{"product_id":"5hwt0l3gpdaz","title":"Joto Dure Jayi by Himadrikishore Dasgupta [Hardcover]","description":"\u003cp\u003eএই পৃথিবী জুড়ে রয়েছে কত না জানি আশ্চর্য সব জায়গা! প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর সর্বোপরি কত রকমের মানুষ, যাঁরা এই পৃথিবীর অবিচ্ছেদ্য অংশ! তাঁদেরই খোঁজে বেরিয়ে পড়া এই বইকে সঙ্গী করে।\u003c\/p\u003e\n\u003cp\u003eকখনও এই গ্রামবাংলায় ঘরের কাছেই অচেনা কোনও মেলায়, কিংবা মহাদেশ পেরিয়ে পৌঁছে যাওয়া কোনও নির্জন সৈকতে, অথবা হাজার বছরের প্রাচীন আঙ্করভাটের মন্দির-প্রাঙ্গণে।\u003c\/p\u003e\n\u003cp\u003eএ বইয়ে রয়েছে নানা বিচিত্র অভিজ্ঞতার কথাও। যেখানে লেখক রোমাঞ্চের টানে কখনও আমন্ত্রণ জানিয়াছেন মৃত্যুকে, আবার কখনও তাঁর চোখে ধরা পড়েছে থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিটের আলোকোজ্জ্বল ইন্দ্রজাল।\u003c\/p\u003e\n\u003cp\u003eভ্রমণ মানে তো শুধু প্রকৃতি বা স্থাপত্য দেখা নয়, মানুষকেও দেখা। তাঁদের মধ্যে যেমন আছেন বিশ্ববন্দিত প্রেমময় দলাই লামা-র মতো ব্যক্তিত্ব, তেমনই আছে রেঙ্গুনের নিষিদ্ধপল্লীর কোনও রমণী।\u003c\/p\u003e\n\u003cp\u003eজীবন মানেই চরৈবেতি! প্রকৃতিকে চেনা, ইতিহাসকে চেনা, মানুষকে চেনা। তারই খোঁজে বেরিয়ে পড়া বলাকার মতো—ডানায় রৌদ্রের গন্ধ মেখে।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Patra Bharati","offers":[{"title":"Default Title","offer_id":49760796967162,"sku":"5HWT0L3GPDAZ","price":402.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/5HWT0L3GPDAZ-1.jpg?v=1785184095","url":"https:\/\/versoz.co.in\/products\/5hwt0l3gpdaz","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}