{"product_id":"67e0v2acrwpi","title":"Tambuli-Akhyan by Biswajit Ray  [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eএক যে ছিলেন কথক তাম্বুলি। তাম্বুলি ঠাকুরকে সখার মতো ভালোবাসতেন কাশীপুরের যুবক রাজা সিংহদেব। রাজা ও তাম্বুলির গল্পে ঢুকে পড়লেন এক ব্রাহ্মণ – ব্রাহ্মণভূমের প্রতিষ্ঠা করতে চান তিনি। মানবভূম মানভূমে কি তৈরি হল ব্রাহ্মণভূম? মহাবিদ্রোহের প্রেক্ষাপটে সেই ষড়যন্ত্র নিবিড় দিনগুলি অতিক্রান্ত, রানির হাতে ক্ষমতা , রেল শহর আদ্রার পত্তন। তাম্বুলির উত্তরপুরুষেরা নতুন ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে নানাভাবে লড়াই শুরু করলেন। কখনও তাম্বুলখানা তৈরি করে চা-করদের বিরোধিতা, কখনও পুরুলিয়া শহরে ‘স্বদেশি-ভাণ্ডার’ গড়ে স্বাধীনতার আগে ইংরেজদের ও স্বাধীনতার পরে দুর্বৃত্ত কংগ্রেসি ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ। ইতিহাসের তথ্যে আর বানিয়ে বলা কথার সত্যে গড়া পুরুল্যার আখ্যান যে-কোনো বর্ণবাদীকে নির্ভয়ে বলতে চাইছে, ‘রাখতে লাইরবি ডাং দেখাই।’\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992940847354,"sku":"67E0V2ACRWPI","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/cover_tambuli_website_1.jpg?v=1788530802","url":"https:\/\/versoz.co.in\/products\/67e0v2acrwpi","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}