{"product_id":"arshinogore-tanbu-dey-book-store","title":"Arshinogore Tanbu by Ahana Biswas  [Hardcover]","description":"\u003cp\u003eজামতলা সরকারি বি.এড. কলেজ, যেখানে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয় মাত্র এক বছরের জন্য। সাকুল্যে দশ মাস কি এক বছরের কোর্স। একই হস্টেলে একত্রবাস করে ছাত্রছাত্রীদের মধ্যে কতরকমের মানসিক পরিবর্তন, কতরকম সম্পর্কের ঘনঘটা যে ঘনিয়ে ওঠে তার জটিল অনুপুঙ্খ ধরা আছে এই উপন্যাসে।\u003cbr\u003eএক প্রকৃতি-ঘেরা আরশিনগরের তাঁবু, যেখানে বিভিন্ন আর্থিক পর্যায়ের, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অবস্থানের, নানা বৈচিত্র্যের মানুষ এসে হাজির হয় আর মিশতে মিশতে বদলে যায়।\u003cbr\u003eমাত্র এক বছরের জন্য রিক্ত দীর্ণ অভ্যাসের বস্তাপচা সংসার ভুলে নারী পুরুষকে, পুরুষ নারীকে কাছে টানে। সমাজের সব জাঁদরেল নিয়মকে শিকেয় তুলে নিজেদের ইচ্ছামতো সম্পর্কগুলোর খোলনলচে বদল করে ফেলে।\u003cbr\u003eকিন্তু শুধু একটি বছর। এই এক বছরের রূপকথার হোস্টেল-যাপনের শেষে মনে হবে, আর জীবনে তুমি কখনও কোথাও এমন ছুটি পাবে না। আর কখনও তোমার মন তোমার ভালোবাসার জন্য এত লম্বা লম্বা দৌড় দেবে না। কেবল তুমি সময় কাটাবে আর বৃদ্ধ হবে।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dey Book Store","offers":[{"title":"Default Title","offer_id":49983312134394,"sku":"5ULGC4DM3R7T","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/1_4a6b921b-3c24-40db-84b8-8e6519a698b7.webp?v=1792650397","url":"https:\/\/versoz.co.in\/products\/arshinogore-tanbu-dey-book-store","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}