{"product_id":"680skulethyp","title":"Sonai Ar Pencho by Ishani Roychaudhuri  [Hardcover]","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eভূতের গল্প | গল্প আবার কী? ‘ভূত’ মানে তো অতীত; তার মানে ‘ছিল’| আর ছিল যখন, তা তো আর গল্প নয়; ষোলো আনাই সত্যি| তাই এই বইতে যাদের আসা-যাওয়া… তারা আছে এবং ছিল …মানুষ আর ভূত |\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eভূত নিয়ে সবচেয়ে মুশকিলের ব্যাপার হল, তাদের আমরা দেখতে পাই না| আচ্ছা, আমরা কি ঠাণ্ডা-গরম দেখতে পাই ? ফুর্তি, দুঃখ দেখতে পাই? ভূতও ঠিক তেমন| তারা তখনই দেখা দেয় বা অনুভবে আসে, যখন কেউ তাদের ভালোবাসে বা ভয় পায়| সোনাইয়ের কাছেও সেভাবেই পেঁচো এসেছিল| প্রাণের বন্ধুও হয়েছিল।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eএভাবেই ভূত-পেত্নি-রাক্ষস-খোক্কস রক্তমাংসের চরিত্র হয়ে ওঠে| নির্জন ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে বা মরে আসা রোদ্দুর-মাখা দক্ষিণের বারান্দার একটেরে কোণে বসে খোকাখুকুরা কোনও না কোনোভাবে ঠিক নিজেদের ‘বেস্ট ফ্রেন্ড’কে খুঁজে পেয়ে যায়|\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eসোনাইও ঠিক তেমনি করেই পেঁচোকে চিনেছিল| পেঁচো আদৌ ছিল, কি ছিল না…সেটা বড়ো কথা নয় | ‘একা’ থেকে বন্ধু খুঁজে পেয়ে ‘দোকা’ হয়ে ওঠাটুকুই আসল | দিনরাতের ওই যাত্রাপথ বড়ো মধুর !\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992952938746,"sku":"680SKULETHYP","price":169.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/5-copy-Copy_1.jpg?v=1788522881","url":"https:\/\/versoz.co.in\/products\/680skulethyp","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}