{"product_id":"ladies-compartment-dey-book-store","title":"Ladies Compartment by Ahana Biswas [Hardcover]","description":"\u003cp\u003eঝমঝম শব্দে প্ল্যাটফর্ম পার হচ্ছে একটি ট্রেন, তার মধ্যে লেডিস কম্পার্টমেন্ট। যাত্রীরা গোপা, শুভ্রা, লক্কা, বনানী, মঞ্জরী বা জয়ন্তী- এরা কেউ স্কুল-শিক্ষিকা, কেউ-বা পড়ায় আর্ট-স্কুলে, কেউ আবার ফিরিওয়ালা। রয়েছে হিজড়া, যৌনকর্মী ও ভিখারি। কেউ মেঝেতে বসে, কেউ দরজায়, কারও-বা জানালার গরাদে মুখ। রয়েছে চিল-চিৎকার বা আকস্মিক নীরবতা। উকুন, ঘামের ঘ্রাণ আর মাথার ভিতর লুকিয়ে রাখা গোপন প্রেম নিয়ে প্ল্যাটফর্মের পর প্ল্যাটফর্ম পার হয়ে কেউ নেমে যায় আকন্দা স্টেশনে, কেউ নিশিকান্তপুর, কেউ রটইতলা, কেউ-বা হরিশচন্দ্রপুরে। জানালার বাইরে আচ্ছন্ন রোদে ঝোপঝাড় ভেঙে, খাল-নদী-ব্রিজ পেরিয়ে ট্রেনের সঙ্গে ছুটতে থাকে শিশুসন্তান, সন্দেহবাতিক স্বামী, মুখরা শাশুড়ি কিংবা হতাশ বাবা-মা। ছুটতে থাকে পাগল প্রেমিকেরা। অহনা বিশ্বাসের উপন্যাস 'লেডিস কম্পার্টমেন্ট' মেয়েদের নিজস্ব অলৌকিক এক জগতের রহস্যময় বহুমাত্রিক বিবরণ।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dey Book Store","offers":[{"title":"Default Title","offer_id":49983309611258,"sku":"5UAQTLZ3JXYF","price":456.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/book_4c127c66-f0f0-4dcb-a4f4-73a61169ebd6_1.jpg?v=1792687455","url":"https:\/\/versoz.co.in\/products\/ladies-compartment-dey-book-store","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}