{"product_id":"5hv2gpnroc1k","title":"Baishali Joshi 1 by Somnath Sengupta [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eবইটি সর্বমোট চারটে ভাগে বিভক্ত, গুলশন, অসম ডায়রি- ১, দত্তা সামন্ত ও বম্বে কটন মিলস এবং ডঃ হাইড- দ্য হ্যাকার। লেখকের বক্তব্য অনুযায়ী \"বৈশালী যোশী না ক্লাসিক্যাল না থ্রিলার ফিকশন আবার না শুদ্ধ নন ফিকশন।\" এতে তথ্যও আছে, গল্পও আছে আবার সত্য ঘটনার ঘনঘটাও আছে। কিন্ত লেখাগুলো কোনও অংশে তথ্যভারগ্রস্ত হয়ে স্লথ হয়নি।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e১| গুলশন- কুখ্যাত গুলশন কুমার হ ত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বৈশালী যোশী খুঁজে বের করে রূপালী দুনিয়া আর আঁধার জগতের সম্পর্ক। একে একে বের হয়ে আসে \"স্টার এবং গ্যাঙ স্টর\"দের পারস্পরিক বোঝাপড়া। মুম্বইয়ের নানান গলিঘুঁজি ঘুরিয়ে বৈশালী আমাদের দাঁড় করান ছাল ছা ড়ানো এক বাঘের সামনে যার নাম বলিউড। পর্দায় ম ন্দ লোকেদের হারিয়ে দেওয়া নায়ক, সত্যের জয়গান লেখা এবং গাওয়া সুরকার- গীতিকার- গায়ক, সংলাপের জোরে পায়রা ওড়ানো লেখকরা যে সাধারণ মানুষের চেয়েও বেশী ভিতু, খলনায়কের চেয়েও ম ন্দ, স্পষ্ট হয়।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e২| অসম ডায়রি ১- মুম্বইকর বৈশালী যোশীকে পাঠানো হয় অসমে। নব্বইয়ের দশকের সেই কুখ্যাত অসম যেখানে উ ল্ফা জ ঙ্গীদের দৌরাত্ম্যের সামনে হাত গুটিয়ে বসে থাকে সরকার আর পুলিস। রাজ্যের মুখ্যমন্ত্রীর অসহায়তা, দেশের প্রধানমন্ত্রীর অনিচ্ছাকৃত কাজ, বিদেশী কোম্পানীর পরোক্ষ হুমকি, সর্বোপরি আতঙ্কবাদী আর সেনাবাহিনীর যৌথ সাঁড়াশীতে পিষে যাওয়া সাধারণ মানুষের চেয়েও কথা বলে বইয়ের এই দ্বিতীয় পরিচ্ছদ। নানান চড়াই- উতরাই ভরা এই কাহিনিটি আমার মতে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুলিখিত লেখা।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e৩| দত্তা সামন্ত... কিছু লোকের ভুল সিদ্ধান্ত এবং লোভ কিভাবে কটন বিজনেসের রাজধানী পাল্টে দিল, কিভাবে মিল মালিক আর আন্ডার ওয়ার্ল্ডের অশুভ আঁতাত নষ্ট করে দিল কয়েক লক্ষ মানুষের জীবন, তার জ্বলন্ত দলিল এই লেখা।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e৪| ডঃ হাইড- একজন কলেজ ছাত্রের এথ্যিক্যাল হ্যাকার থেকে পুলিসের ইন্টার্ন হয়ে ওঠার কাহিনি। নানান তথ্য সমৃদ্ধ এই লেখাটি বাকি লেখাগুলোর মতন ঘটনাবহুল নয়, বরঞ্চ বেশ শর্ট অ্যান্ড ক্রিস্প।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eইনভেস্টিগেটিভ জার্নালিস্টের চোখ দিয়ে দেখানো জগতটা কোথাও বেদনাবিধুর, কোথাও বা মন ভালো করা, আবার কখনও তা শিউরে তোলে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Smell of Books","offers":[{"title":"Default Title","offer_id":49756560851194,"sku":"5HV2GPNROC1K","price":257.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/5HV2GPNROC1K.jpg?v=1785064331","url":"https:\/\/versoz.co.in\/products\/5hv2gpnroc1k","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}