{"product_id":"2j9wqp07mdic","title":"Mrityubhumi : The Dead Lands Saga Part 2 by Shamik Dasgupta, Arko Chakraborty [Paperback]","description":"\u003cdiv class=\"woocommerce-tabs wc-tabs-wrapper\"\u003e\n\u003cdiv class=\"woocommerce-Tabs-panel woocommerce-Tabs-panel--description panel entry-content wc-tab\" id=\"tab-description\" role=\"tabpanel\" aria-labelledby=\"tab-title-description\"\u003e\n\u003cp\u003eবিশ্বব্যাপী এক অজানা বিপর্যয়ের আকস্মিক আঘাতে প্রায় গোটা বিশ্ব পরিণত হয়েছে এক মৃত্যুভুমিতে! মানুষ পরিণত হচ্ছে মৃত্যুহীন নরখাদক দানবে! কলকাতাও মুক্তি পায়নি এই দানবিক সংক্রমণ থেকে। ডেপুটি কমিশনার সম্রাট মুখার্জি ও তার পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এক মিলিটারি অফিসারের পথনির্দেশে এসে হাজির হয় কলকাতা থেকে অনেক দূরে– চৌধুরি-ভবনে। চৌধুরি-ভবনের মালিক বিশ্বম্ভর রায়চৌধুরি আশ্রয় দেন সম্রাট ও তার পরিবারকে। চৌধুরি-ভবনে আসার পর সম্রাট ও তার পরিবারের একে একে আলাপ হয় ‘কর্তামশাই’ বিশ্বম্ভর রায়চৌধুরি, তাঁর বিশ্বস্ত সঙ্গী গফুর, আরও দুই শরণার্থী নোয়াদহ গ্রামের বাসিন্দা চঞ্চল চাকলাদার ও তার ঠাম্মা শশীবালা দেবীর সঙ্গে। জিরো ডে-তে ভূমিষ্ঠ সম্রাটের সন্তানের নামকরণও করেন শশীবালা দেবী। ইতিমধ্যে চৌধুরি-ভবনকে দানবদের আক্রমণ থেকে সুরক্ষিত করার কাজে লেগে পড়ে সম্রাট। পার্শ্ববর্তী আমবাগানে গফুর ও চঞ্চলকে নিয়ে সম্রাটের দানব-নিধন অভিযানও সফল হয়। কিন্তু তারপরেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা! শশীবালা দেবীর মৃত্যুর পর সম্রাট বুঝতে পারে, কেউ মারা গেলেই পরিণত হচ্ছে এক বিভীষিকাময় দানবে! জিরো ডে-তে পৃথিবীর সর্বত্র মৃতদেহরা একইসঙ্গে জেগে উঠেছে এবং সেই একই মুহূর্তে ছড়িয়েছে এই ভয়ংকর ইনফেকশন। শশীবালা দেবীর মৃত্যুর পরেই চৌধুরি-ভবনের থেকে কিছু দূরে অবস্থিত এক গোরস্তান থেকে জেগে ওঠে কয়েকশো মৃতদেহ। তারা এগিয়ে আসতে থাকে চৌধুরি-ভবনের দিকে! আর তারপর ….\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Antareep Publication","offers":[{"title":"Default Title","offer_id":47191543939322,"sku":"2J9WQP07MDIC","price":204.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/2J9WQP07MDIC.jpg?v=1784137858","url":"https:\/\/versoz.co.in\/products\/2j9wqp07mdic","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}