{"product_id":"akash-rachana-kori-dilip-mahanty-dhansere","title":"Akash Rachana Kori by Dilip Mahanty [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘আকাশ রচনা করি’ গ্রন্থে বিশ্বরহস্যকে জানার প্রবল আকুতি আছে। যা গড়ে উঠেছে উপনিষদের চেতনায়। বিশ্বের মূল সত্তা উপনিষদে ব্রহ্ম বা অক্ষর বা আত্মা বা আকাশ নামে বর্ণিত। এক-একটি কবিতা সর্বব্যাপী এক চৈতন্যকে আশ্রয় করে ভাষা পেতে চায়, অবলম্বন করতে চায় পঞ্চভূতের বা মহাবিশ্বের ভিত্তিকে। নামকরণও সেদিকেই ইঙ্গিত করে: আকাশ, ভূত, বায়ু, অগ্নি, জল, ভূমি প্রভৃতি। অন্যদিকে : মহাভারত, অনুপম কথা, নির্বাণ, মাধুকরী, ছায়াপথ প্রভৃতি কবিতা ধরতে চায় বিশ্বরহস্যকে, ফুটে ওঠে এক গভীর দার্শনিক জিজ্ঞাসা ও আধ্যাত্মিকতা। আর এই সৃষ্টি ও স্রষ্টাকে নিয়ে যে জগৎ যেখানে জীবনধারা সচল রাখা অর্থাৎ বংশধারা টিকিয়ে রাখার যে উপনিষদের নির্দেশ তার নির্যাস যেন উঠে আসতে চায়: পাথর, বিবাহ, কৃষিকাজ, নৌকা প্রভৃতি কবিতায়। তাই উপনিষদের আলোছায়ার প্রলেপ মাখানো সমকালীন সভ্যতার সমুদ্র মন্থন করে উঠে আসা অসাধারণ চিত্রকল্পগুলির সমন্বয়ে নির্মিত হওয়া এই গ্রন্থ প্রকৃত কবিতাপাঠককে নিয়ে যাবে এক চিরন্তন সৌন্দর্যের ভুবনে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992965849338,"sku":"6913XSA0QCZB","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/AkashRachanaKori_1.jpg?v=1788435758","url":"https:\/\/versoz.co.in\/products\/akash-rachana-kori-dilip-mahanty-dhansere","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}