{"product_id":"4g2u0fhibjms","title":"Suchinta by Subhadra Kumar Sen [Hardcover]","description":"\u003cp\u003eভাষাবিজ্ঞানের অধ্যাপক সুভদ্রকুমার সেন ব্যাকরণের জটিল চক্রাবর্ত থেকে সাহিত্যের আঙিনায় রসাস্বাদনে অধিকতর স্বচ্ছন্দ বোধ করতেন। সেই কারণেই হয়তো তাঁর বাংলায় লেখা প্রবন্ধগুলির অধিকাংশই সাহিত্য বিষয়ক। পেশাগত জগৎ ভাষাবিজ্ঞান থেকে সাহিত্যের ভূমিতে প্রবেশ হয়তো বা সহজ কাজ নয়। তবে লেখকের সে সমস্যা হয়নি। অত্যন্ত সহজেই তিনি এই দূরত্ব অতিক্রম করেছেন। শুধু তাই নয় লেখাগুলি বিষয়বৈচিত্রে সমৃদ্ধ, পাণিনির ব্যাকরণ থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলির উদ্ভব, আবার রবীন্দ্রনাথ ও রবীন্দ্র সমসাময়িক বাংলা কাব্য থেকে রহস্য কাহিনি লেখায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মুনশিয়ানা। প্রবন্ধগুলি পড়লে বোঝা যায় যে নিজের চিন্তাভাবনাকে তিনি সব সময় চেষ্টা করেছেন যুক্তির দ্বারা প্রতিষ্ঠা করতে। এর পাশাপাশি বটতলা সাহিত্যে লেখকের বিশেষ আগ্রহ ছিল। সেই আগ্রহের ইঙ্গিত পাওয়া যায় দীর্ঘ একটি প্রবন্ধে। ঈর্ষণীয় ও অননুকরণীয় গদ্যে লেখা রচনাগুলি পাঠক সমাজে সমাদর পাবে এই আশা থাকল।\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Subhadra-Kumar-Sen\"\u003eসুভদ্রকুমার সেন\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eসুভদ্রকুমার সেন\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e-\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eএর জন্ম ৩ জুলাই ১৯৩৯\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eবর্ধমান শহরে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eপিতা স্বনামধন্য সুকুমার সেন ও মাতা স্যার রাসবিহারী ঘোষের ভ্রাতুষ্পুত্রী সুনীলা সেন\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eশিক্ষা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eস্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eস্নাতকে ঈশান স্কলার\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eগবেষণা করেছিলেন ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের কাছে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eবিষয় ছিল\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e ‘\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eঅবহট্\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eঠ\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e’\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eপ্রায় বিয়াল্লিশ বছর অধ্যাপনা করেছেন স্কটিশ চার্চ কলেজ\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eবঙ্গবাসী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eকলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের খয়রা অধ্যাপকরূপে অবসর গ্রহণ করেন\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eভাষাবিজ্ঞান ও সাহিত্যের পাশাপাশি একসময়ে কিশোরদের জন্য লিখেছেন গোয়েন্দা কাহিনি\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eপাক্ষিক\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e ‘\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eআনন্দমেলা\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e’-\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eয় অনুবাদ করেছেন শার্লক হোমসের কাহিনি\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eপ্রবন্ধের পাশাপাশি ইংরেজি ও বাংলা মিলিয়ে লিখেছেন সাতটি গ্রন্থ\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eসম্পাদিত গ্রন্থের সংখ্যা দুই\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eপ্রয়াণ ৫ সেপ্টেম্বর ২০০৯\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48938199744762,"sku":"4G2U0FHIBJMS","price":831.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/4G2U0FHIBJMS.jpg?v=1779916909","url":"https:\/\/versoz.co.in\/products\/4g2u0fhibjms","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}