{"product_id":"jfkz1csipmbd","title":"Smritishakti Barate Hale by Dr. Shyamal Chakrabarty [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eমনে রাখা বা স্মৃতিশক্তি বাড়াবার নানা পদ্ধতি ও তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে বাংলা ভাষায় এই প্রথম একটি সম্পূর্ণ বই। স্মৃতিচর্চার প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি স্মৃতিশক্তি নিয়ে আধুনিক গবেষণার ফলাফল, স্মৃতিসঞ্চয়ে মস্তিষ্কের নানা প্রত্যঙ্গের ভূমিকা গল্পচ্ছলে আলোচিত হয়েছে। স্মৃতিশক্তি বাড়াবার নানা বিজ্ঞানসম্মত পদ্ধতির সবিস্তার আলোচনাও রয়েছে সেইসঙ্গে। ‘ছাত্রজীবনে স্মৃতিশক্তি বাড়াতে হলে’ অধ্যায় এই বইয়ের এক অমূল্য সম্পদ। একটা বয়সের পর নানা ধরনের স্মৃতির সমস্যায় আক্রান্ত হন অনেকেই। স্মৃতিলোপের সমস্যা বা অ্যালজাইমার নিয়ে আলোচনার শেষে লেখক হদিশ দিয়েছেন বেশি বয়সে স্মৃতিলোপ আটকে দেবার নানা কৌশল ও সেগুলির ব্যবহারিক প্রয়োগ পদ্ধতির।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Dr.-Shyamal-Chakrabarty\"\u003eডা. শ্যামল চক্রবর্তী\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eশ্যামল চক্রবর্তী-র জন্ম উত্তরপাড়ায়। চিকিৎসাবিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ থেকে। বিশেষজ্ঞ চিকিৎসক। এখন যুক্ত আর. জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে। লিখছেন ছাত্রজীবন থেকে। শরীরস্বাস্থ্যের পাশাপাশি রম্যরচনা, ভ্রমণকাহিনি ও বাচ্চাদের গল্প লেখেন নিয়মিত। রবীন্দ্রচর্চায় বিশেষ আগ্রহী। প্রথম বই ‘স্বপ্ন দেখেন কেন’ (১৯৯৮)। ছুরি কাঁচির পাশাপাশি কালিকলম লেখকের পরম আশ্রয়। বিজ্ঞানসাহিত্যে ধারাবাহিক অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী স্বর্ণপদক’।\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46437059592442,"sku":"JFKZ1CSIPMBD","price":352.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/JFKZ1CSIPMBD.jpg?v=1777404870","url":"https:\/\/versoz.co.in\/products\/jfkz1csipmbd","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}