{"product_id":"5s6u3mlpa0yo","title":"The Odyssey by Homer; Translated by Ranin [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘ইলিয়াড’ যদি হয় যুদ্ধের বীভৎসতা আর একিলিসের বীরত্বের গল্প, ‘ওডিসি’ তবে ওডিসিয়াসের বুদ্ধি, চাতুরী এবং অধ্যবসায়ের কাহিনি। ষড়মাত্রিক ছন্দে, কবিতার আদলে লেখা পঙ্ক্তিগুলি যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখেমুখে ফিরেছে। বীণা বাজিয়ে চারণকবিরা সে পদ্য গানের সুরে গেয়ে শুনিয়েছেন সমবেত শ্রোতাদের। মনোরঞ্জনই উদ্দেশ্য ছিল, তবে গল্পের আড়ালে ‘ওডিসি’ এক মহত্তর জীবনবোধের শিক্ষা দিয়ে যায়—মানুষ তার ভবিতব্য নির্ধারণ করে দুর্বার জেদ, অধ্যবসায় ও বুদ্ধিমত্তার জোরে। দেবলোকের আশীর্বাদ তার মাথার উপর ঝরে\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eপড়ে, যে আপন হাতে নিজের নিয়তি লেখে সব দুর্যোগকে উপেক্ষা করে। মহাকাব্যের এই শিক্ষা শতসহস্র বছর ধরে মানবজাতির অন্ধকার পথে আলোর রেখা এঁকে দিয়েছে, ভবিষ্যতেও দেবে—\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eপ্রয়োজন শুধু সে দিক্চিহ্নকে অনুসরণ করে পথ চলা।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Kalpabiswa Publication","offers":[{"title":"Default Title","offer_id":49980260057338,"sku":"5S6U3MLPA0YO","price":478.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/imgi_2_Odyssey_reference_cover_not_for_printing.jpg?v=1790169138","url":"https:\/\/versoz.co.in\/products\/5s6u3mlpa0yo","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}