{"product_id":"63wa4itg5xn2","title":"Sitagachher Kole by Jagannathdeb Mondal [Hardcover]","description":"\u003cpre\u003eকতোকাল জ্বর হয়নি তোমার?\nশেষ আষাঢ়ে পানিদিনে সে এসেছিল একবার।\n\nশিশুকালে এলে বারান্দায় শালিখ ঝাঁপ দিত।\nমাথায় ছলোছলো জল।\nবারান্দায় ঢাকা দেওয়া দুধ।\nটিনটিন বই,\nনিরামিষ পিঁপড়ের সারি।\n\nএখন এলে সে তাঁবু করে দেয় সব।\nসেখানে শিকারী কুকুর,\nগোল লন্ঠন,\nঅবাক হরিণী।\n\nলাল করমচা চোখ।\nসিলিং অবধি মনে হয় প্রেমিকার ফর্সা পায়ের ডিম।\nকুসুম কামড়ে দিই।\n\nতবু জ্বর যদি অপরাহ্নে দেবতা হয়ে আসে\nতবে ভক্তিভরে মাথা ধুই।\nডালের জল,\nগলা ভাত,\nসাবু,\nকাঁটা বাছা ফলুই মাছে নৈবদ্য সাজাই।\n\nশাঁখাপলার মলিন হাত আঁচলে আলো ঢেকে ছেঁড়া কানি নিয়ে রাত জাগে।\nজলপটি ভিজে আসে,জল উবে যায়।\n\nযৌবনের শুঁড়িখানা চলে যায়,মরি হায়!\nডোমনী বউ অন্য কাজে চলে যায় দূর শঙ্খকারখানায়।\n\nশুধু মা জেগে থাকে এই দেহ আর পঞ্চভূতের ভিতর।\nমুঠো কয়েক বিন্নিধান ছুঁড়ে দিলে জ্বরতাপে সে সব খইয়ের মালা হয়ে যায়।\u003c\/pre\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992895365370,"sku":"63WA4ITG5XN2","price":86.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/jagannath-website_2_1.jpg?v=1789068351","url":"https:\/\/versoz.co.in\/products\/63wa4itg5xn2","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}