{"product_id":"4g3tal2nv1br","title":"Aloukik: Niruttar Sabuj Chashma by Sharadindu Bandyopadhyay [Paperback]","description":"\u003cp\u003eশরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে আসা অলৌকিক গল্পের স্বাদই আলাদা। সেই অসাধারণ গল্প নিয়েই রঙিন কমিক্স অলৌকিক। এই বইতে ধরা রইল দু’টি গল্পের চিত্রকাহিনি— নিরুত্তর, সবুজ চশমা।\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Sharadindu-Bandyopadhyay\"\u003eশরদিন্দু বন্দ্যোপাধ্যায়\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eশরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ১৭ চৈত্র ১৩০৫ বঙ্গাব্দ (৩০ মার্চ ১৮৯৯) উত্তরপ্রদেশের জৌনপুর শহরে,  মাতুলালয়ে। পিতা : তারাভূষণ। মাতা : বিজলীপ্রভা। আদি নিবাস উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে।  পড়াশোনা মুঙ্গেরে ও কলকাতার বিদ্যাসাগর কলেজে। বি-এ পাশ করে ল কলেজে ভর্তি হন।  শেষ পর্যন্ত পাটনা থেকে আইন পাশ করেন। ছাত্রাবস্থাতেই বিবাহ। স্ত্রী : পারুল। সাহিত্যরচনার শুরু কবিতা দিয়ে। প্রথম কাব্যগ্রন্থ ‘যৌবনস্মৃত’  (১৩২৫ বঙ্গাব্দ)। এরপর দু’টি-একটি গল্প। সাহিত্যকে জীবিকা করে তোলা ১৯২৯ সাল থেকে। ১৯৩৮ সাল থেকে বোম্বাইয়ে। চলচ্চিত্রে চিত্রনাট্য লেখার কাজে। প্রথমে বোম্বে টকিজ, পরে অন্যত্র ও ফ্রিল্যান্স। সিনেমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে  ১৯৫২ সাল থেকে পুণাতেই স্থায়ীভাবে বসবাস। জ্যোতিষচর্চায় আগ্রহ ছিল গভীর। ছদ্মনাম : চন্দ্রহাস।  পুরস্কার: রবীন্দ্র পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎস্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কার ও অন্যান্য। মৃত্যু : ২২ সেপ্টেম্বর ১৯৭০।  \u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48938200301818,"sku":"4G3TAL2NV1BR","price":390.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/4G3TAL2NV1BR.jpg?v=1779916884","url":"https:\/\/versoz.co.in\/products\/4g3tal2nv1br","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}