{"product_id":"h784af1zjgku","title":"Parichiti O Hingsa by Amartya Sen [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eঐকান্তিক মনোভাব দিয়ে পৃথিবীর প্রায় সকলকেই ভুল বোঝা যায়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজেদের অনেক সমষ্টির অন্তর্ভুক্ত বলে মনে করি- আমরা প্রত্যেকটিরই সদস্য। কোনও বিরোধ ছাড়াই একই ব্যক্তি হতে পারেন আফ্রিকান বংশের ক্যারিবিয়ান মার্কিন নাগরিক, খ্রিস্টীয়, উদারনৈতিক, নারী, নিরামিষাশী, দূরপাল্লার দৌড়বাজ, ঐতিহাসিক, ইস্কুলের শিক্ষক, ঔপন্যাসিক, নারীবাদী, অসমকামী, সমকামী পুরুষ ও নারীর অধিকারে বিশ্বাসী, নাট্যপ্রেমী, পরিবেশরক্ষার কর্মী, টেনিসের ভক্ত, জ্যাজ সংগীতকার, যিনি একই সঙ্গে গভীরভাবে বিশ্বাস করেন যে মহাশূন্যে বুদ্ধিমান প্রাণী আছে যাদের সঙ্গে বাক্যালাপ করা জরুরি (এবং সেই কথোপকথন ইংরেজিতে হলেই ভাল)। একই ব্যক্তি একই সময়ে সমষ্টিগুলির প্রত্যেকটির অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটিই তাঁকে একটি বিশিষ্ট পরিচয় দেয়। এর মধ্যে কোনওটিই তাঁর একমাত্র পরিচয় বা একক সদস্যভুক্তির বর্গ বলে ধরা যাবে না। আমাদের অনিবার্যভাবে বহুমাত্রিক পরিচিতির ফলে যে কোনও বিশেষ প্রসঙ্গে আমাদের বিভিন্ন অনুষঙ্গ ও বন্ধনগুলির তুলনামূলক গুরুত্ব সম্বন্ধে সিদ্ধান্তে আসতে হবে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Amartya-Sen\"\u003eঅমর্ত্য সেন\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eঅর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৯৮)-এ সম্মানিত অধ্যাপক অমর্ত্য সেন বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট ইউনিভার্সিটি প্রফেসর। কেমব্রিজের ট্রিনিটি কলেজের ‘মাস্টার’ পদে ছিলেন ১৯৯৮-২০০৪। তাঁর সাম্প্রতিক গ্রন্থগুলি হল: ‘ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম’ (বাংলা অনুবাদে ‘উন্নয়ন ও স্ব-ক্ষমতা’), ‘র্যাশনালিটি অ্যান্ড ফ্রিডম’, ‘দি আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’ (বাংলা অনুবাদে ‘তর্কপ্রিয় ভারতীয়’) এবং ‘আইডেনটিটি অ্যান্ড ভায়োলেন্স: দি ইলিউশন অব ডেসটিনি’ (বাংলা অনুবাদে ‘পরিচিতি ও হিংসা’)। তাঁর গ্রন্থগুলি ত্রিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46437100749050,"sku":"H784AF1ZJGKU","price":640.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/H784AF1ZJGKU.jpg?v=1777320734","url":"https:\/\/versoz.co.in\/products\/h784af1zjgku","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}