{"product_id":"63tldp71qjyz","title":"Begampurar Pother Khonje by Sujit Choudhury [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eভ্রাম্যমান এক প্রাক্তন শিক্ষক এবং তাঁর প্রিয় এক প্রবাসী ছাত্রের কথোপকথন ঘিরে এই উপন্যাস। দুই মানুষের আলাপচারিতায় ব্যক্তি-অস্তিত্ব ও সামাজিক অবস্থানের ঘাত-প্রতিঘাতের সঙ্গে মিশে যেতে থাকে জীবনদর্শন, সমাজ, রাজনীতি। জড়িয়ে যায় দুজনের ভ্রমণ পথের বিশেষ বিশেষ স্থানের ভৌগোলিক পটভূমি ও সেখানকার ইতিহাস। নর্মদা নদীর উৎস অমরকণ্টকে যে যাত্রার শুরু, নানান জায়গা ছুঁয়ে শেষ হয় বারাণসীতে। আধুনিক জীবনের গভীর সমস্যা ও জিজ্ঞাসা হয়ে ওঠে প্রকৃত অর্থে অন্বেষণ। উঠে আসে ভারতবর্ষ নামক এক জীবন্ত সভ্যতার অবহেলিত কিছু ইতিহাস।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eউঠে আসে সাধারণ মানুষের জীবন, আর ঘুরে ফিরে আসে শিক্ষক ও ছাত্রের ব্যক্তিগত জীবনের কথা, দেখা যায় শ্রডিঞ্জারের বিড়ালকে এক আপাত-বিপরীত বৃহত্তর সমাজ ও অর্থনীতির প্রেক্ষাপটে। আধুনিক জীবনের প্রেক্ষিতে মহা ভারতের অল্প কিছু অংশকে জানার প্রচেষ্টা – সমাজ, দর্শন, মৌখিক ইতিহাসের সহজ সরল প্রতিফলন।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992894382330,"sku":"63TLDP71QJYZ","price":169.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/begampura-website_1.jpg?v=1789068669","url":"https:\/\/versoz.co.in\/products\/63tldp71qjyz","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}