{"product_id":"63ocihlaen92","title":"Saptarati Kotha by Biswajit Roy [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eসাতখানি কথা নিয়ে এ-বই। কথাগুলি গড়ে তোলা হয়েছে প্রাগাধুনিক বাংলা সাহিত্যের ভাঁড়ার থেকে আহৃত উপাদানে। কৃষ্ণ-রাধা, শিব-দুর্গা, কালকেতু-ফুল্লরা, মনসা-বিষবৈদ্য, চন্দ্রাণী-লোরক, বিদ্যা-সুন্দর এঁদের শরীর-মনের কুহক কাহিনিগুলির বিষয়। একগামী, গৃহবদ্ধ স্বামী-স্ত্রীর সন্তান উৎপাদনকামী দেহবাসনার বাইরে যে রতিবেদনা তা এই পুনর্নির্মিত কাহিনিগুলির উৎসমুখ। পরিশিষ্টে রয়েছে একটি ভবিষ্য-কাহিনি, হয়তো তা ‘আগামীকাল ঘটেছিল’। রতি-অভিজ্ঞতায় অতীত-বর্তমান-ভবিষ্যৎ ঠাঁইবদল করে, এক সময়ের মধ্যে কথা বলে ওঠে অন্য সময়। এ রতিবেদনার বই। বেদনা মানে তো কষ্ট বা যন্ত্রণা নয়; বেদনা মানে অনুভব, বোধ, পরিজ্ঞান।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992891302138,"sku":"63OCIHLAEN92","price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/online_saptaroti_layer_1.jpg?v=1789069869","url":"https:\/\/versoz.co.in\/products\/63ocihlaen92","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}