{"product_id":"69731ky8uebr","title":"Vemular Ramayan by Angshuman Kar, Avi Chakraborty [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eরোহিত ভেমুলা, নামটা আক্ষরিক অর্থেই আজ একটি আশ্চর্য বিস্ফোরণ এবং তারাভরা আকাশের মিশেল হয়ে পৃথিবী জুড়ে ছেয়ে আছে। এই নশ্বর পৃথিবী থেকে একটা ছেলে আত্মহত্যা করে বিদায় নেবার আগে এমন এক চিঠি লিখে রেখে গেলো যেখানে কালচে অক্ষর পরিবর্তিত হয়েছে জ্যোতির্ময় হীরকখণ্ডে। অশোকনগর নাট্যমুখ, রোহিত ভেমুলার সেই শেষ চিঠিটি নিয়ে এক আশ্চর্য নাটক করে আসছে গত তিন বছর ধরে, ভারত জুড়ে। নাটকটি লিখেছেন অংশুমান কর। যে-লেখায় তিনি ভেমুলার সঙ্গে জুড়েছেন রামায়ণের শম্বুককে এবং রচনা করেছেন এমন এক যাত্রাপথ যার শুরু বা শেষ দেখা যায় না। শুধু দেখা যায় জাত-পাত-ধর্মের নামে শোষণ যা এই গ্রহের চিরচলিষ্ণু ঘটনা। এই বইয়ে সেই ভেমুলার রামায়ণ নাটক এবং নাটক থেকে নাট্য হয়ে ওঠার বিবিধ এবং বহুস্তরীয় ইতিবৃত্ত যত্নে ধরা রইল।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992968241402,"sku":"69731KY8UEBR","price":194.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/velumar-full-Copy_1.jpg?v=1788432377","url":"https:\/\/versoz.co.in\/products\/69731ky8uebr","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}