{"product_id":"5neupxt87l4z","title":"Banger Bhoot by Ashish Chakraborty [Paperback]","description":"\u003cdiv\u003eরাতের অন্ধকার নামলেই বাংলার বাঁশবাগান, শ্যাওড়া গাছ আর পুরোনো গোরস্তানে জেগে ওঠে এক অন্য পৃথিবী। নিঝুম রাতে তিনবার নাম ধরে ডাকলে কি সত্যিই ফিরে তাকাতে নেই? 'নিশি ডাক'-এর রহস্য থেকে শুরু করে মাছ-পাগল 'মেছো ভূত', কিংবা তেঁতুল গাছের একরোখা 'পেত্নী'—এরা সবাই বাংলার লোককথার অবিচ্ছেদ্য অঙ্গ।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e \u003c\/div\u003e\n\u003cdiv\u003eমাথাবিহীন 'স্কন্ধ কাটা'র বীভৎসতা, ঘাড়-মটকানো 'মামদো ভূত', কিংবা সাদা থান পরা 'শাকচুন্নি'র খোনা সুর—ছোটবেলার সেই হারানো ভয়কে উসকে দিতে আসছে গল্প সংকলন 'বঙ্গের ভূত'। সাথে থাকছে শেকড়-সন্ধানী 'ব্রহ্মদৈত্য', 'গেছো ভূত' ও 'খেতোর ভূত'-এর গা-ছমছমে উপাখ্যান।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e \u003c\/div\u003e\n\u003cdiv\u003eগ্রামবাংলার মাটির সোঁদা গন্ধ আর হাড়হিম করা লোকশ্রুতির নিখুঁত মেলবন্ধন এই বই। বুকের পাটা থাকলে পাতা উল্টে দেখতে পারেন, তবে মনে রাখবেন, পেছনের ছায়াটা কিন্তু আপনার একার নাও হতে পারে!\u003c\/div\u003e\n\u003cdiv\u003e \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cstrong\u003eভয়ক্রম\u003c\/strong\u003e \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eনিশি ডাক\u003c\/li\u003e\n\u003cli\u003eশাকচুন্নি \u003c\/li\u003e\n\u003cli\u003eব্রহ্মদৈত্য \u003c\/li\u003e\n\u003cli\u003eপেত্নী\u003c\/li\u003e\n\u003cli\u003eমামদো ভূত \u003c\/li\u003e\n\u003cli\u003eগেছো ভূত\u003c\/li\u003e\n\u003cli\u003eমেছো ভূত\u003c\/li\u003e\n\u003cli\u003eস্কন্ধ কাটা\u003c\/li\u003e\n\u003cli\u003eখেতোর ভূত\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Patrapath Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":49973626962170,"sku":"5NEUPXT87L4Z","price":209.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/SKU-0332_0-1782483219436_1.jpg?v=1786472973","url":"https:\/\/versoz.co.in\/products\/5neupxt87l4z","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}