{"product_id":"5hlygsxu7n0e","title":"Sangkarshan The Investigator 1 by Manjil Sen [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘রহস্য-রোমাঞ্চ’ সাহিত্যের জগতে মঞ্জিল সেন এক কিংবদন্তি নাম। এঁর হাত ধরেই গত শতকের সতেরো দশকের শেষাশেষি বাংলা সাহিত্যের আঙিনায় আত্মপ্রকাশ করে ‘ইনভেস্টিগেটর’ সঙ্কর্ষণ সমাদ্দার। ছোটোবেলা থেকেই স্বাস্থ্যের দিকে ছিল সঙ্কর্ষণের নজর, কলেজে পড়ার সময়ই সে হয়েছিল লাইট হেভিওয়েট বিভাগে বক্সিং চ্যাম্পিয়ন। বলিষ্ঠ, পেশল চেহারা ছিল তার। ইচ্ছে করলেই সে পায়ের ওপর পা দিয়ে আয়েশে জীবনটা কাটিয়ে দিতে পারত; কিন্তু ছোটোবেলা থেকেই যে সে ছিল গোয়েন্দা গল্পের ভক্ত! বড়ো হয়ে একজন বিখ্যাত গোয়েন্দা হবে, এই ছিল তার স্বপ্ন। তবে পুলিশের চাকরি নয়, স্বাধীন বৃত্তি। তার বাবার এক পুলিশ অফিসার বন্ধু তাকে এ ব্যাপারে খুব সাহায্য করেন। পুলিশ-বিভাগে নানান জনের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। তারপর এক শুভ দিনে চৌরঙ্গি এলাকায় একটা বাড়ির দোতলায় ‘সমাদ্দার ইনভেস্টিগেশনস প্রাঃ লিমিটেড’-এর পত্তন হল। একজন চৌকস গোয়েন্দা হতে হলে যে যে গুণের দরকার; অর্থাৎ সাহস, শক্তি আর উপস্থিত বুদ্ধি— কোনোটারই অভাব ছিল না তার। মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতাও তার অসাধারণ! কেস যতই জটিল হত, ততই তীক্ষ্ণ হয়ে উঠত তার যুক্তি-তর্কের বিস্তার! সেই সঙ্কর্ষণ সমাদ্দারকে নিয়ে লেখা আটটি হারিয়ে যাওয়া কাহিনি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘বুক ফার্ম’-এর হাত ধরে প্রায় আড়াই-দশক পর পুনঃপ্রকাশিত হল।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Bookfarm","offers":[{"title":"Default Title","offer_id":49753975390458,"sku":"5HLYGSXU7N0E","price":265.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/5HLYGSXU7N0E.jpg?v=1784999004","url":"https:\/\/versoz.co.in\/products\/5hlygsxu7n0e","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}