{"product_id":"63s2vfgnaz47","title":"Manindra Gupta  Pura O Pora by Dipankar Debnath [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eমণীন্দ্র গুপ্ত : পুরা ও পরা’ গ্রন্থটির মূল বিষয় পুরাচৈতন্যে আদি-জীবন সভ্যতার মর্মবাণী আর প্রাণকণার খোঁজ, উপনিষদের ‘পরা’ জগতের পরম জ্ঞান, আত্মা বিষয়ক ব্রহ্ম বিষয়ক অনুসন্ধান আর আধুনিক সভ্যতায় পরাচেতনায় কবি ব্যক্তিত্বের পথ ধরে মানুষের পৃথিবীর পার্থিব-অপার্থিবতার যোগসূত্রকে মিলিয়ে দেখা। একজন মহৎ কবির লেখনী কীভাবে সেইসব অনাদিকালের জীবন ও জগতের অধিবাসী করে তুলছে এক একটি সাধারণ মানবসত্তাকে- কবির জীবন কথা ও কাব্যকথার মধ্য দিয়ে প্রিয় পাঠকের একজন হয়ে সেইসব দৃশ্যের মানস ভ্রমণ এই প্রবন্ধগ্রন্থটি। ঐতিহ্য ও কালচেতনায় কবির বৈচিত্র্যময় কাব্যজগতের গুহামুখ উন্মোচনে নেমেছেন প্রাবন্ধিক। রয়েছে দেশ-কাল-সংস্কৃতির নিরিখে আধুনিক বাংলা কবিতায় মণীন্দ্র গুপ্তের ভাববিশ্বের অবস্থানকে অখণ্ড সময়সত্তায় ফেলে দেখা। ভাষাশিল্পী মণীন্দ্র গুপ্তের কবিতার কিছু বিশেষ শৈলীকেও ভাবচেতনায় সম্পৃক্ত করে দেখানো হয়েছে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992893333754,"sku":"63S2VFGNAZ47","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/211220-2-copy_1.jpg?v=1789069215","url":"https:\/\/versoz.co.in\/products\/63s2vfgnaz47","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}