-ই সত্যি। সত্যিই কি তাই? নাকি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি বলেই মানুষের মনে এই অহংকার? ঠিক সেকারণেই হয়তো নিশ্চিন্ত দিন গুজরানের সময়রেখার কোনো অচেনা মোড়ে অতর্কিতে এমন কিছু ভেসে ওঠে যা পঞ্চেন্দ্রিয়ের সমস্ত জ্ঞান ও অভিজ্ঞতাকে কয়েক মুহূর্তের জন্য নির্বাক করে দেয়, স্তব্ধ করে দেয়। যুক্তিতে যার ব্যাখ্যা হয় না। আত্মবিশ্বাসী মনও তখন থমকে থেমে ভাবে, এ তো সত্য হতে পারে না, তবুও কি সত্যি? অলৌকিক বা অতিপ্রাকৃত শব্দের আড়ালে আছে আধ্যাত্মিক বিশ্বাস বা অজানা জগতের হাতছানি, অনন্য কোনো অনুভব বা মনস্তাত্ত্বিক উত্তরণ, কায়াহীনের ছায়া বা পরাবাস্তবের অবয়ব। প্রবাহিত মিথ অন্তঃসলিলার মতো বয়ে চলেছে এই পথেই। বিশ্ব পুরাণ, ধর্মীয় ভাবনা, তন্ত্র অনুশীলন কোনো কিছুই বাদ যায় না অপার্থিব জগতের এই বৃহত্তর পরিধি থেকে। কল্পনার মায়াজাল বিস্তার করে সেই অপার্থিব পৃথিবীকে বারবার ছুঁতে চেয়েছে মানুষ। বুঝতে চেয়েছে, জানতে চেয়েছে সেই অচেনা-অধরা জগতকে। কিন্তু সেই দ্বার রুদ্ধ থেকেছে চিরকাল। এবার তাই কল্পনার তুলি নয়, বাস্তবের কলমে লেখা থাক কিছু বিশ্বাস, কিছু অভিজ্ঞতার কথা। আমাদের খুব চেনা পৃথিবীর বুকে যে সব ঘটনা-মিথ-বিশ্বাস ধূসর রঙে লেখা আছে, সেগুলি যত্নে তোলা থাক তিন কন্যার লেখা গল্পসংকলনে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697216762,"sku":"5NRSD7P6JXVA","price":369.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WhatsApp-Image-2025-02-23-at-12.04.51-1_1_85673792-7358-4855-97be-2f3a2dfeeb49.jpg?v=1786717033"},{"product_id":"5ns2160pbhgy","title":"Mouhanbengal by Arghya Bandyopadhyay [Hardcover]","description":"\u003cp\u003eMouhanbengal by Arghya Bandyopadhyay\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697249530,"sku":"5NS2160PBHGY","price":291.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/473449044_2935872083230070_7318576938965110946_n-200x312_1.jpg?v=1786717281"},{"product_id":"5ns7kbhqgrw3","title":"Bajrabishan by Nandini Chattopadhyay [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eকাহিনির সুত্রপাত একাদশ শতাব্দীতে... মহারাজ প্রথম মহীপালদেব তখন বঙ্গের সিংহাসনে আসীন। এই সময় বাংলায় মন্ত্রযান, বজ্রযান ও সহজযান বিপুল ভাবে প্রভাব বিস্তার করছে। সংসারত্যাগী সন্ন্যাসী, রাজা-মহারাজা, উচ্চপদস্থ রাজকর্মচারীরাও কায়াভিত্তিক রহস্যময় তন্ত্রসাধনায় আগ্রহী হয়ে উঠছেন। শুধুমাত্র তন্ত্র বা মন্ত্রের প্রভাব নয়, অপরসায়ন বিদ্যা, চিকিৎসা বিদ্যা ও জাদুবিদ্যা চর্চার বিবিধ দিকও উন্মোচিত হচ্ছে। বজ্রযানী সাধকদের অনেকেই চিকিৎসাশাস্ত্র ও জাদুবিদ্যায় পারদর্শী। দিকপাল অপরসায়নবিদ নাগার্জুনের মৃত্যুর কিছু দিন পরে, গজনীর সুলতান মামুদ মুহূর্মুহূ ভারত আক্রমণ শুরু করেন। লুন্ঠন ও আক্রমণে উত্তর ভারত ক্রমশ বিপর্যস্ত... ঠিক সেই সময়ে অন্ধকারে আলোকরেখার মতো ভারতে পদার্পণ করেন আল বিরুনি। শুরু হয় এক অপূর্ব মাধুকরী। ভারবর্ষের আনাচে-কানাচে জ্ঞান অন্বেষণে ব্রতী হলেন তিনি। প্রয়াত নাগার্জুনের শিষ্যদল তখনও চর্চা করে চলেছে কিমিয়াবিদ্যা। অন্য দিকে, পূর্বভারতকে কেন্দ্র করে বয়ে চলেছে বজ্রযানী কায়াসাধনার অদ্ভুত স্রোত... এই আশ্চর্য সময়ের প্রেক্ষিতে হাত ধরাধরি করে হাঁটে দুই তিনটি গল্প। মহারাজ প্রথম মহীপালদেব ও শ্রেষ্ঠী কন্যা লীলাবতীর প্রেমকাহিনি প্রথম গল্পের পটভূমি রচনা করে। দ্বিতীয় গল্পের নায়ক-নায়িকা হয়ে ওঠেন নামগোত্রহীন অতি সাধারণ দুই নর-নারী। তৃতীয় গল্পের মাঝে আসেন বজ্রযানী সাধক কঙ্কণপাদ ও তাঁর সাধনসঙ্গিনী। এই তিনটি আখ্যানকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি রূপকথার মতো উপন্যাস। রূপকথা, কারণ এ গল্পে ইচ্ছেপূরণ হয়, নর-নারীর কাঙ্ক্ষিত মিলন ঘটে আর নটেগাছটি যথাসময়ে মুড়োয়।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697282298,"sku":"5NS7KBHQGRW3","price":349.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/61aFamml69L._SL1107__1.jpg?v=1786718262"},{"product_id":"5nsmiapwvzj3","title":"Devputra by Nandini Chattopadhyay [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eকুষাণসম্রাট কণিষ্ক মহাচীনের রাজকুমারী চেন-এর একটি চিত্র দেখে তাঁর প্রেমে পড়েন। রাজমহিষী হিসাবে পেতে চান তাঁকে কিন্তু এই প্রস্তাব চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হয়। চীনের বিরুদ্ধে যুদ্ধে ভারতের শোচনীয় হার হয়। কণিষ্ক কষ্ট পেলেও বৌদ্ধাচার্য মহামতি অশ্বঘোষের সাহচর্যে নতুন পথের দিশা পান তিনি। বৌদ্ধধর্মের সংকট নিরসনে চতুর্থ বৌদ্ধ ধর্মসংগীতির আয়োজন করেন। অন্যদিকে, কিছুদিন আগেই রোমে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। এমতাবস্থায় এক চীনা বণিকের প্রেমে পড়েন রোমান সম্রাটের এক নারী গুপ্তচর। ভারতে পালিয়ে আসে তারা। ভারতে তাদের সঙ্গে দেখা হয় আর একজন পলাতক গ্রীক রাজকুমারের। আশ্চর্যভাবে দুটি পুরুষই নারীটিকে ভালবেসে ফেলে। এদিকে সম্রাট কণিষ্ক নিজের প্রেমকে ভোলেন না। চীনা রাজকুমারী ভারতসম্রাট কণিষ্ককে স্বামী হিসাবে গ্রহণ করবেন কিনা জানতে উদগ্রীব হয়ে ওঠেন তিনি। চীনা বণিক ও রোমান গুপ্তচর নারীটিকে গ্রেপ্তার করে কুষাণ রক্ষীরা। চীনে ধর্মযাত্রা পাঠানো পাশাপাশি, বিশেষ এক উদ্দেশ্যে রোমান নারী ও চৈনিক বণিকটিকে সেখানে পাঠানো হয়। উদ্দেশ্য রাজকুমারীর মনের কথাটি জানা। একসময় মৃত্যুর মূল্যে সেই বহু আকাঙ্ক্ষিত গোপন কথাটি জানতে পারে এই যুগল, কিন্তু প্রত্যাখ্যাত হন ভারত সম্রাট। পাশাপাশি উঠে এসেছে, রোমান সম্রাট ডোমিশিয়ানের পারিবারিক ও প্রেমজীবনের ইতিহাসভিত্তিক কাহিনি ও অন্যটি মথুরানগরের এক শিল্পীপরিবারের সদস্যদের প্রেম ও প্রেমহীন জীবন সংগ্রামের ইতিহাসনির্ভর কল্পকাহিনি। তিনটি কাহিনি গাঁথা হয়েছে গল্পের সুতোর অবিরাম টানাপোড়েনে। কাহিনিকে মন্দ্রিত করেছে গান্ধার শিল্পীদের ছেনি-বাটালির ঠুকঠাক ধ্বনি-মাধুর্য। এই উপন্যাসের প্রধান আকর্ষণ এর পটভূমির আন্তর্জাতিক ভাবধারা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697315066,"sku":"5NSMIAPWVZJ3","price":349.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/614kyIiOLIL._SL1134__1.jpg?v=1786718448"},{"product_id":"5ntjq9wi3gzk","title":"Anya Raghubir Bhinno Janaki by Sanghamitra Roychowdhury [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eভরতপুরগামী যোধপুর এক্সপ্রেসের সম্পূর্ণ অপরিচিত দুই সহযাত্রী মিঃ বি. কে. লক্ষ্মণ আয়েঙ্গার এবং মিস্ ঊর্মিলা মিত্র। ইতিহাসের গবেষক দুজনেই, কলকাতার স্থায়ী বাসিন্দা। দুজনেরই গন্তব্য মধ্য-পশ্চিম ভারত। তাদের পরিচয় দুজনের নামের আশ্চর্য সমাপতনের কারণে। একসময় গড়ে ওঠে বন্ধুতা। লক্ষ্মণের গবেষণার বিষয় লক্ষ্মণ মন্দিরে লক্ষ্মণের বিগ্রহ।তার ইচ্ছা, রামায়ণে লক্ষ্মণ ও ঊর্মিলার চরিত্রের যে সমস্ত দিক এবং ঘটনাসমূহ তার অপছন্দ, সেই অংশগুলো সে তার নিজের মতো করে রচনা করবে। সেটা হবে তার নিজস্ব বিনির্মাণ। আগামীতে দ্বিভাষিক মুদ্রিত বইরূপে সেই বিনির্মাণ সে প্রকাশ করবে। ঊর্মিলা আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ায় চাকরি করে। তার গবেষণার বিষয়বস্তু মধ্য-পশ্চিম ভারতে অবস্থিত লক্ষ্মণ মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্য। তবে গবেষণা শুরুর পরে সে কিছুটা দিশাহারা। অভিজ্ঞ গবেষক লক্ষ্মণ ঊর্মিলাকে গবেষণার কাজে সাহায্য করতে থাকে। ঊর্মিলা প্রথম দর্শনেই লক্ষ্মণের প্রেমে পড়ে। লক্ষ্মণও ঊর্মিলার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়। বন্ধুত্ব থেকে ভালোবাসায় যেতে খুব বেশি সময় লাগে না। লক্ষ্মণের ভাবনায় রামায়ণের বিনির্মাণ ‘যদি এমন হত, তবে কেমন হত…’ এই ধারণাতেই এগিয়ে চলে। এগিয়ে চলে কাহিনিও। বিস্তৃত হতে থাকে লক্ষ্মণ-ঊর্মিলার প্রেমের পরিধি। পরিশেষে ওদের সম্পর্ক প্রমাণ করে মানুষের কল্পনার জগত ঠিক কতটা শক্তিশালী হতে পারে। এই উপন্যাসে চিত্রায়িত হয়েছে, বাস্তবতা ও পরাবাস্তবতার মিশেলে মানুষ কাল্পনিক জগতের সপ্তম স্বর্গে বিচরণ করতে পারে কত অনায়াসে। একটি নিটোল প্রেমকাহিনি, রামায়ণ মহাকাব্যের নির্বাচিত অংশের বিনির্মাণ এবং মধ্য-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশের টেম্পল-ট্যুরের প্রেক্ষাপটে গাঁথা হয়েছে অনন্য সাধারণ উপন্যাস।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697347834,"sku":"5NTJQ9WI3GZK","price":369.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/71reqZCM3L._SL1496__1.jpg?v=1786719634"},{"product_id":"5ntjqswlh3x0","title":"Ram-Gumnam by Rupak Basu [Paperback]","description":"\u003cp\u003e\u003cspan\u003eঅযোধ্যা। মিথ, ইতিহাস, রাজনীতি, রক্তপাত, আইন-আদালত থেকে সাম্প্রতিক নতুন রামমন্দির নির্মাণ—- কত অধ্যায়ই না জড়িয়ে রয়েছে এই শহরের অলিতে-গলিতে। আবার অযোধ্যার ঠিক পাশেই সরযূ নদীর তীরে ফৈজাবাদ। নিরিবিলি ছিমছাম নিরুপদ্রব এক শহর। সেখানে ছিলেন এক অনন্য সাধারণ পুরুষ, গুমনামি বাবা। তাঁর প্রকৃত পরিচয় নেতাজির মৃত্যু রহস্যের মতোই অমীমাংসীত। মহাকাব্যের উপান্তে রামচন্দ্রের সলিলসমাধি সরযূ তীরের গুপ্তারঘাটে। আবার সেই গুপ্তারঘাটেই গুমনামি বাবারও সমাধি… এ যেন হারিয়ে যাওয়ার ঘাট! কীভাবে যেন গা ঘেঁষাঘেঁষি করে থাকা দুই শহর মিলেমিশে একাকার হয়ে যায়। রাতের অযোধ্যা ও ফৈজাবাদে কারা ঘুরে বেড়ান আজও? সরযূর তীরে দুই মহামানবেরও কি সত্যিই দেখা পেয়েছিল আত্মহত্যা করতে যাওয়া সাংবাদিক প্রতীক? নাকি যা ঘটেছিল, তা নিছকই এক কষ্টকল্পনা? রামকথা সংগ্রহালয়ের দুটো প্যাভেলিয়ন আজও কেন তালা বন্ধ? নবনির্মিত ঝাঁ চকচকে অযোধ্যার ভেতরে কি আছে আর একটা অযোধ্যা? ফৈজাবাদ সার্কিট হাউসের সামনে অ্যাক্সিডেন্টের পরে সে দিন ঠিক কী হয়েছিল? জবাব খুঁজে ফেরে প্রতীক। তলিয়ে যেতে থাকে ভুলভুলাইয়ার অতলে। কাদের পদধ্বনি শোনা যাচ্ছে সরযূর তীরে? হারিয়ে যাওয়ার আগে কেউ কি বাড়িয়ে দেবে ভরসার হাত? নাকি মিথ, ইতিহাস, ফ্যান্টাসির আড়ালেই আত্মগোপন করে থাকবে কোনো গুমনাম রহস্য?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697380602,"sku":"5NTJQSWLH3X0","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/51kE2EhpSLL-500x611-1_1.jpg?v=1786720388"},{"product_id":"5nuzrc0bvjlo","title":"Kothabari by Mousumi Bhowmick [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e“দিল কী ভিরানী কা ক্যায়া কিসসা কহে, ইয়ে নগর সে মর্তবা লুটা গ্যয়া” নির্বাসিত নবাব ওয়াজিদ আলি শাহের হাত ধরে মেটিয়াবুরুজের কোঠাবাড়িগুলোর জলসাঘর হতে বাঈজীদের গজলের সুর আছড়ে পড়ে থমথমে, নিথর রাতের চারদিকে। আতর আর জুঁইয়ের গন্ধমাখা জলসাঘর আসলে এক দোজখ। যেখানে মনের বদলে শরীর বিনিময় হয়, হৃদয় ভাঙে, হৃদয় পোড়ে। কোঠাবাড়ি আর তার বাসিন্দাদের জীবনে পড়ে থাকে শুধুই একাকীত্ব, অসীম শূণ্যতার দোজখনামা। গৃহস্থের ঘর হয়, সংসার হয়, তুলসীতলা হয়। আর তবায়েফের হয় কোঠাবাড়ি। ভেঙে যাওয়া ভালোবাসা আর নূপুরের শব্দ কোঠাবাড়ির পাঁজরের খাঁজে খাঁজে জমে থাকে গল্প হয়ে। রাতের প্রতীক্ষায় দিন পার করে কোঠার বাসিন্দারা। কোঠাবাড়িতে কত এমন রাত যে তার গর্ভের অন্ধকারে ইমারত বানিয়েছে প্রেম, বিচ্ছেদ, লোভ আর হিংসার, তার কোনো হিসেব নেই। আবার এই কোঠাবাড়ি সাক্ষী থেকে যায় দেশভাগের, সন্ত্রাসেরও। এই উপন্যাসের মূল চরিত্র মোহরজান ছিলেন একজন কাঞ্চনী। জলসাঘরের ঠমক, ঝাড়লণ্ঠন, দামী ফরাস, তানপুরা আর সারেঙ্গীর ছড়ের জাঁকজমকের আড়ালে ছিল তাঁর নগ্ন জীবন। রিপোর্টার অরিন্দম চৌধুরীর কলমে মোহরজানের স্বপ্ন, যন্ত্রণা, বিদ্রোহ—- ছবির মতো ফুটে ওঠে। নিজের জীবনের গল্প বলা বড় কঠিন এক কাজ। মোহরজান নিজেকে ক্ষত-বিক্ষত করে, সেই কঠিন কাজটাই করেছেন। মোহরজানের জীবনের রক্তাক্ত গল্পে অরিন্দম একলা হয়ে যেতে থাকে। অরিন্দমের কাছে এই গল্প কেবলই এক মানুষের গল্প, বাঈজী বা তবায়েফের নয়। বেগম আখতারের জীবনভিত্তিক এই উপন্যাস আসলে দাস্তান-এ-দোজখ।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697413370,"sku":"5NUZRC0BVJLO","price":349.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/61u3Nfdb0uL._SL1140__1.jpg?v=1786722515"},{"product_id":"5nvi31l49xaq","title":"Khola Chithi: Manoniyo Buddhadeb Bhattacharyya Somipeshu Edited by Mainak Sengupta, Partha Deb [Paperback]","description":"\u003cp\u003e\u003cspan\u003eবুদ্ধদেব ভট্টাচার্য, যিনি একাধারে সাহিত্য অনুরাগী এবং নাট্যকার, সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক, ব্যক্তিত্বের অমিত আভা, অন্যদিকে বঙ্গ রাজনীতির সবচেয়ে বিতর্কিত (সম্ভবত) দুটি অধ্যায়ের যুগপুরুষ। যাঁর দুধসাদা ধুতি-পাঞ্জাবিতে প্রতিফলিত হত বঙ্গসংস্কৃতির গৌরব। রবীন্দ্রনাথের বিশ্ববোধ ও বিশ্বভ্রমণ যেমন তাঁর প্রবন্ধে ছায়া ফেলেছিল, তেমনই বিশ্বসাহিত্যের বেশ কিছু কবিতার অনুবাদগুচ্ছ ‘চেনা ফুলের গন্ধ’ উপহার দিয়েছিলেন বাঙালিকে। আবার তিনিই মার্কস ও মার্কেজকে এক বিন্দুতে মিলিয়েছেন। একদিকে ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত’ স্লোগানকে সামনে রেখে সিঙ্গুরে গাড়ি কারখানা, শালবনিতে এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা, নন্দীগ্রামে কেমিক্যাল হাব, রঘুনাথপুরে ইস্পাত কারখানার পরিকল্পনায় বাংলার যুবমানসে যেমন বিপুল প্রভাব বিস্তার করেছিলেন তিনি; অন্যদিকে রিজুয়ানুরকাণ্ডে প্রশাসনিক অতিসক্রিয়তা, ধনঞ্জয়ের ফাঁসি, দিনহাটায় ফ্রন্টশরিকদের ওপরে গুলিচালনা, সূঁচপুর হত্যাকাণ্ড এবং ‘অপারেশন সানসাইন’-এর মতো নিকষ কালো ঘটনাগুলির মাধ্যমে তাঁকে কালিমালিপ্ত করার প্রচেষ্টাও হয়েছে। যে মানুষ একসময় ঘৃণাভরে তাঁকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছিল, আজ তাদের ভ্রান্তিবিলাস ঘুচে গেছে। তাঁর অতি সাধারণ যাপন, সৎ ভাবমূর্তি এবং প্রখর মেধাই আজ তাঁকে পুনরায় প্রাসঙ্গিক করে তুলেছে। তিনি একাধারে নন্দিত এবং নিন্দিত। এই গ্রন্থে সংকলিত চিঠিগুলিতে উঠে এসেছে দিনের প্রথম আলোর চেয়েও সত্য—- গঠনমূলক সমালোচনা, অভিনিবিষ্ট অভিযোগ, সুপ্ত অভিমান এবং অবশ্যই অতিপ্রাসঙ্গিক বহু প্রশ্ন। ‘খোলা চিঠি’ বামপন্থায় আস্থা রাখা উঠতি বুদ্ধদেব ভট্টাচার্যদেরও আয়নার মুখোমুখি দাঁড় করানোর আন্তরিক প্রয়াস, তা বলাই যায়।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697446138,"sku":"5NVI31L49XAQ","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/61DFPUzrMpL._SL1500__1.jpg?v=1786722760"},{"product_id":"5nx18tgup7zj","title":"Ami Hridoyer Kotha Boli by Munmun Mukherjee [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eএই প্রলোভনের পৃথিবীতে, এই ভুলিয়ে রাখার রঙিন পৃথিবীতেও মানুষ ভালোবাসা হারানোর যন্ত্রণা লালন করে… বুকের মধ্যে অনুভব করে চিনচিনে ব্যথা! হাজারো বলতে না পারা কথা নিয়েই কিছু মানুষ একদিন নিভে যায়। দুর্বল মুহূর্তে অথবা মুহূর্তের দুর্বলতায় মায়া বাড়ে—- হারিয়ে যাওয়া মানুষের প্রতি, ফুরিয়ে যাওয়া দিনগুলোর প্রতি, নিভে যাওয়া ঝাড়বাতির প্রতি, ফেলে আসা ছোটবেলার প্রতি! বিরহের আকাশে ভালোবাসার তারা ফোটে। বুকের মধ্যে লালন করা ঘৃণা গলে গিয়ে মায়ার জলপ্রপাতে ভেসে যায়। আজন্মলালিত ক্ষোভ, রাগ, অভিমান, অভিযোগ বিলীন হয়ে যায় বালিঘড়ির নিস্পৃহ প্রতীক্ষায়। শুধু ভাস্বর হয়ে ওঠে ভালোবাসা। অনুভূতির মিছিলে এমনই টুকরো টুকরো চেনা-অচেনা ছবি মুনমুনের কলমে হয়ে উঠেছে স্বগত সংলাপ, হৃদয়ের কথা…\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697478906,"sku":"5NX18TGUP7ZJ","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/51Ufhc6dtbL._SL1224__1.jpg?v=1786723413"},{"product_id":"5nxipchygml4","title":"Bishwambhar-Chaitanyer Nityananda by Bratin Das [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eপঞ্চদশ শতকের শেষভাগ। একদিকে বাংলায় মুসলিম শাসন, ধর্মীয় ও সামাজিক আনুষ্ঠানিকতা, অন্যদিকে রক্ষণশীল স্মার্ত হিন্দু সংস্কারের পীড়নে বাঙালি ধ্বস্ত, নিপীড়িত। সেই বিশেষ ক্রান্তিকালে বাংলার মাটিতে আবির্ভাব দুই মহাপুরুষের—- নিমাই ও নিতাই। নিমাইয়ের অভ্যুদয়ে শুধু বঙ্গ নয়, গোটা ভারতের জনমানসে সূচনা হল এক নবজাগরণের। সমাজে প্রবর্তিত হল প্রেমধর্ম। এর নায়ক অবশ্যই শ্রীচৈতন্য। কিন্তু প্রধান সেনাপতি শ্রীনিত্যানন্দ। প্রবল ব্রাহ্মণ্যবাদ ও ধর্মীয় সংকীর্ণতা—- এই দুইয়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিলেন নিত্যানন্দ। চৈতন্য পরিকররা যখন নবদ্বীপের বুকে ভগবানকে নামিয়ে আনছেন, ঠিক তখনই লড়াকু, শ্রেণি বৈষম্য না-মানা নিতাই তাঁর নিজের লক্ষ্যে অবিচল। তারই মধ্যে বাংলায় চৈতন্যধর্মের বিরোধ, হাজারো স্রোত-উপস্রোত। সমস্ত প্রতিকূলতাকে হেলায় উড়িয়ে তখন অকাতরে ‘নাম’ বিলোচ্ছেন নিত্যানন্দ। তাঁর হাত ধরেই বৈষ্ণবধর্মের উত্তরণ ঘটেছিল সর্বজনীন মানবধর্মে। নাম-সংকীর্তনকেই অন্যতম হাতিয়ার করে অবতার থেকে নিতাই আক্ষরিক অর্থে হয়ে উঠেছিলেন গণনায়ক। সাড়ে পাঁচশো বছর আগে বাংলার সহজিয়া বৈষ্ণব আন্দোলনের সেই বিদ্রোহী পুরুষের পথচলা আদৌও কতটা মসৃণ ছিল? চৈতন্য সমসাময়িক প্রেক্ষাপটে তার উপরেই আলোকপাত করার চেষ্টা করেছেন লেখক। খুঁজে ফিরেছেন বলরামের অবতার শ্রীনিত্যানন্দের জীবনদর্শন।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697511674,"sku":"5NXIPCHYGML4","price":291.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/51WaAbbgQuL-500x750-1_1.jpg?v=1786723638"},{"product_id":"5ny42bhfw1jk","title":"Drohokaler Diary by Neel Malakar [Paperback]","description":"\u003cp\u003eঅভয়ার জন্য পথ চলতে চলতে সঞ্চিত হয়েছে নানা ধরণের অভিজ্ঞতা। একটি মানুষ আর একটি অচেনা মানুষের হাত ধরে থাকতে চেয়েছেন মানবিক দায়বদ্ধতায়। তাঁরা ধীরে ধীরে গড়ে তুলেছেন দুর্লঙ্ঘ মানব-বন্ধন ! প্রতিদিনের আন্দোলনে সামিল হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। সেই মানুষের স্রোত, নিজের জীবন-সমস্যার চোরাস্রোতকে কাটিয়ে এগিয়ে এসেছেন প্রতিবাদ মিছিলে, ন্যায় বিচারের দাবি জানাতে।\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রতিদিনের পথচলা মসৃণ ভাবে মিশে যেতে চেয়েছে বহমান আন্দোলনের সঙ্গে। একটা সুস্থ পরিবেশের দাবিতে, ন্যায়ের পথে চলতে মানুষের ঢল নেমেছে রাজপথে-অলিগলিতে। দেশ-কালের সীমানা পেরিয়ে, ব্যস্ত জীবনের কোলাহলকে সঙ্গে নিয়েই মানুষ এগিয়ে এসেছে বারবার। আবেগ, আশা-হতাশা, চাওয়া-পাওয়ার সূক্ষ্ম সুতোয় একটা করে স্বপ্ন বুনতে চেয়েছে হৃদয়।\u003c\/p\u003e\n\u003cp\u003eঅগুনতি মানুষের ভিড়েও কিছু মানুষ ছুঁয়ে গেছেন হৃদিতল। এত এত মানুষের ভিড়ে এই নক্ষত্রমানুষদের খুঁজে নিয়েছেন লেখক!  বর্ধমানের আমরুল গ্রামের স্বাগতা পাগলি, পরিত্যক্ত সামগ্রী কুড়িয়ে বিক্রি করা অপ্সরা মাঝি, মেমারির নূরজাহান বেগম, গ্লাভস-পাপেটিয়ার অরুণ কুমার ঘোষ, ডোমজুরের বাচ্চা মেয়েটি বা বেলজিয়ামের গোকেন এই তালিকা নাতিদীর্ঘ নয়। সকল সাধারণ মানুষের ক্ষোভ, দুঃখ, আশা-ভরসার গল্পগুলোকে, মুহূর্তযাপন ও অনুভূতিগুলিকে পরম যত্নে শব্দে-ছবিতে সাজিয়ে তুলেছেন নীল। দ্রোহ পরবর্তী এই শৈত্যে আমাদের নরম ছুঁয়ে থাকুক—- দ্রোহকালের Diary\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697544442,"sku":"5NY42BHFW1JK","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Neel_Mock_1.jpg?v=1786723914"},{"product_id":"5ny68ikf21wv","title":"Babui Pakhir Gaan by Sekhar Bhattacharya [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘বাবুই পাখির গান’ লেখকের সপ্তম কাব্যগ্রন্থ। সবই সাম্প্রতিক কবিতা। আরোগ্য শয্যায় লিখিত; দুটি পৃথক খাতায় ছড়িয়ে ছিল, সেই ধূলিকণা মুঠোয় ভরে নেওয়া হয়েছে। লেখাগুলো সংকেত ধর্মী। তবে দুর্বোধ্য নয় ।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697577210,"sku":"5NY68IKF21WV","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/bbbbbbbbb_1.jpg?v=1786724051"},{"product_id":"5nyl96vi81zq","title":"Naznin Ek Kolpito Premika by Wridhdhiman Mitra [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘নাজনীন এক কল্পিত প্রেমিকা’\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eএকটা সময়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, একজন পবিত্র মেয়ের প্রতি ভালোলাগা এবং ভালোবাসা দুই বিষয়কে নাজনীনের প্রতি সম্মান রেখে বর্ননা করার চেষ্টা করা হয়েছে, যে সুন্দর মুহূর্তগুলো একজন প্রেমিকের স্মৃতি হিসেবে প্রতি মুহূর্তে আঁকড়ে থাকে এবং তার সাথে পরিস্থিতির কারণে ইচ্ছে থাকা স্বত্বেও তাকে না বলতে পারা কথাগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা, এছাড়া সমাজের বিভিন্ন  বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা, সারমেয়দের প্রতি প্রেম বা অবলা প্রাণীদের ওপর অত্যাচার, মানুষের বিভিন্ন আচরণগত বিষয়, সামাজিক অবক্ষয় অথবা ট্রাম, রিক্সা, চিলেকোঠা, কার্টুন, সিনেমাহলের ভূমিকা, বিশেষ করে নব্বই দশকের একটা সুন্দর সময়কে হাতরানোর ইচ্ছে প্রভৃতি বিষয়গুলো একটি বইতে কবিতার মাধ্যমে  মেলে ধরতে চাওয়া হয়েছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eঅবলা প্রাণীদের ওপর অত্যাচার, মানুষের আচরণের বৈপরিত্য, সামাজিক অবক্ষয় মনের নরমে আঁচড় কাটে। সেই কষ্টদাগ দগদগে ক্ষত হয়ে জেগে ওঠে শব্দে। মুহূর্তের স্মৃতি আঁকড়ে পড়ে থাকা বিবাগী হৃদয়ে রিনিরিন বাজতে থাকে প্রিয়তমা নারীকে মনের কথা জানাতে না পারার ব্যর্থ প্রচেষ্টা। সোনালি বিকেলে শহরের ট্রাম-রিক্সার ঘ্যাড়ঘ্যাড়ে শব্দ, চিলেকোঠার ঘরে হঠাৎ বড় হয়ে ওঠা, বইয়ের মলাটে সেঁটে রাখা কার্টুনচরিত্র অথবা মফস্সলের সিনেমাহলের সোঁদা গন্ধ কীভাবে যেন হারিয়ে যায় সময়রেখার আয়ু ধরে। সেসব ফেলে আসা সবকিছুই অযুত মায়া হয়ে জমে থাকে কবির মন-মননে। ‘প্রেম ধীরে মুছে যায়’, পড়ে থাকে শুধু স্মৃতি আর প্রেমিকের দীর্ঘশ্বাস!\u003c\/p\u003e\n\u003cp\u003eভালোলাগা আর ভালোবাসার মুহূর্তযাপনের কবিতাকোলাজ—-\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697642746,"sku":"5NYL96VI81ZQ","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/1737721405-500x710-1_1.jpg?v=1786724454"},{"product_id":"5nytb9fq7dwz","title":"Elomelo Basanta by Sayantan Bose [Hardcover]","description":"\u003cp\u003eএটি কোনো আত্মজৈবনিক উপন্যাস নয়। এই কাহিনি রচনার প্রেক্ষাপট বাস্তবের সঙ্গে খানিকটা সাদৃশ্যপূর্ণ হলেও, এর প্রতিটি চরিত্র ও ঘটনাবলি কল্পনাপ্রসূত এক জীবনের অবিচ্ছেদ্য অংশ।\u003c\/p\u003e\n\u003cp\u003eএই কাহিনিতে রয়েছে সৌনকের জীবনের এলোমেলো কিছু বসন্তের গল্প। আমাদের জীবনে বসন্ত আসে কয়েক মুহূর্তের জন্য। দৈনন্দিন জীবনের গ্লানি আর ভালো থাকার রেষারেষিতে বসন্তকে ছুঁয়েই আমাদের হারিয়ে যাওয়ার বায়না। সুখ-দুঃখের আসা-যাওয়ার মাঝে একবার উঁকি দিলেই আমরা খুঁজে পাব রঙিন বসন্তকে।\u003c\/p\u003e\n\u003cp\u003eকলেজ ও তার পরবর্তী কিছু বছর পার করে সৌনকের স্বপ্ন এবং তার কর্মজীবনকে কেন্দ্র করে উঠে এসেছে কতকগুলো মানুষের এক জীবনের নানান অধ্যায়ের টুকরো টুকরো কয়েকটা খণ্ড। এই কাহিনিতে আছে সিনেমা আর শুটিংয়ের বিচিত্র সব অভিজ্ঞতা। নিয়তির বিচিত্র সব নিষ্ঠুর কর্মকাণ্ড।\u003c\/p\u003e\n\u003cp\u003eএই উপন্যাসে প্রেমকে একটুও নতুন করে তুলে ধরা হয়নি। আদি-অকৃত্রিম পরকীয়া আর মুখরোচক কেচ্ছা-কাহিনিকে গ্লোরিফাই করে, লেখক গ্ল্যামার আনার চেষ্টা করেছেন তাঁর প্রথম সাহিত্যকীর্তিতে।\u003c\/p\u003e\n\u003cp\u003eমোহর ও তার মায়ার খেলাকে ঘিরে তৈরি হয়েছে ভালোবাসার বাড়ি। তারপর বীভৎস এক বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে সেই মায়ার জগৎ। বৈরাগ্য নেমে এসেছে বসন্তের জীবনে।\u003c\/p\u003e\n\u003cp\u003eপুনশ্চ: খুব উঁচু থেকে জীবনকে দেখলে বোঝা যায় আমাদের জীবনে প্রেমের সম্পর্কগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকা কতকগুলো পাহাড়ি গ্রাম ছাড়া আর কিছুই নয়। পৃথক পৃথক রুচি আর সংস্কৃতিসম্পন্ন জনপদ। যার মধ্যে দিয়ে পাকদণ্ডী পথ উঠে গেছে জীবন ফুরিয়ে যাওয়ার দিকে। এই পথ ধরে অন্ধের মতো ঠোক্কর খেতে খেতে এগিয়ে চলেছে অধিকাংশ মানুষ। বেঁচে থাকার সুধারসকে আস্বাদন না করেই, সুগন্ধি ঘ্রাণ অন্তরের গভীরে টেনে না নিয়েই আমাদের যে চলা, সে চলা তো না চলারই মতো।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697675514,"sku":"5NYTB9FQ7DWZ","price":521.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/cover_mockkk_1.jpg?v=1786727983"},{"product_id":"5nz4xl8uafim","title":"Aakshorik Sahitya Patrika by Nabamita Biswas [Paperback]","description":"\u003cp\u003e(আক্ষরিক সাহিত্য পত্রিকা) is a Bengali literary magazine edited by Nabamita Biswas, with Illora Chattopadhyay serving as co-editor.\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697708282,"sku":"5NZ4XL8UAFIM","price":169.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Akshorikkkk_1.jpg?v=1786728382"},{"product_id":"5nz6owba97cg","title":"Chena Buddha Ojana Golpo by Amarendra Chakraborty [Paperback]","description":"\u003cp\u003eএকজন রাজনীতিবিদের কাছে মানুষের অনেক চাওয়া-পাওয়া থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই চাওয়া-পাওয়ার রকমফের হয় ঠিকই। কিন্তু বদলায় না আসল সংজ্ঞা।\u003c\/p\u003e\n\u003cp\u003eবিরোধী রাজনীতিকদের কাছে তাঁর সৌজন্য দৃষ্টান্তস্বরূপ। রাজনীতি এবং প্রশাসনকে বরাবর আলাদা করে রেখেছিলেন তিনি। তিনি ছিলেন দৃঢ়চেতা প্রশাসক, অনাদিকে ভীষণরকম মানবিক গুণের অধিকারী। একদিকে নিজের চারদিকে গড়ে তুলেছিলেন সৌজন্য ও সম্মানের এক অসামান্য বলয়। অন্যদিকে তিনিই ছিলেন অত্যন্ত প্রাণখোলা। শিল্প, নাটক, কবিতা আর ক্রিকেট নিয়ে যেমন অনর্গল কথা বলতে পারতেন, তেমনই ‘হীরক রাজার দেশে’র মতো আদ্যন্ত রাজনৈতিক ছবি তৈরির খরচ অনুমোদন করতেও দ্বিধা করেননি। তিনি ছিলেন বাস্তববাদী, ছিলেন স্বপ্নদর্শী। জনপ্লাবনে যিনি বারবার প্রত্যয়ের বজ্রনির্ঘোষ ছড়িয়ে দিয়েছেন মুষ্ঠিবদ্ধ হাত আকাশে ছুঁড়ে, সেই তিনিই মুষড়ে পড়েছিলেন ব্যর্থতার গ্লানির কাছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআসলেই তিনি ব্যতিক্রমী। তিনি দৃঢ়চেতা। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার। রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য প্রকৃতপক্ষেই THE LAST MOHICANS!\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697741050,"sku":"5NZ6OWBA97CG","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Chena-Buddha_Mock_1.jpg?v=1786728487"},{"product_id":"5nzvisfrtcg9","title":"Shobdo Jokhon Agun Chonye by Anik Roy Samaddar [Hardcover]","description":"\u003cdiv\u003eদ্রুত ছুটে চলা পৃথিবীর বুকে, রোজকার জীবনে ভেসে বেড়ানো শব্দের বুকে জমা থাকে আদিমতম যুগ থেকে সঞ্চিত বারুদের স্তূপ। প্রেমে, ঘাতে-প্রতিঘাতে তা স্ফূলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে দেশ থেকে কালে।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eশ্রমিকের মনে শব্দের প্যাঁচ নেই। তাই তো দুনিয়াজুড়ে শ্রমিকের ঘামে ও প্রেমে কবিতা লেখা হয়। ওদের তৈরি সমস্ত কিছুতে থাক সমান অধিকার। এই কবিতাগুলিতে ওরা রয়েছে ছদ্মনামে অথবা বেনামে! কবি শুধু ফুলগাছের হৃদয় থেকে আগুনের ফুলকিটুকু নিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ সমাবেশের টেবিলে রেখে এসেছেন।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eকবিতার মতো হয়েছে কিনা সেটা তো পাঠক জানেন। কবির কাজ শুধু কথাদের দেখাশোনা করা।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eব্যাস এটুকুই।\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697773818,"sku":"5NZVISFRTCG9","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Mock_1.jpg?v=1786728587"},{"product_id":"5o03thnzjbr4","title":"Nairajyer Baromasya by Srutinath Praharaj [Paperback]","description":"\u003cp\u003e\u003cspan\u003eআমাদের রাজ্য সহ সারা দেশে শিক্ষাব্যবস্থা এখন সার্বিকভাবে গভীর সংকটে। নয়া উদার অর্থনীতি চালু হওয়ার পর, প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্ব পেরিয়ে গবেষণাস্তর পর্যন্ত, সর্বত্রই এই সংকট উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। শিক্ষায় সরকারি বরাদ্দ কমছে, বেসরকারি বিনিয়োগ বাড়ছে। ফলে সর্বস্তরে শিক্ষা পরিচালনার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যে কারণে, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার পরিবারগুলির বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষার আঙিনা থেকে বেরিয়ে যাচ্ছে। সম্ভাবনাময় মেধা অকালে হারিয়ে যাচ্ছে। সরকারি ব্যয়ে পরিচালনাধীন শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করে কর্পোরেট পুঁজির যথেচ্ছ মুনাফা লাভের জায়গা হিসেবে অনেকটা কারখানার ধাঁচে গড়ে উঠছে এডুকেশন শপিং মল। সক্ষম পরিবারগুলির সন্তানেরা এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষালাভের সুযোগ পায়। শিক্ষায় বৈষম্য বাড়তে থাকে। কোভিড মহামারির কারণে এই বৈষম্যের গতি বেড়েছে। খোলা বাজার ব্যবস্থার হাত ধরে শিক্ষায় দুর্নীতি ঘাঁটি গোড়ে বসেছে। তদুপরি গত এক দশকে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বৃদ্ধি পাওয়ায়, শিক্ষায় হিন্দুত্বের কর্মসূচি কার্যকর করার মরিয়া প্রয়াস চলছে সরকারি উদ্যোগে। ইতিহাসের বিকৃতি, বিজ্ঞানকে সরিয়ে কুসংস্কার অপবিজ্ঞানের প্রতিষ্ঠা—- এসবই এখন সর্বস্তরের পাঠ্যসূচির অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে নতুন এক বিপদের মুখোমুখি দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা। সমগ্র জাতিকে রক্ষা করতে শিক্ষা বাঁচানোর দাবিতে সহমত তৈরি করা এই মুহূর্তে সবচাইতে জরুরী কাজ।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697806586,"sku":"5O03THNZJBR4","price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Nairajyer-Baromasya_1.jpg?v=1786728724"},{"product_id":"5o06tvka1sfi","title":"Anyo Aranyo by Algernon Blackwood, Translated By Haimanti Roy [Paperback]","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eদানিয়ুবের জলে ভাসছে নৌকা, দুই অভিযাত্রীর রোমাঞ্চকর এই যাত্রায় হঠাৎই এল এক অন্য বাঁক। নদীর স্রোত নাকি তাদের নিয়তি ঠিক কোন কারণে জানা নেই, দুটি মানুষ তাদের নৌকো এসে ভেড়ালো এক নির্জন দ্বীপে, চারপাশে শুধু জল আর বালুচর জুড়ে সারি সারি উইলোর জঙ্গল।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eএ এক অন্য অরণ্য। তারপর?\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eদুই ভ্রমণকারীর সহজ যাত্রা ধীরে ধীরে রূপ নেয় এক অদৃশ্য আতঙ্কে। প্রকৃতির শান্ত মুখোশের আড়ালে কী এমন লুকিয়ে আছে এই নির্জন জলাভূমিতে? কী সেই আতঙ্কের অজানা শক্তি, যেখানে বাস্তব আর অলৌকিকের সীমারেখা মুছে যায়? ও কীসের শব্দ? জলের, হাওয়ার নাকি উইলো গাছের দল নিজেদের মধ্যে ফিসফিস করে বলে চলেছে তাদের কথা? নদীর ধারে ঘটে চলা অজ্ঞাত, অলৌকিক ঘটনাগুলো কীভাবে ধীরে ধীরে ভাঙতে শুরু করে বাস্তবের সীমানা?\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eনীরবতার ভেতর লুকোনো ভয়ের এক কালজয়ী সৃষ্টি আলজারনন ব্ল্যাকউডের “The Willows”. পরিবেশ, প্রকৃতি, আর রহস্যময় অনুভূতির বর্ণনা, মানুষ ও প্রকৃতির মধ্যে এক অদ্ভুত সংঘাতের কাহিনি “অন্য অরণ্য”।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697839354,"sku":"5O06TVKA1SFI","price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Anyo-Aranyo-Mock_1.jpg?v=1786729039"},{"product_id":"5o0rhmvzk3pa","title":"Moner Bispharito Artonad by Papri Dey [Hardcover]","description":"\u003cp\u003e\u003cstrong\u003eকবিতা কেবল শব্দ আর ছন্দের খেলা নয়, বরং হৃদয়ের গহীন কোণে জমে থাকা অব্যক্ত অনুভূতির প্রতিচ্ছবি। ‘মনের বিস্ফারিত আর্তনাদ’ কাব্যগ্রন্থটি তেমনি কিছু মুহূর্তের গল্প বলে। এখানে মিশে আছে মধ্যরাতের নিঃসঙ্গতা, অব্যক্ত যন্ত্রণার বহিঃপ্রকাশ, আর নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া কিছু দীর্ঘশ্বাস।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eকখনো দ্রোহে, কখনো বিরহে, আবার কখনো এক চিমটি মুগ্ধতায় সাজানো এই কবিতাগুলো পাঠককে নিয়ে যাবে এক কাল্পনিক অথচ চিরচেনা পৃথিবীতে।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eযারা শব্দের মাঝে নিজের ছায়া খুঁজতে ভালোবাসেন, এই বইটি তাদের জন্য এক প্রশান্তির নীড়।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eপাতায় পাতায় ছড়িয়ে থাকা অনুভূতির ছোঁয়ায় আপনি খুঁজে পাবেন আপনারই না বলা কথাগুলো।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697872122,"sku":"5O0RHMVZK3PA","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/MBA_1.jpg?v=1786729223"},{"product_id":"5o1c97fg6y4k","title":"Nirob Obhimaner Kator Protidhoni by Papri Dey [Hardcover]","description":"\u003cp\u003eআমাদের জীবন আসলে কতগুলো অনুভূতির সমষ্টি। কখনো আমরা হাসিতে ফেটে পড়ি, কখনো বা নিভৃতে চোখের জল ফেলি। ‘নীরব অভিমানের কাতর প্রতিধ্বনি’ সংকলনটিতে রয়েছে ১২টি হৃদয় স্পর্শ গল্প, যার প্রতিটি সাজানো হয়েছে নির্দিষ্ট একটি আবেগ বা ইমোশনকে কেন্দ্র করে।\u003c\/p\u003e\n\u003cp\u003e১২টি ভিন্ন সাধের গল্প যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। সহজ ও সাবলীল ভাষায় অনুভূতির গভীর বিশ্লেষণ। আমাদের মনের অলিগুলিতে লুকিয়ে থাকা হাসি, কান্না, অভিমান আর ভালোবাসার গল্প নিয়ে সাজানো হয়েছে এই নতুন গল্পগুচ্ছ ‘নীরব অভিমানের কাতর প্রতিধ্বনি’।\u003c\/p\u003e\n\u003cp\u003eএই বইটিতে সংকলিত প্রতিটি গল্প মানুষের জটিল বৈচিত্র্যময় আবেগের এক একটি প্রতিফলন। এখানে যেমন আছে নিঃস্বার্থ ভালোবাসার স্নিগ্ধতা, তেমনি আছে একাকিত্বের ধূসর বিষণ্ণতা। কখনো হারানো স্মৃতির দীর্ঘশ্বাস, আবার কখনো নতুন করে বাঁচার অদম্য প্রেরণা প্রতিটি পৃষ্ঠায় জীবন্ত হয়ে উঠেছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eবইটি পাঠকদের মনে করিয়ে দেবে যে, আবেগ কোনো দুর্বলতা নয়, মানুষের অস্তিত্বের সবচেয়ে সুন্দর অংশ। ছোট ছোট গল্পের মাধ্যমে জীবনের গভীর অনুভূতিগুলোকে নতুন করে চিন্তা করতে সাহায্য করবে এই সংকলনটি।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697904890,"sku":"5O1C97FG6Y4K","price":236.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/nakp.webp?v=1786729429"},{"product_id":"5o29em3wjyvd","title":"Ek Poshla Prem by Maitrayee Halder [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eকথিত আছে ‘শব্দ ব্রহ্ম’ আর ‘প্রেম শাশ্বত’। সেই ব্রহ্মস্বরূপ শব্দ দিয়ে শাশ্বত প্রেমের প্রকাশ কতটা করা যায় জানা নেই। ভালোবাসা তো অনুভূতির রং। অনুরণনের আস্তরন। মায়ার বাঁধন, ভাবনার আলোকরেখা। তবুও শব্দেই তার প্রকাশ, শব্দেই মরণ। শব্দের অবান্তর কাটাকুটি খেলা আর ভালোবাসার বাঁধন কখন কবিতা হয়ে যায়, তা বোঝা অসম্ভব। রাতে ঘুমের আগে, ট্রেন-বাসের দীর্ঘ যাত্রাপথে, অলস ছুটির দুপুরে কিংবা বৃষ্টিভেজা ছাদে প্রেমিক মনের সঙ্গী হয়ে থাকুক বরং…\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697937658,"sku":"5O29EM3WJYVD","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Ek-Poshla-Prem-Mock_1.jpg?v=1786729700"},{"product_id":"5o2df8ct3nls","title":"Rongberonge Dinjapon by Subhrajit Sarkar [Paperback]","description":"\u003cp\u003e\u003cstrong\u003eশুভজিৎ সরকারের লেখা নয়টি ছোটোগল্পের এই সংকলনে ধরা পড়েছে মানুষের জীবনের বহুমাত্রিক রূপ। সমাজ, রাজনীতি ও সংস্কৃতির টানাপোড়েনের মাঝে ব্যক্তিগত আবেগ, উত্তেজনা, সম্পর্ক ও স্বপ্নের গল্পগুলো একে একে ফুটে উঠেছে বিভিন্ন আঙ্গিকে। আছে বন্ধুত্বের উষ্ণতা, খেলার মাঠের রোমাঞ্চ, ট্রেনযাত্রার স্মৃতি; আছে আবার কিউবিকলের যন্ত্রজীবনের কঠিন বাস্তবতা, কিংবা রাতের গভীরে দুই ভাইয়ের কথোপকথনের আন্তরিকতা। কখনও ব্যক্তিগত, কখনো সামষ্টিক। এই গল্পগুলো পাঠককে যেমন ভাবায়, তেমন জীবনের দিকে নতুন করে তাকাতেও শেখায়। মানুষের হাসি, কান্না ও রঙিন স্বপ্নকে সঙ্গে নিয়েই গড়ে উঠেছে এই সংকলন। সমকালীন জীবনের অভিজ্ঞতাকে অন্য আলোয় দেখার আমন্ত্রণ।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697970426,"sku":"5O2DF8CT3NLS","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/rongberong12112_1.jpg?v=1786729882"},{"product_id":"5o2vtizgcjk6","title":"Mahakabyer Jojongandhara by Kakali Ghosh [Hardcover]","description":"\u003cp\u003eআজন্ম মেয়েদের শেখানো হয় সীতার মতো হও, অহল্যার মতো হও। কিন্তু এই আদর্শ নারীরা কী পেয়েছেন জীবনে? অসম্মান, লাঞ্ছনা, অপমান। সারাটা জীবন ধরে তাঁরা শুধু মেনে নিয়েছেন। বলি দিয়েছেন নিজেদের স্বাভিমান। আজকের ভারতবর্ষেও তার ব্যতিক্রম ঘটেনি। একইরকম ভাবে নারী অপমানিতা-লাঞ্চিতা হয়ে চলেছে। তবুও তারা স্বাভিমানী। তারা কলুষিত অন্ধকারময় সমাজকে আলোকিত করতে প্রশ্ন করছেন—- কেন?\u003c\/p\u003e\n\u003cp\u003eমনে হতে পারে, এইসব মহাকাব্যিক নারী চরিত্রগুলির এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু কবিতাগুলি ভালো ভাবে পড়লে মনে হবে সহস্র বছরের দূরত্ব অতিক্রম করে আমাদের ঘরে ঘরে তাঁরা আছেন। বহু যোজন সময়ের দূরত্ব অতিক্রম করে আমাদের অঙ্গনে তাঁরা কেউ সীতা, কেউ পাঞ্চালি, কেউ মাধবী। সত্যিই এঁরা যোজনগন্ধা। এই কাব্যগ্রন্থ সেই ঐতিহ্যবাহী ভারতীয় নারী চরিত্রগুলির চালচিত্র।\u003c\/p\u003e\n\u003cp\u003e‘মহাকাব্যের যোজনগন্ধারা’ আমাদের চেনা আবহমান চরিত্র চিত্রায়নকে প্রতিস্পর্ধা জানিয়ে আদিকবির কলমের প্রতি ছুঁড়ে দিয়েছেন তির্যক প্রশ্ন—- কেন?\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973698003194,"sku":"5O2VTIZGCJK6","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Mahakabyer_Mock_1.jpg?v=1786730030"},{"product_id":"5o2yqjbuihkz","title":"Chalachitra Samay Smriti Itihas by Subha Roychowdhury [Hardcover]","description":"\u003cp\u003eচলচ্চিত্র কি শুধুই চলমান চিত্রমালার প্রবাহ, নাকি তার মধ্যে ধরা থাকে সময়, স্মৃতি এবং ইতিহাসের অনন্য নথি? এরই উত্তর খোঁজার চেষ্টা করেছে এই গ্রন্থ। এখানে দর্শনতত্ত্বের আলোকে চলচ্চিত্রে সময়ের ধ্বংসাবশেষ, স্মৃতির স্থাপত্য এবং যন্ত্রণার ইতিহাসকে এক গভীর বীক্ষণের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে, যেখানে চলচ্চিত্র হয়ে ওঠে মানব অভিজ্ঞতার অনন্য সম্পদ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআলোচনায় উঠে এসেছে চলচ্চিত্রের কিছু গুরুত্বপূর্ণ সৃষ্টি, যেমন আন্দ্রেই তারকোভস্কি’র ‘নস্টালজিয়া’, ক্রিস মার্কারের ‘লা জেটে’, আলাঁ রেনের ‘নাইট অ্যান্ড ফগ’, থিয়ো অ্যাঞ্জেলোপুলোসের ‘ল্যান্ডস্কেপ ইন দ্য মিস্ট’, ভিম ভেনডার্সের ‘উইংস অফ ডিজায়ার’ এবং স্যামি শ্লিংগারবমের ‘ব্রাসেল্স ট্রানজিট’। পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও স্মৃতি ঘিরে তারেক মাসুদের ‘মাটির ময়না’ এবং ‘মুক্তির গান’-এর মতো সৃষ্টিকর্ম এসেছে আলোচনায়।\u003c\/p\u003e\n\u003cp\u003eএছাড়া টেক্সট, টাইপোগ্রাফি এবং গ্রাফিক্সের মধ্য দিয়ে সময়ের যে নথি নির্মিত হয়, তাও এই বইয়ের বিষয়বস্তুর একটি অংশ। এর জন্য ফিরে তাকাতে হয়েছে জঁ-লুক গোদারের চলচ্চিত্রে। তাঁর ‘ফিল্ম সোশ্যালিজম’-এর চলচ্চিত্র-নির্মাণ খসড়ার অনুবাদ ও ব্যাখ্যা করা হয়েছে। আর আছে, ইরানের এই প্রজন্মের পরিচালক সামিরা মাখমালবাফের ‘ব্ল্যাকবোর্ডস’-এর চিত্রনাট্যের অনুবাদ।\u003c\/p\u003e\n\u003cp\u003e‘চলচ্চিত্র সময় স্মৃতি ইতিহাস’ শুধু চলচ্চিত্রপ্রেমীদের জন্য নয়, বরং দর্শন ও সমাজ সম্পর্কিত বিশ্লেষণে আগ্রহী যে-কেউ এর পৃষ্ঠা উলটিয়ে দেখতে পারেন। এই গ্রন্থ সময়, স্মৃতি এবং ইতিহাসকে কেন্দ্র করে চলচ্চিত্রীয় ভাষার এক শৈল্পিক ও চিন্তাশীল যাত্রা এবং এক নৈর্ব্যক্তিক প্রয়াস, যা চলচ্চিত্রকে শুধুমাত্র বিনোদন নয়, বরং একটি গভীর দার্শনিক মাধ্যম হিসেবে তুলে ধরে।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973698035962,"sku":"5O2YQJBUIHKZ","price":521.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/subho-mock11111_1.jpg?v=1786730286"},{"product_id":"5o3f2tei0cxr","title":"Shikorer Aligoli by Umadas Bhattacharya [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eঅবিরত উৎসসন্ধানে মানুষের চলন। শারীরিক এবং মানসিক। নীলোৎপল দেখেছে লোভ ঘিরে ফেলে অনেকজন মিলে একজনকে। সম্পদ বাঁচাতে মায়ের মৃত্যু শুনেছে নীলোৎপল… দেখেনি। অথচ সে দেখতে পায়… নাকি শুনতে পায়? নীলোৎপল সব শুনতে পায় মায়ের জঠরকাল থেকে। ওর চারপাশের বাজারের শব্দ। রাতের নিস্তব্ধতায় দূরে দাঁড়িয়ে থাকা হায়নাদের মতো যারা ওকে ভিটে ছাড়া করতে চায় তাদের গুনগুন। যারা ওর মাকে শেষ করেছিল… সবার কথা ও শুনতে পায়। ভগ্নাংশের চেয়েও সামান্য সময় পার্বতী এসেছিল নীলোৎপলের জীবনে সেও সারাজীবন ক্রমশই সরে যেতে বাধ্য হয়… মেনে নিতে বাধ্য হয় কখনো চোর কখনো পরিযায়ী সমর্থ পু্রুষকে… আসে অভিরাম ও আরো কে কে যারা শুধু বাজারেই বাস করে। স্বপ্ন দেখে। নীলোৎপল নাকি পার্বতী নাকি কমলেশবাবু নাকি কমলেশবাবুর বিধবা পুত্রবধূ… নাকি বাবা ছেলের রসায়ন? এসব পেরিয়ে পার্বতীর সঙ্গে নীলোৎপলের কি দেখা হয়? পাঠকের নিজের অজান্তেই হাঁটা শুরু হয় ‘শিকড়ের অলিগলি’-তে…\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973698068730,"sku":"5O3F2TEI0CXR","price":169.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/shikor_1.jpg?v=1786730441"},{"product_id":"5o3k17gisj2q","title":"Boi Kinte Boyei Geche by Sandip Mukhopadhyay [Hardcover]","description":"\u003cp\u003eএ জীবনে অনুভূতির বিচিত্র রঙ, আবেগের ভিন্ন প্রকাশ। দুঃখ-কষ্ট-শোকের কাঁধে নীরবে হাত রাখে আনন্দ, ভরসা যোগায় হাসি। দুঃখের নানান রূপ হলেও, কষ্টের আঙ্গিক ভিন্ন হলেও সবাই প্রায় একই ভাষায় হাসে। একই কথায় হাসে। কেউ প্রাণ খুলে হাসে, কেউ হাসে পরিমিত, কারো ঠোঁটের কোণে লেগে থাকে স্মিত হাসির রেণু।\u003c\/p\u003e\n\u003cp\u003eআমাদের আশেপাশে যা ঘটে, সেদিকে নজর দিলেই হাসির কাঁচামাল অনায়াসে পাওয়া যায়। শুধু চোখ আর কান খোলা রাখা আমাদের কাজ। সেই সঙ্গে মনের জানলাখানি হাট করে রাখলে হাসির যোগান কখনোই ফুরোয় না।\u003c\/p\u003e\n\u003cp\u003eলোক হাসানো সহজ কাজ। লোককে হাসানো কঠিন। এই বইয়ের পাতায় পাতায় সেই কঠিন কাজটিই সহজ হয়ে উঠেছে। প্রাত্যহিক জীবনে মিশে যাওয়া নানান ঘটনার  মধ্যে থেকে উইট, স্যাটায়ার, হিউমারের মিশেলে হাস্যরসের অসাধারণ ব্যঞ্জন রেঁধেছেন লেখক।\u003c\/p\u003e\n\u003cp\u003eকৌতুক সাহিত্য আজও কোন এক অজানা কারণে রেলের ফার্স্ট ক্লাস কামরায় সফর করতে পারে না। সন্দীপের সরস কলমের স্বাদু গদ্য নাহয় লোকাল ট্রেনের নিত্যযাত্রীর হাতে হাতেই ঘুরুক।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973698134266,"sku":"5O3K17GISJ2Q","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/boi_1.jpg?v=1786730599"}],"url":"https:\/\/versoz.co.in\/collections\/shalidhan.oembed","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}