{"product_id":"5o6uyalgezv7","title":"Hulkipakhir Daak by Joshua Bodhinetra [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eরাঢ়ের জমাট বাঁধা লালচে মাটির খোঁজ এই ‘হুল্কিপাখির গান’ । নিখাদ প্রবন্ধ হেথা সংসার পাতে থ্রিলার-অ্যাডভেঞ্চারের সঙ্গে। ভ্রমন কাহিনীর আগড় ভেঙে বেরিয়ে আসে লোকজ সংস্কৃতি ও হারানো এক সভ্যতার মহাফেজখানা। এ কেতাবের এগারোটি অধ্যায় যেন ইতিহাস, প্রাগৈতিহাস ও প্রাকার্য গরিমার পরত, যে পরত হাতড়ে হাতড়ে হৃতযান এক শ্রমণভূমির কথা খুঁজে ফেরেন লেখক। সে প্রত্নতত্ত্ব হোক বা নৃতত্ত্ব, স্বাধীনতা সংগ্রাম হোক বা টুসু সত্যাগ্রহ, শিলালিপি হোক বা জনশ্রুতি — শাল-মহুয়া-কুচলা-পিয়ালের ষড়যন্ত্র হেথা আড়াল করে রাখে দামাল কিছু রহস্য। ফেলে আসা প্রেম, পড়ে পাওয়া লাঞ্ছনচিহ্ন, ভুলে যাওয়া গানমালা কিংবা মরেও না মরতে চাওয়া ভুতনদী — বাঁকুড়া ও পুরুলিয়া জেলার গাঁয়ে গাঁয়ে, পথে-প্রান্তরে, জলে-জঙ্গলে ছড়িয়ে থাকা শাশ্বত বিস্মৃতিরই আরেক নাম ‘হুল্কিপাখির গান’।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Shalidhan","offers":[{"title":"Default Title","offer_id":49973698560250,"sku":"5O6UYALGEZV7","price":387.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/bodhi-mock_1.jpg?v=1786731648","url":"https:\/\/versoz.co.in\/products\/5o6uyalgezv7","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}