{"product_id":"5hrkal9byuqi","title":"Deshantare Baj by Abhik Dutta [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eইসলামাবাদের ক্রাউন হোটেল থেকে শুরু করে খাইবার পাখতুনখোয়ার দুর্গম মাদ্রাসার অন্ধকার গলি— ক্ষমতার অলিন্দে ষড়যন্ত্র আর রক্তের খেলা যেন থামার নয়। আলমগীরের হাত ধরে এক ভয়ংকর ব্লু-প্রিন্ট বাস্তবায়নের পথে, যার মূল লক্ষ্য— ভারতবর্ষকে ধ্বংস করা। এই মিশনে ইব্রাহিম খান শুধুই কি এক সাধারণ ব্যাঙ্কার, নাকি তার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পরিচয়?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eইব্রাহিমকে ঘিরে চলা এই বিপজ্জনক খেলায় ঢুকে পড়ে আহমেদ, যে নিজেকে সাধারণ ড্রাইভার বলে পরিচয় দিলেও তার আসল উদ্দেশ্য অজানা। এদিকে ওপারে ভারত আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবা খেলায় চিফ, তুষার ও বিদুর ভরদ্বাজের মতো ধুরন্ধররা যখন ছক কষছেন, তখন কি কাশ্মীরি যুবকদের জীবন বাজি রেখে চালানো এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করা সম্ভব?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘দেশান্তরে বাজ’ এক টানটান উত্তেজনার আখ্যান। এখানে সম্পর্কের চাদরে মোড়া বিশ্বাসঘাতকতা, গোয়েন্দাগিরির অলিগলি আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অদম্য সাহসের গল্প বুনেছেন অভীক দত্ত।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Bookfarm","offers":[{"title":"Default Title","offer_id":49753975750906,"sku":"5HRKAL9BYUQI","price":215.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/5HRKAL9BYUQI.jpg?v=1784999616","url":"https:\/\/versoz.co.in\/products\/5hrkal9byuqi","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}