{"product_id":"ghurghutiyar-ghatana-satyajit-ray-ananda-publishers","title":"Ghurghutiyar Ghatana by Satyajit Ray [Paperback]","description":"\u003cp\u003eসত্যজিৎ রায়ের \"ঘুরঘুটিয়ার ঘটনা\" হলো ফেলুদা সিরিজের একটি গোয়েন্দা উপন্যাস। এই গল্পে প্রখর বুদ্ধিমান গোয়েন্দা ফেলুদা, তাঁর খুড়তুতো ভাই তোপসে এবং তাঁদের বন্ধু লালমোহন বাবুকে এক বিত্তশালী ব্যক্তি এবং একটি চুরি যাওয়া পারিবারিক ঐতিহ্যের রহস্যময় ঘটনার তদন্ত করতে দেখা যায়। মফস্বল শহরের প্রেক্ষাপটে রচিত এই গল্পের প্লটটি জটিল সব ক্লু, অপ্রত্যাশিত মোড় এবং ফেলুদার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে চমৎকারভাবে এগিয়ে চলে। রোমাঞ্চ, রসবোধ এবং আকর্ষক চরিত্রগুলোর নিখুঁত সমন্বয়ে সত্যজিৎ রায়ের নিজস্ব শৈলীতে লেখা এই উপন্যাসটি রহস্য ও গোয়েন্দা কাহিনীর ভক্তদের জন্য অত্যন্ত মনোমুগ্ধকর এক সৃষ্টি।\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Satyajit-Ray\"\u003eসত্যজিৎ রায়\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003eবিশ্ববরেণ্য চলচ্চিত্রস্রষ্টা সত্যজিৎ রায়-এর জন্ম উত্তর কলকাতার গড়পার রোডে ২ মে ১৯২১ সালে। সুকুমার রায় ও সুপ্রভা রায়ের একমাত্র সন্তান। স্কুলের শিক্ষা বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে। প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক স্নাতক (১৯৪০)। ওই বছরই শান্তিনিকেতন কলাভবনে ভর্তি হন। কিন্তু ’৪২-এ শিক্ষা অসমাপ্ত রেখে ফিরে আসেন। চাকুরিজীবনের শুরু (১৯৪৩) বিজ্ঞাপন সংস্থা ডি জে কিমার-এ। বিবাহ ১৯৪৯-এ।\u003c\/p\u003e\n\u003cp\u003eএই সময়ের মধ্যেই বিভিন্ন বইয়ের প্রচ্ছদ ও চিত্রাঙ্কনের জন্য পুরস্কার লাভ করেছেন। রচনা করেছেন বেশ কয়েকটি চিত্রনাট্য। ১৯৫৫-তে তাঁর ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রটি মুক্তি পায়। কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘পথের পাঁচালী’ পায় শ্রেষ্ঠত্বের সম্মান। ‘অ্যাবস্ট্রাকশান’ নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ (১৯৪১)। ‘সন্দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশ (১৯৬১) উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু। প্রোফেসর শঙ্কুকে নিয়ে প্রথম গল্প ‘ব্যোমযাত্রীর ডায়েরি’। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘প্রোফেসর শঙ্কু’ (১৯৬৫)। বইটি ১৯৬৭-তে শ্রেষ্ঠ শিশুসাহিত্য গ্রন্থরূপে অকাদেমি পুরস্কার লাভ করে। ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ (১৯৬৫) ফেলুদা সিরিজের সূচনা-গল্প। তাঁর অবিস্মরণীয় সৃজনশীলতার স্বীকৃতি স্বরূপ সত্যজিৎ বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতরত্ন ও লিজিয়ন অফ অনার (ফ্রান্স) সম্মান। পুরস্কারের মধ্যে আনন্দ, বিদ্যাসাগর, গোল্ডেন লায়ন (ভেনিস) এবং ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’-এর জন্য বিশেষ অস্কার।\u003c\/p\u003e\n\u003cp\u003eকল্পবিজ্ঞান কাহিনি,গোয়েন্দাকাহিনি, উপন্যাস, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা, চিত্রনাট্য, সম্পাদিত, সংকলিত ও অনূদিত গ্রন্থ মিলিয়ে সত্যজিতের বইয়ের সংখ্যা ষাটের অধিক। মৃত্যু ২৩ এপ্রিল ১৯৯২।\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48329296642298,"sku":"0BMWNK95Y3VR","price":387.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/0BMWNK95Y3VR_1.jpg?v=1725390393","url":"https:\/\/versoz.co.in\/products\/ghurghutiyar-ghatana-satyajit-ray-ananda-publishers","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}