{"product_id":"45uryhc3ovq8","title":"Ekenbabu Somogro 6 by Sujan Dasgupta [Hardcover]","description":"\u003cp\u003eজলজ্যান্ত একটা মেয়ে ম্যানহাটানের পুরোনো একটা বাড়িতে ঢুকে অদৃশ্য হয়ে গেল! জট ছাড়াতে জড়িয়ে পড়লেন একেনবাবু। এবার দিতে হচ্ছে ফ্রি সার্ভিস। বাপিবাবুর সুন্দরী সেক্রেটারি বেভের অনুরোধ ফেলবেন কী করে?\u003c\/p\u003e\n\u003cp\u003eএকেনবাবুর সিদ্ধান্ত: ডায়মন্ড নয়, ট্রু লাভ ইজ ফর এভার। কাদের কথা ভেবে বললেন একথা? এই উক্তিতে জড়িয়ে রয়েছে কোন রহস্য?\u003c\/p\u003e\n\u003cp\u003eএকেনবাবু অল্প-পরিচিত এক সাহেবের কাছ থেকে মেসেজ পেলেন, ‘একটা বিশেষ প্রয়োজনে আপনার সাহায্য চাই।’ প্রয়োজনটা জানতে একেনবাবুকে যেতে হবে ভারতে। বিজনেস ক্লাসে যাতায়াত, ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়া— সব কিছুর খরচই দেবেন সেই সাহেব। সমস্যার সমাধান করতে পারলে কড়কড়ে তিরিশ হাজার ডলার! এ তো সোনায় মোড়া রহস্য!\u003c\/p\u003e\n\u003cp\u003eএ ছাড়াও রয়েছে একেনবাবুকে নিয়ে আরও তিনটি গল্প। একেনবাবুর রহস্যকাহিনি পড়ার মজা শুধু রহস্যভেদে নয়, বাপি-প্রমথ-একেনবাবু— এই ত্রয়ীর কীর্তিকলাপে।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"The Cafe Table","offers":[{"title":"Default Title","offer_id":48899359834362,"sku":"45URYHC3OVQ8","price":357.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/45URYHC3OVQ8.jpg?v=1779034081","url":"https:\/\/versoz.co.in\/products\/45uryhc3ovq8","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}