{"product_id":"51find0mlyxr","title":"Amader Choto Rail by Ramesh Das [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eছোটো রেল নিয়ে লেখকের প্রায় দু-দশক ব্যাপী চর্চা ও গবেষণার ফসল এই বই। শৈশবে মায়ের হাত ধরে ভাইয়ের সঙ্গে মার্টিন রেলে চড়ার স্মৃতিই তাঁকে এই চর্চায় প্রণোদিত করেছে। ছোটো রেলপথ চালু করার ক্ষেত্রে এ রাজ্যে শুধু মার্টিন কোম্পানি নয়, ম্যাকলিয়ড অ্যান্ড কোম্পানিও বিশেষ ভূমিকা পালন করেছিল। সে-সবই এখন প্রায় ইতিহাস। হারিয়ে যাওয়া রেলপথের লুপ্ত ইতিহাসই শুধু নয়, এই প্রথম ভারতবর্ষের নানা প্রান্তের ছোটো রেলের চালচিত্র অঙ্কিত হল কোথাও।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eরমেশ দাস শৈশব থেকে চিত্রশিল্পে স্বশিক্ষিত হলেও তারুণ্যে তালিম নেন ভোলানাথ রায়চৌধুরী (পণ্ডিচেরি) ও আশুতোষ জোয়ারদার (রবীন্দ্রভারতী)-এর কাছে। ছোটোগল্প লিখে বিগত শতাব্দীতে বিকাশ সাহিত্য পুরস্কার লাভ। চলতি শতাব্দীর ২০০৪_২০১০-এ ছোটোগল্প ও অন্যান্য রচনায় টুকলু পুরস্কার প্রাপ্তি। \u003c\/span\u003e\u003ci\u003e\u003cspan\u003eতিতাস\u003c\/span\u003e\u003c\/i\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003ci\u003e\u003cspan\u003eকুসুমকলি\u003c\/span\u003e\u003c\/i\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003ci\u003e\u003cspan\u003eইস্টিশান\u003c\/span\u003e\u003c\/i\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003ci\u003e\u003cspan\u003eভ্রমী\u003c\/span\u003e\u003c\/i\u003e\u003cspan\u003e পত্রিকায় দায়িত্বভার নানা সময়ে। যৌবনের প্রারম্ভে দু-একটি যাত্রা-থিয়েটারে অভিনয়। কলকাতা তথ্যকেন্দ্রের গগনেন্দ্র শিল্পপ্রদর্শনশালায় এ-যাবৎ পরপর আটবার ভ্রমণ বিষয়ক আলোকচিত্রের যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ। কাঁচরাপাড়া নৃত্যনাট্য সংস্থার একদা নেপথ্য সংলাপ-শিল্পী এই লেখক ছিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। বর্তমানে কলকাতার ট্রাভেল রাইটার্স ফোরামের সঙ্গে যুক্ত এবং স্বেচ্ছাসেবী সংস্থা সিঞ্চন-এর সদস্য। ভ্রমণ ও পর্যটন বিষয়ে রমেশ দাস একটি পরিচিত নাম।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Parul Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":49530243121402,"sku":"51FIND0MLYXR","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/AMADER-CHHOTO-RAIL_1.jpg?v=1789376879","url":"https:\/\/versoz.co.in\/products\/51find0mlyxr","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}