{"product_id":"5o06tvka1sfi","title":"Anyo Aranyo by Algernon Blackwood, Translated By Haimanti Roy [Paperback]","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eদানিয়ুবের জলে ভাসছে নৌকা, দুই অভিযাত্রীর রোমাঞ্চকর এই যাত্রায় হঠাৎই এল এক অন্য বাঁক। নদীর স্রোত নাকি তাদের নিয়তি ঠিক কোন কারণে জানা নেই, দুটি মানুষ তাদের নৌকো এসে ভেড়ালো এক নির্জন দ্বীপে, চারপাশে শুধু জল আর বালুচর জুড়ে সারি সারি উইলোর জঙ্গল।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eএ এক অন্য অরণ্য। তারপর?\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eদুই ভ্রমণকারীর সহজ যাত্রা ধীরে ধীরে রূপ নেয় এক অদৃশ্য আতঙ্কে। প্রকৃতির শান্ত মুখোশের আড়ালে কী এমন লুকিয়ে আছে এই নির্জন জলাভূমিতে? কী সেই আতঙ্কের অজানা শক্তি, যেখানে বাস্তব আর অলৌকিকের সীমারেখা মুছে যায়? ও কীসের শব্দ? জলের, হাওয়ার নাকি উইলো গাছের দল নিজেদের মধ্যে ফিসফিস করে বলে চলেছে তাদের কথা? নদীর ধারে ঘটে চলা অজ্ঞাত, অলৌকিক ঘটনাগুলো কীভাবে ধীরে ধীরে ভাঙতে শুরু করে বাস্তবের সীমানা?\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eনীরবতার ভেতর লুকোনো ভয়ের এক কালজয়ী সৃষ্টি আলজারনন ব্ল্যাকউডের “The Willows”. পরিবেশ, প্রকৃতি, আর রহস্যময় অনুভূতির বর্ণনা, মানুষ ও প্রকৃতির মধ্যে এক অদ্ভুত সংঘাতের কাহিনি “অন্য অরণ্য”।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973697839354,"sku":"5O06TVKA1SFI","price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Anyo-Aranyo-Mock_1.jpg?v=1786729039","url":"https:\/\/versoz.co.in\/products\/5o06tvka1sfi","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}