{"product_id":"67vfyush3mwx","title":"Purechhe Naam Mayur Ahorone [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘দেশ ও দর্পণ থেকে শুরু হল আমার পৃথিবী’। এভাবেই সেই শুরুর কথা লিখেছেন এক তরুণী কবি। নিছক প্রেম নয়, নিছক প্রকৃতিও নয়-অথচ ভালোবাসা আর গ্রাম-মফস্সল দিয়ে গড়ে উঠেছে অর্পিতার কবিতা।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eভালোবাসে বলেই যেখানে আসে শ্লেষ, তির্যকতা। আসে মরা নদী, চায়ের দোকান, চলে-যাওয়া গায়কের ডুবকি-আর তার সঙ্গেই অলীক ভোটকর্মী, রাঙা ব্রেকফাস্টের স্ট্রিপটিজ এবং সর্বোপরি, এক অমোঘ উচ্চারণ, ‘কবিধর্ম চুপ থাকা’। এই চুপ করে থাকার মধ্যেই অর্পিতার কবিধর্ম। যে-কবিধর্ম আহত হতে হতে তৈরি করে শ্লেষের বর্ম, যে-কবিধর্ম ভালোবাসতে বাসতে নিষেক-শয্যার মধুছাপগুলি সঞ্চয় করে রাখে। এ বইয়ের কবিতাগুলি প্রভাবমুক্ত, নিজে নিজে তৈরি করা নিখুঁত ছন্দের ঘর। দূরে দূরে আলো-জ্বলা এক ঘর, যে-ঘর অর্পিতারই।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992950284538,"sku":"67VFYUSH3MWX","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/mayur-c-4_1.jpg?v=1788525328","url":"https:\/\/versoz.co.in\/products\/67vfyush3mwx","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}