{"product_id":"bharat-pathik-subhas-chandra-bose-ananda-publishers","title":"Bharat Pathik by Subhas Chandra Bose [Hardcover]","description":"\u003cp\u003eসুভাষচন্দ্র বসুর ‘ভারত আবিষ্কার’ ঘটেছিল যখন তিনি সবে কৈশোরে পা রেখেছেন। ১৯১২ সালে পনেরো বছর বয়সী সুভাষ তাঁর মাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘এ স্বার্থপর যুগে নিজের স্বার্থে জলাঞ্জলি দিয়া কয়জন স্বার্থত্যাগী সন্তান মা-এর জন্য কর্মসাগরে ঝাঁপ দিতে প্রস্তুত? মা, আপনার এ সন্তান কি এখনও প্রস্তুত নহে?’ ১৯২১ সালে যখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি তাঁর মেজদাদা শরৎচন্দ্র বসুকে লিখেছিলেন: ‘কেবলমাত্র ত্যাগে এবং কষ্টস্বীকারের ভিত্তিভূমিতেই আমরা আমাদের জাতীয় সৌধ নির্মাণ করতে পারি।’\u003c\/p\u003e\n\u003cp\u003e১৯৩৭ সালের ডিসেম্বরে অস্ট্রিয়ার বাদগাস্টাইনে সুভাষচন্দ্র তাঁর আত্মজীবনীর দশটি অধ্যায় রচনা করেন, যেখানে ১৯২১ সাল পর্যন্ত তাঁর জীবনের আখ্যান এবং ‘আমার জীবন দর্শন’ শিরোনামে একটি মননশীল অধ্যায় রয়েছে। এই আত্মজীবনীর সঙ্গে সুভাষের শৈশব, কৈশোর ও যৌবনের একাত্তরটি চিঠির এক চিত্তাকর্ষক সংকলন যুক্ত করা হয়েছে। জীবনের পরবর্তী পর্যায়ে লেখা স্মৃতিকথাগুলি জীবনের পূর্ববর্তী ও গঠনমূলক পর্যায়ের মূল উৎসগুলির সঙ্গে একত্রে পড়ার সুযোগ খুব কমই মেলে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(43, 0, 255);\"\u003e\u003cstrong\u003eসুভাষচন্দ্র বসু\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003eসুভাষচন্দ্র বসু-র জন্ম ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি, কটকে। পিতা জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। র্যাভেন শ’ কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, স্কটিশ চার্চ কলেজ থেকে বি.এ.। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রে ট্রাইপস্। ১৯২০ সালে আই সি এস পরীক্ষায় উত্তীর্ণ। দেশসেবায় আত্মনিয়োগের জন্য আই সি এস থেকে পদত্যাগ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে রাজনৈতিক জীবন শুরু। প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি, কলকাতা কর্পোরেশনের মেয়র (১৯৩৯)। অল্পকাল মধ্যেই সর্বভারতীয় নেতারূপে প্রতিষ্ঠালাভ। দক্ষিণপন্থী কংগ্রেস নেতাদের সঙ্গে মতপার্থক্য। হরিপুরা ও ত্রিপুরী কংগ্রেসের সভাপতি (১৯৩৮, ১৯৩৯)। বহুবার কারাবরণ। রবীন্দ্রনাথ কর্তৃক ‘দেশনায়ক’ নামে অভিনন্দিত। ফরওয়ার্ড ব্লক গঠন (১৯৩৯)। ১৯৪১-এ দেশ ত্যাগ করে প্রথমে ইউরোপ ও পরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসকারী ভারতীয় ও বিদেশী শক্তির সহযোগিতায় ভারতের স্বাধীনতা লাভের জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন অনন্যসাধারণ কীর্তি। ভারত ভূখণ্ডে INA-র প্রবেশ এবং ভারতের প্রথম স্বাধীন সরকার গঠন। ‘নেতাজি’ আখ্যায় বিশ্বের অন্যতম বিপ্লব নেতা।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":50195858096378,"sku":"6W4XJ70G3OQI","price":646.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/6W4XJ70G3OQI.jpg?v=1787993244","url":"https:\/\/versoz.co.in\/products\/bharat-pathik-subhas-chandra-bose-ananda-publishers","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}