{"product_id":"7iky5xsdg1v4","title":"Vidyasagarer Chelebela by Indramitra [Hardcover]","description":"\u003cdiv class=\"feature\"\u003e\n\u003cdiv class=\"bengali-text author-bio\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eকখনও বলতেন ‘এঁড়ে বাছুর।’ কখনও-বা ‘ঘাড়-কেঁদো’। ছেলেবেলায় বিদ্যাসাগরকে তাঁর বাবা এইসব নামে ডাকতেন। ঘাড়-কেঁদো মানে, যে ঘাড় একবার বাঁকালে সহজে সোজা করবে না। এঁড়ে বাছুরও বস্তুত তাই। জেদি আর একগুঁয়ে। ছেলেবেলায় বিদ্যাসাগর ছিলেন ভীষণ একগুঁয়ে। তাই তাঁকে দিয়ে কোনও কাজ করাতে হলে উল্টো কাজটি করতে বলতেন তাঁর বাবা। তাতেই চমৎকার কাজ হত। কেননা, যা বলা হবে তা তো আর করবেন না বিদ্যাসাগর। উল্টো কাজ করতে বললে তাই সোজা কাজ পাওয়া যেত। বালক বিদ্যাসাগরের জীবনের এমন মজাদার বহু ঘটনার গল্প ইন্দ্রমিত্র উপহার দিয়েছেন এই বইতে। ইন্দ্রমিত্রের পাঠক জানেন, তিনি কী পরিমাণ অধ্যবসায়ী গবেষক। প্রামাণিক ঘটনা ছাড়া অন্যকিছুতে তিনি বিশ্বাসী নন। এই জীবনীগ্রন্থেও তিনি সেই গবেষণারই পরিচয় রেখেছেন। ছোটদের হাতে তাই নির্ভয়ে তুলে দেওয়া যায়।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"feature\"\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Indramitra\"\u003eইন্দ্রমিত্র\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eঅরবিন্দ গুহের জন্ম ১৯২৮ সালে। বরিশালে। যে-বরিশাল রাজনৈতিক হিসেবে অধুনা বিদেশ (বাংলাদেশ), তবু তাঁর নিজের ভাষায়, “আমার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত বরিশাল আমার স্বদেশ থেকে যাবে।”পিতা: স্বর্গত সত্যপ্রসন্ন গুহ।বাল্য, কৈশোর ও আই. এস-সি পর্যন্ত পড়াশোনা বরিশালে। বরিশাল ব্রজমোহন স্কুল ও কলেজে। ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন, ১৯৪৭-এ ইন্টারমিডিয়েট। দেশভাগের পর চলে আসেন কলকাতায়। ১৯৪৯ সালে কলকাতার আশুতোষ কলেজ থেকে ডিস্টিংশন নম্বর পেয়ে পাশ করেন বি এস-সি।কলেজের পাঠ সাঙ্গ হতেই যোগ দেন চাকরিতে।। কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরে। এখন অবসর নিয়েছেন।কবিতা দিয়ে লেখার হাতেখড়ি। স্কুলজীবনেই কলকাতার শিশু সওগাত নামে ছোটদের একটি মাসিকপত্রে প্রথম কবিতা ছাপা হয়। পরবর্তীকালে কবি হিসেবেই প্রাথমিক প্রতিষ্ঠা। একাধিক কাব্যগ্রন্থ : দক্ষিণ নায়ক, নিবিড় নীলিমায় অলঙ্কৃত  ইত্যাদি।ছোটদের রচনাতেও সিদ্ধহস্ত। ছোটদের জন্য প্রকাশিত গল্পসংকলন, মামাবাড়ি।‘ইন্দ্রমিত্র'—এই ছদ্মনামে একদিকে লিখেছেন সরস গল্প ও উপন্যাস, অন্যদিকে রচনা করেছেন গবেষণাধর্মী দুটি অসামান্য গ্রন্থ। গবেষণাধর্মী ‘সাজঘর’ গ্রন্থের জন্য ১৯৬২ সালে পেয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার, ‘করুণাসাগর বিদ্যাসাগর’ গ্রন্থটি ১৯৭২ সালে বৃত রবীন্দ্র পুরস্কারে। সম্পাদিত গ্রন্থ: Unpublished letters of Vidyasagar.কলকাতা বিশ্ববিদ্যালয়-এর আমন্ত্রণে রাজা রামমোহন রায় স্মারক বক্তৃতামালা দেন ১৯৭৩-এ।ধুতি-পাঞ্জাবি একমাত্র পোশাক। বাক্পটু। নিরহংকার। অনাড়ম্বর জীবনযাত্রায় বিশ্বাসী।দুর্বলতা: দোক্তা ও জ্যোতিষচর্চা।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46436938907898,"sku":"7IKY5XSDG1V4","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/7IKY5XSDG1V4.jpg?v=1774639573","url":"https:\/\/versoz.co.in\/products\/7iky5xsdg1v4","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}