{"product_id":"64wcm1dynqel","title":"Asariri Abhidhan, Bharatiyo Bhuter Sandhane by Riksundor Bandyopadhyay [Hardcover]","description":"\u003cp\u003eবহুধা ভাষা, সংস্কৃতির পীঠস্থান ভারতবর্ষের অন্তর আত্মায় ভয়ের জগতেও বৈচিত্র্য কম নয়৷ সামাজিক, রাজনৈতিক এবং ভৌগোলিক প্রেক্ষাপট তৈরি করে দেয় ভয় ভাবনার এবং ভয়ের সঙ্গে জডিয়ে থাকা বিভিন্ন অস্তিত্বর৷ ভূমিরূপের বদলের সঙ্গে সঙ্গে খাদ্যাভাস, বেশভূষা, ভাষা যেভাবে বদলে যায়, সেভাবেই পাহাড, সমুদ্র, বনরাজির ভিন্ন ভিন্ন জীবনধারায় ভয়ের উপাদানের মাধ্যম আর ভয় দেখানো অস্তিত্বদের আকার–আকৃতি, আচরণের তারতম্য ঘটে৷ ভূত মানে কেবল মৃত মানুষের অতীত ছায়ামাত্র নয়, ভূত প্রবলভাবে বর্তমানের দ্যোতনা বহন করে৷ ভারতবর্ষের বিপুলা বৈচিত্র্যের মাঝে চাপা পড়ে থাকা বিভিন্ন সামাজিক সত্য প্রতিভাত হয় ভূত, প্রেত বা অপদেবতার রূপকে৷ এই বই সেই বৃহৎ ভারতেরই এক সন্ধান৷\u003c\/p\u003e\n\u003cp\u003eকেউ মুখটুকু চুরি করে নেয়, কেউ মাছ, কেউ বা হারিয়ে দেয় পথ৷ ছায়া গাঢ় হয়ে আসে৷ জমাট কান্নার স্রোত আস্তে আস্তে অবয়ব তৈরি করার চেষ্টা করে৷ সন্ধে নামার সময় আলোর মিলিয়ে যাওয়ার মুহূর্তে আয়নার মুখোমুখি দাঁড করিয়ে দেয় আপামর ভারতের অবমানব অস্তিত্বরা৷\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992912863482,"sku":"64WCM1DYNQEL","price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/ashariri-website_1_1.jpg?v=1789033663","url":"https:\/\/versoz.co.in\/products\/64wcm1dynqel","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}