{"product_id":"ftl8b7jamh05","title":"Kalidaser Meghdut by Buddhadeb Bosu [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eবর্ষা ও বিরহ— এই বিষয় দুটি ভারতীয় কাব্যে আজ পর্যন্ত প্রধান হয়ে আছে; তার একটি মুখ্য কারণ ‘মেঘদূত’-এর আবহমান বিস্তার। বর্ষার সঙ্গে রয়েছে প্রেম ও বিরহের একটি অবিচ্ছেদ্য সম্বন্ধ। এই যে সাহিত্যিক ঐতিহ্য যুগ যুগ ধরে গড়ে উঠল, তার মধ্যে এই কাব্যটির প্রভাব অনস্বীকার্য। সেই মেঘদূতের অনুবাদ ‘কবিতা’ পত্রিকায় প্রকাশের সঙ্গে সঙ্গে আলোড়ন দেখা গিয়েছিল। ‘কালিদাসের মেঘদূত’ গ্রন্থে সংস্কৃত পাঠের সঙ্গে বুদ্ধদেব বসুর পদ্য অনুবাদ এক কালজয়ী স্বাক্ষর বহন করছে আজও। অনুবাদ শুধু নয়, এই গ্রন্থের দীর্ঘ ভূমিকায় সংস্কৃত কবিতার সঙ্গে আধুনিক জীবনের ব্যবধান ও বিশ্লেষণধর্মী আলোচনায় তিনি অজস্র মনোজ্ঞ তথ্য-মন্তব্য পরিবেশন করেছেন। যা অনতিক্রম্য। এই গ্রন্থে রয়েছে প্রাচ্য এবং পাশ্চাত্যের আঠারোটি চিত্রকলা-ভাস্কর্যের নিদর্শন এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা— যা দৃষ্টিভঙ্গির বিভিন্নতা ও অনন্য শিল্প-দর্শনের পরিচায়ক। কালাতিক্রমী এই গ্রন্থ ফিরিয়ে আনা হল নব সংস্করণে, যাতে ঋদ্ধ হবে পাঠক-মনন।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Buddhadeb-Basu\"\u003eবুদ্ধদেব বসু\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eবুদ্ধদেব বসুর জন্ম ৩০ নভেম্বর ১৯০৮, কুমিল্লায়। একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সম্পাদক ও সমালোচক। পিতা ভূদেবচন্দ্র বসু। অল্প বয়স থেকেই কবিতা রচনা করেছেন। প্রগতি ও কল্লোল পত্রিকায় লেখার অভিজ্ঞতাকে মূলধন করে রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই রবীন্দ্রপ্রভাব থেকে মুক্ত হবার দুঃসাহস দেখিয়েছিলেন। পরিণত বয়সে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা ও সাহিত্য সম্পর্কে সারগর্ভ বক্তৃতা দিয়ে অর্জন করেছিলেন আন্তর্জাতিক খ্যাতি। নানা স্বাদের অনেক গ্রন্থের প্রণেতা। সম্পাদিত পত্রিকা ‘কবিতা’।১৯৬৭-তে ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৭০-এ ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভূষণ’ উপাধিতে সম্মানিত। ১৯৭২-এ পেয়েছেন আনন্দ পুরস্কার।প্রয়াণ: ১৮ মার্চ ১৯৭৪\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46436803412218,"sku":"FTL8B7JAMH05","price":390.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/FTL8B7JAMH05.jpg?v=1777399579","url":"https:\/\/versoz.co.in\/products\/ftl8b7jamh05","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}