{"product_id":"dushprappya-rachana-sangraha-vol-1-hemendra-kumar-roy-deep-prakashan","title":"Dushprappya Rachana Sangraha Vol – 1 by Hemendra Kumar Roy [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eবিংশ শতকের তৃতীয় দশকে ছোটোদের পত্রিকা মৌচাক-এর পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগল যখের ধন। বাংলা কিশোর সাহিত্যে সেই প্রথম এল রহস্যঘন দুঃসাহসিক অভিযানের কাহিনি। বিপদ আর দুঃসাহসের সেই দ্বন্দ্বযুদ্ধের কাহিনি, যার স্রষ্টা হেমেন্দ্রকুমার রায় (১৮৮৮-১৯৬৩); চুম্বকের মতো আকর্ষণ করল সব বয়সের পাঠকদের। তাঁর খ্যাতি মূলত শিশু-সাহিত্যিক রূপে হলেও তাঁর প্রতিভার ক্ষেত্র ছিল বহুধাবিস্তৃত। সে-যুগে বাংলা থিয়েটার ও গ্রামোফোন রেকর্ডে গাওয়া গানের প্রচলিত রীতি ও রুচির মোড় তিনি ঘুরিয়ে দিয়েছিলেন। চিত্রশিল্পী হওয়ার সুবাদে তিনি ছিলেন বাংলা শিল্প ও মঞ্চাভিনয়ের সমালোচনা-সাহিত্যের অগ্রদূত-সেইসঙ্গে তাঁর ছিল অজস্র গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ, স্মৃতিচারণা ও প্রবন্ধের রচনার ও সম্পাদনার দক্ষতা। বিশেষত বাংলার শিশু-কিশোর সাহিত্যকে অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা-কাহিনির স্বাদ পাইয়ে দেওয়ার জন্য তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। জীবদ্দশায় ভূষিত হয়েছিলেন বহু বহু পুরস্কারে। কিন্তু এ হয়তো আজও অনেকেরই অজানা যে তাঁর সাহিত্য-জীবনের সূচনা বয়স্ক সাহিত্যের মাধ্যমে। সাহিত্য-জীবনের প্রথম প্রায় বারো বছর তিনি শুধু বড়োদের জন্যেই লিখেছিলেন, যার অধিকাংশই আজও অগ্রন্থিত। শুধু তা-ই নয়, এই বারো বছরের অবধিতে লেখা বহু লেখা আজ কার্যত হারিয়েই গিয়েছে। সেই সব হারিয়ে যাওয়া লেখার একাংশ পুনরুদ্ধার ও পুনরাবিষ্কার করে তার মধ্যে থেকে সুনির্বাচিত ছাব্বিশটি রচনা দিয়ে আমরা আমাদের এ গ্রন্থটিকে সাজিয়েছি।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Deep Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":50211965206778,"sku":"74SQZ8E3WAP9","price":439.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/74SQZ8E3WAP9.jpg?v=1788622793","url":"https:\/\/versoz.co.in\/products\/dushprappya-rachana-sangraha-vol-1-hemendra-kumar-roy-deep-prakashan","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}