{"product_id":"cgxlatdey2rb","title":"Kon Bachcha Ki Khabe by Dr. Shyamal Chakrabarty [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eবিভ্রান্তির শেষ নেই বাচ্চাদের খাওয়াদাওয়া নিয়ে। কোন বয়সের বাচ্চার ঠিকঠিক বেড়ে ওঠার জন্য কতটা খাবার দরকার, কোন খাবার— এ নিয়ে প্রায়শই ধন্দে পড়েন মায়েরা। বাচ্চার সঠিক খাদ্য-পুষ্টি শুধু বাচ্চার বড় হবার জন্য নয়, বাচ্চার শরীর-মনের সুস্থ বিকাশের জন্যও সবিশেষ জরুরি। এই বইতে আছে জন্মানোর পর থেকে শুরু করে বয়ঃসন্ধি পর্যন্ত ছেলেমেয়েদের বিজ্ঞানসম্মত খাওয়া-দাওয়ার সুলুকসন্ধান। আকর্ষণীয় ভঙ্গিতে বলা হয়েছে নানা বয়সের বাচ্চার জন্য দরকারি খাবারদাবারের সূত্রগুলোকে নিয়ে। যা থেকে যে-কোনও বাবা-মা পেয়ে যাবেন বাচ্চার প্রয়োজনীয় খাদ্যপুষ্টি নিয়ে হাজারটা জিজ্ঞাসার বিজ্ঞানসম্মত উত্তর। কোন খাবার বাচ্চার পক্ষে ভাল, কোনটা নয়, কেন নয়, ফাস্ট ফুড বনাম চিরাচরিত খাবার, এ সব নিয়ে বিস্তারিত আলোচনাই শুধু নয়, বাচ্চাদের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে এমন নানা খাবার নিয়েও বিস্তারিত আলোচনা। এই বই থেকে মায়েরা জানতে পারবেন সদ্যোজাত, একটু বড়, প্রাক্-স্কুল শিশু, স্কুল-যাওয়া বাচ্চা, বয়ঃসন্ধির ছেলেমেয়ের জন্য প্রয়োজনীয় খাদ্যপুষ্টির হালহদিশ। শুধু সুস্থ বাচ্চাই নয়, নানা রোগভোগে আক্রান্ত বাচ্চার খাওয়াদাওয়া নিয়েও আছে স্বচ্ছ, বিজ্ঞানসম্মত আলোচনা। বাংলাভাষায় বাচ্চাদের খাওয়াদাওয়া নিয়ে, খাদ্য-অখাদ্য নিয়ে এরকম চিকিৎসাবিজ্ঞানের বই এই প্রথম। বাচ্চাদের খাদ্যপুষ্টির এক সম্পূর্ণ অভিধান।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46437054120186,"sku":"CGXLATDEY2RB","price":352.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/CGXLATDEY2RB.jpg?v=1777404514","url":"https:\/\/versoz.co.in\/products\/cgxlatdey2rb","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}