{"product_id":"paiya-phiringga-dor-rajarshi-das-bhowmick-sristisukh","title":"Paiya Phiringga Dor by Rajarshi Das Bhowmick [Hardcover]","description":"\u003cp\u003eউপন্যাসটি একটি সমসাময়িক রূপকথা। প্রবহমান কালের প্রেক্ষিতে চারটি শতাব্দি চোখের পলকে বেরিয়ে যায়, সুতরাং সপ্তদশ শতকের প্রথম দশকের প্রেক্ষাপটে লেখা এই রূপকথাটিকে ‘সমসাময়িক’ বলে চিহ্নিত করাই যায়।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan lang=\"BN\"\u003eমগ আর ফিরিঙ্গি দস্যুদের আক্রমণে ষোড়শ-সপ্তদশ শতকে বাংলার বিস্তীর্ণ অঞ্চল জনশূন্য \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eহয়ে পড়েছিল। মগেরা রাখান (আরাকান) দেশের লোক\u003c\/span\u003e, \u003cspan lang=\"BN\"\u003eআর ফিরিঙ্গিরা মূলত ওলন্দাজ আর পর্তুগিজ\u003c\/span\u003e\u003cspan lang=\"HI\"\u003e। \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eএদের অত্যাচারে বাদশা আকবরের আমলে সুবে বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল রাজমহলে। মগ-ফিরিঙ্গি দস্যুরা গেরস্থ বাঙালিদের বন্দি বানিয়ে বেচে দিচ্ছে তাম্রলিপ্ত বা বালাসোরের হাটে\u003c\/span\u003e,\u003cspan lang=\"BN\"\u003e এভাবে বাঙালির ঠিকুজি-কুলুজিতে পাকাপাকিভাবে ঢুকে গেল মঘদোষ! একটি আস্ত অঞ্চলের ভৌগোলিক\u003c\/span\u003e,\u003cspan lang=\"BN\"\u003e সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটে গেল চিরদিনের মতো\u003c\/span\u003e\u003cspan lang=\"HI\"\u003e। \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eসুবেদার ইসলাম খাঁ মেঘনার মোহনা থেকে ঢাকা অবধি জলপথে পৌঁছোনোর একাধিক নালা বাঁশ আর মাটি দিয়ে বুজিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করলেন। সপ্তদশ শতকের প্রথম দশকে রাখানদেশের রাজা তখন খামেঙ\u003c\/span\u003e,\u003cspan lang=\"BN\"\u003eআগ্রার মসনদে জাহাঙ্গীর\u003c\/span\u003e, \u003cspan lang=\"BN\"\u003eআর মোহনার মুখে একটুকরো দ্বীপ সন্দ্বীপের স্বাধীন শাসক সেবাস্টিয়ান গঞ্জালভেজ টিবাও। রাজা খামেঙ একটি বিশেষ উপহার পাঠাচ্ছেন মোগল দরবারে। উপহারের সঙ্গে চলেছে নগেন পাড়ুই\u003c\/span\u003e,\u003cspan lang=\"BN\"\u003e রাখানদেশের জঙ্গলে সে একসময় জরিপের কাজ করত\u003c\/span\u003e,\u003cspan lang=\"BN\"\u003e পরবর্তীকালে রোসাঙ্গার চালের কলে খাজাঞ্চির কাজ পেয়েছিল। বাংলার খাঁড়িতে\u003c\/span\u003e, \u003cspan lang=\"BN\"\u003eজালিয়া নাওয়ের পাটাতনে বসে তটের সাদাটে কুয়াশার দিকে তাকিয়ে রয়েছে ফিরিঙ্গি দস্যু ভিষকু\u003c\/span\u003e,\u003cspan lang=\"BN\"\u003e তার খাস-রাঁধুনি বাঙালির ছেলে শ্যামল। বাংলার এক অখ্যাত পল্লিগ্রামে শ্যামলের ফেরবার আশায় তিথিনক্ষত্র মেলাচ্ছে ওফেলিয়া। অতঃপর এই সমসাময়িক রূপকথার পঁচিশটি অধ্যায় নিজেই এক-একটি চরিত্র\u003c\/span\u003e,\u003cspan lang=\"BN\"\u003e ইতিহাসের সন্ধিক্ষণে তারা আপাতত দাঁড়িয়ে\u003c\/span\u003e,\u003cspan lang=\"BN\"\u003e অদৃশ্য ঘটনাপরম্পরা তাদের বেঁধে রাখে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রচ্ছদ – অরিজিৎ গঙ্গোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Sristisukh","offers":[{"title":"Default Title","offer_id":50472706539770,"sku":"7J6CWATKMEYD","price":238.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/7J6CWATKMEYD.jpg?v=1790924957","url":"https:\/\/versoz.co.in\/products\/paiya-phiringga-dor-rajarshi-das-bhowmick-sristisukh","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}