{"product_id":"mastermind-chapter-1-carlos-the-jackal-anupam-brahma-patrapath-prakashani","title":"Mastermind : Chapter 1- Carlos The Jackal by Anupam Brahma [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eসত্তর-আশির দশকে আন্তর্জাতিক সন্ত্রাসের সমার্থক হয়ে ওঠা এক নাম— কার্লোস দ্য জ্যাকাল।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003eভেনেজুয়েলার উচ্চবিত্ত পরিবারের সন্তান ইলিচ রামিরেজ সাঞ্চেজ কীভাবে প্যালেস্তেনীয় সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ইউরোপজুড়ে গড়ে তুলেছিল সন্ত্রাসের এক দুর্ধর্ষ নেটওয়ার্ক?\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eএকদিকে বিপ্লবের আদর্শ এবং অন্যদিকে বিলাসবহুল জীবনযাপন, নারীসঙ্গ ও ক্ষমতার নেশা- বৈপরীত্যে ভরা এই যাত্রায় তার উত্থানের নেপথ্যে ছিল ঠান্ডা যুদ্ধ, ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত এবং পি.এফ.এল.পি, কে.জি.বি, মোসাদ এবং সি.আই.এ-র ছায়াযুদ্ধ।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eবিমান ছিনতাই, অপহরণ এবং রক্তক্ষয়ী আন্তর্জাতিক রাজনীতির পটভূমিতে এগিয়ে চলা এই উপন্যাসে ডিক্লাসিফায়েড গোপন নথি, রাষ্ট্রনায়কদের ভাষণ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ মিলেমিশে তৈরি করেছে এক শিহরণ জাগানো টেররিস্ট থ্রিলার।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e ইতিহাসের অন্ধকার গোলকধাঁধায় এক দুর্ধর্ষ অপরাধীর উত্থান ও পতনের এই রুদ্ধশ্বাস কাহিনি শেষ পাতা পর্যন্ত পাঠককে টেনে রাখবে।\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Patrapath Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":67818950525178,"sku":"8FR3EU5MHZ09","price":356.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/mastermind-chapter-1-carlos-the-jackal-anupam-brahma-patrapath-prakashani.jpg?v=1792608590","url":"https:\/\/versoz.co.in\/products\/mastermind-chapter-1-carlos-the-jackal-anupam-brahma-patrapath-prakashani","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}