{"product_id":"65d4klrgvbth","title":"Simana Namer Nodi by Biswajit Ray [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eখানিকটা সময় যদি কেটে নেওয়া যায় জীবনের সরলরেখা থেকে তারপর সে-সময়ে পরস্পর সম্পর্কিত কয়েক প্রজন্মের নর-নারীর ক্রিয়া ও ভাবনার দিকে যদি তাকানো হয় একটু দূর থেকে তাহলে কেমন হয়!। এ উপন্যাস সেই কেমন হওয়ার আখ্যান – পরিণতিহীন। সীমানা আছে সম্পর্কগুলির মধ্যে, আবার সীমানা অতিক্রমের বাসনাও কিন্তু উদ্বেল সামর্থ আছে কি? নদী তার প্লাবন ও পলি সঞ্চয়ের আদিম ক্ষমতা হারিয়ে বয়ে যায়, নদীহারা মানুষও বইছে সে-ভাবেই। বৃষ্টি হয় মাঝে মাঝে। কোনো কোনো মানুষের কাছে আদিম প্লাবনের খবর থাকে বলে তারা দূরগামী, স্মৃতিময় – যাদের কাছে সে খবর নেই তাদের কাছে স্মৃতি দুর্ভার, বর্তমান বিরোধী। এই সব নিহিত ভাবনার জলছবি এই বই।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992918401274,"sku":"65D4KLRGVBTH","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/85861ca8-8d5a-4c39-8e94-1a586f913897_1.jpg?v=1788870856","url":"https:\/\/versoz.co.in\/products\/65d4klrgvbth","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}