{"product_id":"annapurnar-anginay-ayanjit-mahata-sristisukh","title":"Annapurnar Anginay by Ayanjit Mahata [Hardcover]","description":"\u003cp\u003eসৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশিত অয়নজিৎ মাহাতা-র \u003cem\u003eঅন্নপূর্ণার আঙিনায়\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eহিমালয় এবার ধরা দেবেন বিদেশে! পাসপোর্টের প্রয়োজন না হলেও এই প্রতিবেশী আমাদের কাছে বিদেশই। সেই নেপালের রূপকথার পথে হাঁটব আমরা, মানে মিত্র ট্রেকার্স।\u003c\/p\u003e\n\u003cp\u003eফেলুদার দৌলতে কাঠমান্ডু, স্বয়ম্ভুনাথ, পশুপতিনাথ, ত্রিভুবন এয়ারপোর্ট, দরবার স্কোয়ার, এইসব রোমাঞ্চকর শব্দ শুনে বড়ো হওয়া বাঙালিদের কাছে নেপাল স্বর্গই, অন্তত আমাদের মতো পাহাড়ে-হাঁটা-পাগলদের কাছে তো বটেই। কিশোর বয়স থেকেই তিন দীঘল চোখের দেবতার দেশের প্রতি আকর্ষণের ব্যাপ্তি লিখে বোঝাবার নয়। ফলে যখন অন্নপূর্ণার দরবারে যাওয়ার প্রস্তাব উঠল, দ্বিতীয় বিকল্প আমরা আর রাখিনি।\u003c\/p\u003e\n\u003cp\u003eদুরারোহ অন্নপূর্ণার কাছে পৌঁছোনোর দুর্গম পথ খুবই প্রাচীন। তবে বিদেশিদের দৌলতে থাকা-খাওয়ার সুব্যবস্থা চোখে পড়বেই। দুর্গমতাকে বুড়ো আঙুল দেখিয়ে, শরীরের সহনীয়তাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েই আমরা নাগাল পেয়েছিলাম বিপজ্জনক অন্নপূর্ণার পাদদেশের।\u003c\/p\u003e\n\u003cp\u003eহাঁটাপথের ছোটো-বড়ো রঙিন স্মৃতির টুকরো জুড়েই এই ট্রেকের কথা। মিত্র ট্রেকার্স ওই ক-টা দিন হিমালয়ের রূপকথার সংসারে যেসব মণিমুক্তোর সংস্পর্শে এসেছিল, সেইসব অনির্ণেয় মেঘ-পাহাড়ি রত্নের বর্ণনা যত্ন করে সাজিয়ে রাখার চেষ্টা করলাম পাতায় পাতায়। হিমালয়ের প্রকৃতির কাছে যে দরাজ অভ্যর্থনা পেয়েছিলাম আমরা, তার শরিক হয়ে থাকবেন আপনারাও। ভবিষ্যতের কাছে হিমালয়ের রূপ-রস তুলে ধরার এ এক ক্ষুদ্র প্রয়াস মাত্র।\u003c\/p\u003e\n\u003cp\u003eবলতেই হবে যে, ট্রেকের কুশীলবদের দুরন্ত সব চরিত্রের সান্নিধ্য না পেলে এ লেখার কথা ভাবাই যেত না। তার সঙ্গে রয়েছে তাদের ধারাবাহিক উৎসাহ। তাই জয়তু মিত্র ট্রেকার্স।\u003c\/p\u003e\n\u003cp\u003eএইসঙ্গে মায়ের সাহায্য তো রয়েছেই। পুরো লেখা পুঙ্খানুপুঙ্খ পড়ে, যেখানে প্রয়োজন পরামর্শ দিয়ে লেখার বৃত্তের পরিধি যথার্থভাবেই বাড়িয়ে দিয়েছে মা।\u003c\/p\u003e\n\u003cp\u003eকৃতজ্ঞতা জানাই টিম সৃষ্টিসুখকে, আমার দ্বিতীয় ভ্রমণ পাণ্ডুলিপিকে ছাপাখানায় সফর করানোর জন্য। তাদের এই ভরসা আমার কাছে আগামীর পাথেয়।\u003c\/p\u003e\n\u003cp\u003e—অয়নজিৎ মাহাতা\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Sristisukh","offers":[{"title":"Default Title","offer_id":50472685830394,"sku":"7DASK9XOB80R","price":203.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/annapurnar-anginay-ayanjit-mahata-sristisukh.jpg?v=1792527148","url":"https:\/\/versoz.co.in\/products\/annapurnar-anginay-ayanjit-mahata-sristisukh","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}