{"product_id":"5v2eha4mlcfk","title":"Apadaibik by Bidisha Nath Bhowmick [Hardcover]","description":"\u003cp\u003eঅপদৈবিক বইটিতে আছে দশটি গল্প যার প্রতিটি এমন ভয়ের আখ্যান যেগুলো বাস করে আমাদের আশেপাশেই কিন্তু সেগুলোকে সযত্নে এড়িয়ে চলাই দস্তুর। কে-ই বা মাথা ঘামাতে চায় যে মানুষগুলো হারিয়ে গেছে এমনি এমনি তাদের নিয়ে? কে-ই বা মাথা ঘামাতে চায় যে বাচ্চাগুলো রোজ পিষে যায় শক্ত হাতে তাদের নিয়ে? কিংবা যে পেডোফিলিক বাবার সন্তানের ভবিষ্যৎ নিয়ে?\u003c\/p\u003e\n\u003cp\u003eকাহিনিগুলোর প্রেক্ষাপট কখনো শহর কলকাতা, কখনো গ্রামবাংলা, কখনো সুদূর অ্যামেরিকা। আখ্যানগুলি শুরু হয় নিতান্ত বাস্তব ঘটনা এবং বাস্তব সমস্যাকে কেন্দ্র করে। তারপর? তারপর চরিত্রেরা ঢুকে পড়ে এক অন্ধকার গোলোকধাঁধাঁয়। সেখানে ভেতরের ভয় পথ খুঁজে নিয়ে বাইরে চলে আসে আবার বাইরের ভয় ফাঁকফোকর দিয়ে গিয়ে সেঁধোয় ভেতরে। ভয় পেতে পেতে একটা সময় পাঠকের মনে প্রশ্ন উঠেই যাবে যে শেষ পর্যন্ত ভয়ের হিসাবটা না মিললে বোধহয় আমাদের কারোর মুক্তি হয় না।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Freedom Group","offers":[{"title":"Default Title","offer_id":49983367381242,"sku":"5V2EHA4MLCFK","price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/5V2EHA4MLCFK.jpg?v=1785865541","url":"https:\/\/versoz.co.in\/products\/5v2eha4mlcfk","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}