{"product_id":"458hzrpci1v9","title":"Banglar Bilupto O Biluptopray Kormosangeet by Saibal Mukhopadhyay [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eআত্মবিস্মৃত বাঙালির দৈনন্দিন যাপনের মধ্যেই প্রকাশিত হয়ে ওঠে, ইতিহাস-চেতনার অসচেতনতা! অতি দুর্বল অস্তিত্ব-চেতনা বা সাংস্কৃতিক-চেতনা নিয়েও তার অহমিকার সীমা নেই৷ মেকি আড়ম্বরের প্রসাধনে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে তার শিকড়, তার সংস্কৃতি—- আরও সুস্পষ্ট করে বললে লোকসংস্কৃতি।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eবাংলার লোকসংস্কৃতির বিপুল সমুদ্র মন্থন করলে উঠে আসে পরম্পরা ও ঐতিহ্যের অমৃতপাত্র। যার অন\u003c\/span\u003e\u003cspan class=\"html-span xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs x3nfvp2 x1j61x8r x1fcty0u xdj266r xat24cr xgzva0m xhhsvwb xxymvpz\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e্যতম গুরুত্বপূর্ণ আঙ্গিক হল কর্মসঙ্গীত।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eকর্মই জীবন। আর কর্মের মধ্যে লুকিয়ে আছে পরিশ্রম। শ্রম লাঘব একঘেঁয়েমি দূর করতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গুনগুন করে ভিন্ন আঙ্গিকের সুর, তাল, ছন্দ। নিজের আঞ্চলিক, ভৌগোলিক, ভূ-প্রকৃতি, অনুকূল ও প্রতিকূল অবস্থানের মধ্যে বসবাস করতে করতে সেই সুর-তাল-ছন্দে শব্দের পর শব্দ সাজিয়ে রচিত হয়েছে গান। কর্মের মধ্যে থেকে এই গান শ্রমলাঘব তো করেই, আনন্দের সঙ্গে কাজটির পরিসমাপ্তিও ঘটায়। এই গ্রন্থের পাতায় পাতায় শ্রমজীবী মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা ধরা পড়েছে তাদের ‘নিজস্ব’ গানে গানে।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eবিলুপ্ত হয়ে যাওয়া অথবা বিলুপ্তপ্রায় তিন শতাধিক কর্মসঙ্গীত সংকলিত করার কঠিনতম কাজটি করেছেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক শৈবাল মুখোপাধ্যায়। কর্মসঙ্গীতের মধ্যে লুকিয়ে থাকা যাপনের গভীর অর্থ এবং আর্থ-সামাজিক-ভাবনার বিশ্লেষণ সম্ভবত এই প্রথম।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973696594170,"sku":"458HZRPCI1V9","price":445.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Kormosangeet_Mock_1.jpg?v=1786711977","url":"https:\/\/versoz.co.in\/products\/458hzrpci1v9","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}