{"product_id":"1k9it7rh68ux","title":"Mori by Ankur Bar [Paperback]","description":"\u003cp\u003eসুন্দরবন এলাকায়, বাঘ কখনো কোন বড় শিকার করলে, বাঘ সেই শিকার একবারে খেতে পারে না। অর্ধভুক্ত সেই দেহ সে রেখে দিয়ে যায় পরে আরেকবার এসে খাবে বলে। বাঘের এই আধখাওয়া মৃতদেহকেই বলা হয় মড়ি। \u003c\/p\u003e\n\u003cp\u003eকিন্তু সুন্দরবনের এই তত্ত্ব কিভাবে উত্তরদিনাজপুরের একটি মফঃস্বল শহর হেমতপুরের মানুষের ঘুম কেড়ে নিলো?\u003c\/p\u003e\n\u003cp\u003eমড়িক্ষণই বা কী? এই ক্ষণে কেউ মারা গেলে, কেন তার সৎকার করে না, হেমতপুরের লোকেরা? বরং তাকে রেখে আসে, বাড়ির খোলা ছাদে বা নিভৃত কোণ কোণে।কেন? কার জন্য? কে আসে সেই মৃৎদেহ ভক্ষণের জন্য... \u003c\/p\u003e\n\u003cp\u003eকেন পশ্চিমের জঙ্গলের, দিকে সচরাচর যায় না এলাকার লোকেরা? ওরা বিশ্বাস করে, ওখানে অমুয়ারা থাকে। যাদের মুখ দেখা মানেই সর্বনাশ হওয়া। কারা এই অমুয়া? আর ওখানে ওরা কী করছে?\u003c\/p\u003e\n\u003cp\u003eমৃতপ্রায় নিহারিনীদেবীর শেষ সময়ে কলকাতা থেকে হেমতপুরে এসে উপস্থিত হয়, তার ভাইপো সুমেশ সান্যাল। সঙ্গে স্ত্রী বীথি আর ছেলে টুপাই। এদের এখানে আসার সঙ্গে সঙ্গেই বদলে যায় হেমতপুরের লোকেদের ভাগ্য। নেমে আসে চরম বিপদ। লোভের বশবর্তী হয়ে ভুল করে এমন কাকে মুক্ত করে সুমেশ আর বীথি? আর তার জন্য তাদেরই  বা কী মাসুল দিতে হয়? \u003c\/p\u003e\n\u003cp\u003eনিহারিনী দেবীর সৎকারের সময় এমন কী হয়েছিল যার জন্য বদলে গিয়েছিল হেমতপুরের জনজীবন?\u003c\/p\u003e\n\u003cp\u003eঅতীতের কোন ঘটনা, আজও অভিশাপের মত জিইয়ে রেখেছে হেমতপুরের এক ভয়ঙ্করীকে।এই অভিশাপ থেকে আদেও কী কখনো মুক্তি পাবে এখানকার লোকেরা নাকি... সৃষ্টির শেষ পর্যন্ত বয়ে যেতে হবে এই অভিশাপের ভার?\u003c\/p\u003e\n\u003cp\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"40\" data-end=\"256\"\u003eIn the Sundarbans, when a tiger makes a big kill, it cannot devour the prey all at once. The half-eaten carcass is left behind to be consumed later. This half-eaten dead body of the tiger’s prey is called a \u003cem data-start=\"247\" data-end=\"253\"\u003emori\u003c\/em\u003e.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"258\" data-end=\"381\"\u003eBut how did this theory of the Sundarbans steal away the sleep of the people of Hematpur, a small town in North Dinajpur?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"383\" data-end=\"641\"\u003eWhat is \u003cem data-start=\"391\" data-end=\"402\"\u003eMorikkhon\u003c\/em\u003e? If someone dies at that very moment, why don’t the people of Hematpur perform the last rites? Instead, why do they leave the corpse on the open rooftop or in some secluded corner of the house? For whom? Who comes to feast on that body?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"643\" data-end=\"862\"\u003eWhy do the townspeople rarely venture into the western forests? They believe that the \u003cem data-start=\"729\" data-end=\"736\"\u003eAmuas\u003c\/em\u003e dwell there—and to see their faces is to invite certain doom. Who are these \u003cem data-start=\"813\" data-end=\"820\"\u003eAmuas\u003c\/em\u003e? And what are they doing in that place?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"864\" data-end=\"1238\"\u003eAt the final moments of the dying Niharini Devi, her nephew Sumes Sanyal arrives in Hematpur from Kolkata, along with his wife Beethi and their son Tupai. From the moment they arrive, the fate of the people of Hematpur changes. Extreme peril descends upon them. Driven by greed, whom do Sumes and Beethi mistakenly set free? And what price must they themselves pay for it?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1240\" data-end=\"1344\"\u003eDuring Niharini Devi’s funeral, what exactly happened that changed the very life of Hematpur’s people?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1346\" data-end=\"1540\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eWhat past event has kept alive a terrible curse in Hematpur to this very day? Will the people here ever be freed from this curse - or must they carry its burden until the end of creation itself?\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Biva Publication","offers":[{"title":"Default Title","offer_id":48327810089210,"sku":"1K9IT7RH68UX","price":169.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/1K9IT7RH68UX.jpg?v=1756134248","url":"https:\/\/versoz.co.in\/products\/1k9it7rh68ux","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}