{"product_id":"65arbvidxce9","title":"Borofer Golap by Aditya Mondol [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘হায়, জীবন এত ছোট কেনে?\/ এ ভুবনে?’ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই অবিস্মরণীয় পঙ্ক্তিই যেন বাস্তবিকতায় ফুটে উঠেছে নবীন কবি ও কথাকার আদিত্য মণ্ডল এর ‘বরফের গোলাপ’ উপন্যাসের পরতে পরতে৷ সত্যিই তো, আমাদের এই এক জীবনের ব্যাপ্তি আর কতখানি কতটুকুই–বা আমরা ধরে রাখতে পারি নিজের কাছে নিজের করে? তাছাডা নিজের বলতে সত্যি কী কিছু হয়? মহাবিশ্বের সর্বত্র আপেক্ষিকতার একচ্ছত্র আধিপত্য৷ এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অভিজ্ঞান আর অনামিকার জীবনও তেমনই এক আপেক্ষিকতার মায়াজালে ঘষতে ঘষতে এসে পৌঁছোয় এমন এক উপকূলে যেখানে ‘মাথার ভিতর\/ স্বপ্ণ নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে৷’ এবং অভিজ্ঞান, অনামিকারা পার্থিব প্রাচুর্য ছেডে, ফেলে আসা অমসৃণ, অমলিন, জাগ্রত পুরোনোর কাছে হাঁটু মুডে বসতে চায়৷\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992917549306,"sku":"65ARBVIDXCE9","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/golap-full_1.jpg?v=1788885854","url":"https:\/\/versoz.co.in\/products\/65arbvidxce9","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}