{"product_id":"65a9ekj04mdx","title":"Kanna Kenar Lok by Angshuman Kar [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eতিনটি উপন্যাসিকার সংকলন এই গ্রন্থ৷ ‘নির্বাসিত’ এক এমন মানুষের আখ্যান যে মনে করে ব্যক্তির সঙ্গে সমাজের সংযোগ অসম্ভব, যার একমাত্র আশ্রয় তার মা৷ নাম সমর হলেও অতিমারির পটভূমিতে এই আখ্যানের নায়ক পরাজিত হয় এক অসম যুদ্ধে৷ ড্যানিয়েল ডিফোর ‘রবিনসন ক্রুসো’ কাহিনিটির পুনর্নিমাণ করে ‘রবিনসন ক্রুসো ও দু–টি নীল দাগ’৷ এই কাহিনিতে দিবাকর এক প্রমোদতরণী দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আশ্রয় পায় এমন এক দ্বীপে যা শুধু জনমানব শূন্যই নয়, আক্ষরিক অর্থেই শব্দহীন, নিঃশব্দ৷ এই আখ্যান দেখায় কীভাবে সেই দ্বীপে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে মিমির প্রেমিক দিবাকর৷ তৃতীয় কাহিনি ‘কান্না কেনার লোক’–এর নায়ক দয়াময় কান্না কেনে আর তারপর সেই কান্না মিশিয়ে দেয় জ্যোৎস্নায়৷ এক আশ্চর্য নারী পদ্মার সঙ্গে তার সম্পর্কের জটিল রসায়নই অক্ষ এই আখ্যানের৷ তিনটি উপন্যাসিকাই বিষণ্ণ মানুষের একক–যাপনের মর্মন্তুদ কাহিনি৷\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992917188858,"sku":"65A9EKJ04MDX","price":129.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/kanna-kenar-lok_1.jpg?v=1788885963","url":"https:\/\/versoz.co.in\/products\/65a9ekj04mdx","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}