{"product_id":"45q0rbi21ljv","title":"Adam Eve Archemedis by Amlankusum Chakrabarty [Hardcover]","description":"\u003cp\u003eকর্পোরেট নিয়নের নীচে ক্রমশ জমাট বাঁধা আঁশটে অন্ধকার, সেন্টেড ডানা ঝাপটানো ভারি ডেজিগনেশন, গেঁজে যাওয়া জার্গন, শ্যাওলা পড়া, সাদা কলারের আম-আদমি। আবার সেই আদমি-আদমদের প্রেমে পড়া ইভেদের বারকোড-চাদর, ম্যাগনেটিক স্ট্রিপ আর নিঃসঙ্গতার ফ্রেন্ড রিকোয়েস্ট— অম্লানের গল্প হয়ে ওঠে, ভাবায় পাঠককেও।\u003c\/p\u003e\n\u003cp\u003eঅনেক দিনের জমানো রাগ-অভিমান-যন্ত্রণা, একজন ডেলিভারি বয়ের ব্যাগের ওজনে খঞ্জনির মতো কাঁপতে থাকা দুটো কাঁধের হাড়, হাসপাতালের আইসিইউয়ের মতো বোর্ড মিটিংয়ের ঘরেও অনুভূত উৎকন্ঠা-মৃত্যুভয়— বিনি সুতোর মালা গাঁথে ছাপার অক্ষরে।\u003c\/p\u003e\n\u003cp\u003eএই বিমূর্ততার মধ্যেও মানুষ বাঁচে, আমরা বাঁচি। টার্গেট জীবনেও ঢুকে পড়ে প্রজাপতি। প্রেম ব্র্যান্ডেড হয়। প্রেম বাইনারি হয়। মানুষ ঘুমিয়ে পড়ে। স্ক্রিন জেগে থাকে।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"The Cafe Table","offers":[{"title":"Default Title","offer_id":48899359604986,"sku":"45Q0RBI21LJV","price":227.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/45Q0RBI21LJV.jpg?v=1779034142","url":"https:\/\/versoz.co.in\/products\/45q0rbi21ljv","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}