{"product_id":"65w7zx81ns02","title":"Kallol Ghosher Kobita by Kallol Ghosh [Hardcover]","description":"\u003cp\u003eকল্লোল ঘোষের অনেক কবিতার বিষয় হয়েছে ‘কবিতা’। সেখানে কখনও কবিতাকে সম্বোধন করে তিনি বলছেন,\u003c\/p\u003e\n\u003cp\u003e‘এ শরীর পাপী নয়, শুধুমাত্র চেয়েছে তোমাকে\u003cbr\u003eতোমার তারুণ্য যদি কিছুমাত্র অবিশ্বাসী হত\u003cbr\u003eতাহলে ভাসাতে তুমি সময়ের নতুন প্রকৃতি।\u003cbr\u003eআমরা কবিতা লিখি আসলে হয়তো কবি নই’ (কবিতার প্রতি)।\u003c\/p\u003e\n\u003cp\u003eযা লিখছি তা কি কবিতা হয়ে উঠছে না? এক ধরনের অনাস্থা কল্লোলকে তাড়িত করছিল। কবিতা লিখতে না পারার যন্ত্রণা, শব্দকে হারিয়ে ফেলার ভয় তাঁর অনেক কবিতায় ফিরে ফিরে এসেছে। বেঁচে থাকলে কল্লোল ঘোষ এখন প্রায় সত্তর ছুঁতেন। তিনি কি কবিতা লিখতেন এখনও? লিখলে কেমন হত সে-কবিতা আমরা জানি না। কিন্তু যতদিন তিনি বেঁচেছিলেন কবিতা ছাড়া জীবনযাপনের কথা তিনি ভাবতেই পারতেন না।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992926789882,"sku":"65W7ZX81NS02","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Kallol-Ghosh-f_1.jpg?v=1788538006","url":"https:\/\/versoz.co.in\/products\/65w7zx81ns02","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}