{"product_id":"jwxyoqdk7gfh","title":"Pancham Purush by Bani Basu [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eযোগাযোগটাই নাটকীয়। সেই কবেকার কলেজ-জীবনের কিছু পাত্রপাত্রীর প্রায় বছর কুড়ি বাদে আবার মুখোমুখি দেখা মহারাষ্ট্রে। কলকাতা থেকে বক্তৃতার কাজে এসেছেন অধ্যাপক মহানাম। অজন্তার টানে এসেছে মহানামেরই পুরনো ছাত্রী এষা। এষা যাদের অতিথি, সেই দম্পতিও মহানামের পুরনো ছাত্র-ছাত্রী। একদা বোহেমিয়ান কবি এখন একজিকিউটিভ গৃহস্থ অরিত্র চৌধুরী ও তার অবাঙালী স্ত্রী নীলমের সঙ্গে এষা ও মহানামের সম্পর্ক শুধুই কলেজের চারদেয়ালে সীমাবদ্ধ ছিল না। বহু আলো-অন্ধকার, বিচিত্র রহস্য-জটিলতা এদের পুরনো সম্পর্কে। এই জটিলতার কেন্দ্রে এখন আরও একজন। কিশোরী পুপু, অরিত্র-নীলমের একমাত্র সন্তান। আরও দুই নতুন চরিত্র। বিক্রম ও তার স্ত্রী সীমা। এই সাতটি চরিত্রকে ঘিরে একদিকে পুরনো সম্পর্কের জের টেনে নতুন করে যবনিকা-ওঠানো নাটক, অন্যদিকে প্রতিটি নারী-পুরুষের নতুন ভূমির উপর আলো-ফেলা-এই সমস্ত-কিছু মিলিয়ে এক দারুণ গূঢ়-গভীর ও চমকপ্রদ উপন্যাস, ‘পঞ্চম পুরুষ’। \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Bani-Basu\"\u003eবাণী বসু\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eজন্ম: ২৬শে ফাল্গুন, ১৩৪৬। শিক্ষা-দীক্ষা কর্ম কলকাতায়। শিক্ষা: প্রথমে লেডি ব্রেবোর্ণ, পরে স্কটিশ চার্চ কলেজের ছাত্রী। ইংরেজিতে অনার্স, পরে ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম. এ(১৯৬২)।কর্ম: হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা।লেখালেখি: ছাত্রজীবন থেকেই প্রবন্ধ-গল্প-কবিতা ও অনুবাদকর্মে নিযুক্ত। উল্লেখযোগ্য অনুবাদ: শ্রীঅরবিন্দর সনেটগুচ্ছ(শৃন্বন্তু) সমারসেট মমের সেরা প্রেমের গল্প(১৯৮০, রূপা) সমারসেট মমের সেরা গল্প(১৯৮৪, রূপা) ও ডি. এইচ. লরেন্সের সেরা গল্প(১৯৮৭, রূপা)। আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রথম গল্প, প্রকাশিত হয় ১৯৮১ সালে| জন্মভূমি মাতৃভূমি প্রথম উপন্যাস। শারদীয় আনন্দলোক-এ প্রকাশিত, ১৯৮৭তে।\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46436895457530,"sku":"JWXYOQDK7GFH","price":352.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/JWXYOQDK7GFH.jpg?v=1777403222","url":"https:\/\/versoz.co.in\/products\/jwxyoqdk7gfh","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}