{"product_id":"niruddesher-pothik-anushtup-sett-dhansere","title":"Niruddesher Pothik by Anushtup Sett [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eলেখিকার ছোটোবেলা থেকে এই কিছুকাল আগে অবধি ‘পায়ের নীচে সর্ষে’র তাগিদে ঘুরে বেড়ানোর টুকরো টুকরো গল্প জুড়ে তৈরি হল এ বইটি। গল্পে কখনও উঠে এসেছে শিশুবয়সের ঘুরতে যাওয়া কন্যাকুমারী, কখনও সদ্য ঘুরে আসা হিমালয়ের কোলের গ্রাম, আবার কখনও-বা তুষারপাতের পর সাদা টোকিও। শুধু জায়গাই নয়, সেখানকার মানুষ, জীবনযাত্রার ঝলক আর সেই সময়কালও ধরা পড়েছে আখ্যানগুলিতে। তবে ভ্রমণকাহিনির মতো ভারিক্কি শব্দ খাটে না এ লেখাগুলোর জন্য-বরং ‘বেড়ানোর গল্প’ বললেই লাগসই হয়। ভ্রমণ এখানে জলছবির মতো-কিছু স্পষ্ট, কিছু ইঙ্গিত, আর কিছু অধরা; কিন্তু গল্পগুলি চিরন্তন ও হৃদয়ের ওমে উষ্ণ। দেশবিদেশ বেড়ানোর চিত্রপটে, মায়াময় স্মৃতিচারণা আর সরস কৌতুকের টানাপোড়েনে বোনা নকশিকাঁথা এই বইটি-আর সেই নকশার জায়গায় জায়গায় ফুটে উঠেছে চলার পথে কুড়িয়ে পাওয়া মণিমুক্তো- ‘মানুষরতন’!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Dhansere","offers":[{"title":"Default Title","offer_id":49992961884410,"sku":"68T7OYBIU3KL","price":239.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/niruddesh-w_1.jpg?v=1788450542","url":"https:\/\/versoz.co.in\/products\/niruddesher-pothik-anushtup-sett-dhansere","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}