{"product_id":"5s4ven83i26u","title":"Roverser Roy Part 1 by Tom Tully, David Sque [Hardcover]","description":"\u003cdiv\u003e\u003cspan\u003eসবার প্রিয় মেলচেস্টার রোভার্সের ফুটবল খেলোয়াড় রয় রেসকে প্রথম দেখা গিয়েছিল ‘টাইগার কমিক্স’ পত্রিকায়, ১৯৫৪ সালের এগারোই সেপ্টেম্বর। এই চরিত্রের স্রষ্টা ফ্র্যাংক স্টুয়ার্ট পেপার। ক্রমে ক্রমে রয়ের জনপ্রিয়তা এত বেড়ে যায় যে, ১৯৭৬ সালে তার নিজের নামেই আলাদা করে সাপ্তাহিক পত্রিকা বের হতে থাকে। ‘রয় অব দ্য রোভার্স’ নাম নিয়ে সেটি চলে ১৯৯৩ অবধি। \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003eব্রিটিশ ফুটবল খেলোয়াড় রয় রেসের জীবন উত্থান-পতনে ভরপুর। তার ঠান্ডা মাথা, স্পোর্টসম্যান স্পিরিট, বাঁ পায়ের বিখ্যাত গোলার মতো শট ‘রয়ের রকেট’ তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। এই কমিক্স সিরিজ়টি এতটাই জনপ্রিয় যে ফুটবলে কোনো অসাধারণ দক্ষতা দেখলে ধারাভাষ্যকারেরা উপমা দিতে ‘রয় অব দ্য রোভার্স স্টাফ’ শব্দবন্ধটি ব্যবহার করে থাকেন।\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e১৯৭৬-এর ২৫ সেপ্টেম্বরে প্রথম প্রকাশিত টম টালির লেখা ও ডেভিড স্কিউয়ের ছবিতে যখন থেকে এই বইয়ের কাহিনি শুরু, ততদিনে রয় মেলচেস্টার রোভার্সের তারকা খেলোয়াড় থেকে খেলোয়াড়-ম্যানেজারে পরিণত হয়েছে। বিয়ে করেছে ক্লাবের সেক্রেটারি পেনি লেনকে। \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003eমাঠের ও মাঠের বাইরের টানটান কাহিনি নিয়ে চলা এই কমিক্সের সঙ্গে আমাদের অনেকেরই ছোটোবেলা জড়িয়ে আছে। কল্পবিশ্ব তাই রেবেলিয়ন-এর সহযোগিতায় ফুটবলের এই নায়ককে আবার ফিরিয়ে আনতে পেরে গর্বিত ও আনন্দিত।\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Kalpabiswa Publication","offers":[{"title":"Default Title","offer_id":49980260024570,"sku":"5S4VEN83I26U","price":229.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/imgi_2_RoversCoverV2.jpg?v=1790168737","url":"https:\/\/versoz.co.in\/products\/5s4ven83i26u","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}