{"product_id":"5mosy7b264ep","title":"Rahasyanusandhani Rathin Som Vol 1 by Koushik Chattopadhyay [Hardcover]","description":"\u003cp\u003eরথীন সোম অবসরপ্রাপ্ত অফিসার৷ হোমিসাইড ব্রাঞ্চ লালবাজার৷ ক্ষুরধার মস্তিষ্কের জন্য যাকে বারবার দরকার পড়ে সিপি বা ডিসিডিডিদের৷ তরুণ কর্মঠ অফিসার শৈবাল বা তমালেরও তিনি মার্গপ্রদর্শক বা গুরু৷\u003cbr\u003eকর্মজীবনেও তাকে অনেক রহস্যের সমাধান করতে হয়েছে৷ চ্যালেঞ্জ নিয়েছেন এবং সাফল্য পেয়েছেন৷ কিন্তু বারবার বলেন একই কথা তার সাফল্য তার একার নয় এটা একটা টীমগেম৷ সবারই অবদান প্রচুর৷ এমনি নিরহঙ্কারী, সদালাপী হলেও প্রয়োজনে কঠিন ও কঠোর৷\u003cbr\u003eঅবসরজীবনে বাগান চর্চা করেন আর সকালে দৈনিক সংবাদপত্র পড়া তার বহুদিনের অভ্যেস৷ নিজে অর্থনীতির ছাত্র৷ একাডেমিক কেরিয়ার উজ্জ্বল কিন্তু রহস্য তার প্রথম প্রেম৷ সেজন্যই এই চাকরী বেছে নেওয়া৷ আদ্যন্ত সৎ এই মানুষটি মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে গান গেয়ে ওঠেন আর ধূমায়িত কফির কাপ আর জ্বলন্ত সিগারেট হাতে জ্বলতে থাকে৷ চলে মগজাস্ত্রের লড়াই৷\u003cbr\u003eএই রথীন সোমের জীবনে জয় আছে, পরাজয় আছে৷ আছে বুদ্ধিমান শত্রুর সাথে টক্কর, বুদ্ধির লড়াই তাই আজও অবসরজীবনে শৈবাল, তমালদের ভরসাস্থল।\u003c\/p\u003e\n\u003cp\u003eএরকম রথীন সোমের জীবনের কিছু রহস্যজনক কেস, মার্ডার মিস্ট্রি নিয়েই এই সংকলন৷ তবে রথীন সোমের এই রহস্যের পেছনে ছুটে চলা আজও অব্যাহত ৷\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Ebooklist Publisher","offers":[{"title":"Default Title","offer_id":49973482946810,"sku":"5MOSY7B264EP","price":221.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/352cace2-b4a9-417c-a998-163870e6ac65_1.jpg?v=1786694167","url":"https:\/\/versoz.co.in\/products\/5mosy7b264ep","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}