{"product_id":"qof230rv48iu","title":"Kothay Jachchen Tarapadababu by Tarapada Ray [Hardcover]","description":"\u003cdiv class=\"feature\"\u003e\n\u003cdiv class=\"bengali-text author-bio\"\u003e\n\u003cp\u003e‘অবশেষে আমাকেও আমার কথা লিখতে হচ্ছে।‘কিন্তু তোমার কি মনে নেই কলকাতা, আমার সেই সবুজ পাঞ্জাবি, সবুজ পাসপোর্ট। সীমান্তের ট্রেন থেকে ভিজতে ভিজতে নামলাম। সেই প্রথম ট্রামগাড়ি, সেই প্রথম ফার্স্ট ক্লাস।‘সেই আমার গ্রাম্য আচরণ, বাঙাল উচ্চারণ, পাজামার ওপরে ফুলপ্যান্ট, আজব পোশাক।...’ এমন আত্মমগ্ন উচ্চারণে তারাপদ রায় শুরু করেছেন তাঁর আত্মকথা।এক গ্রাম্য, মফস্বলি কিশোরের কলকাতায় বড় হয়ে ওঠা, গত শতাব্দীর মধ্যভাগের সদ্য-স্বাধীন খণ্ডিত বাংলার রাজধানী কলকাতা— আর বহুদূরে সীমান্তের ওপারে এক ছোট শহর, নদী-নৌকো, রাস্তাঘাট, ছায়াচ্ছন্ন স্বপ্নময় সংসার। এরই মধ্যে কোথায় যাচ্ছে এক অনিশ্চিত কিশোর, কোথায় ? লেখকের শৈশব-কৈশোর এবং প্রথম যৌবনের কথা, জীবনের প্রথম একুশ বছরের স্মৃতিচিত্র এই বইয়ে সমুদ্রশঙ্খের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। তাঁর পরবর্তীকালের সাহিত্য-জীবন, আমলা-জীবন—তারও কিছু কিছু ছায়া পড়েছে এই আত্মকথার অবয়বে।\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"feature\"\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Tarapada-Ray\"\u003eতারাপদ রায়\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eতারাপদ রায়-এর জন্ম নভেম্বর ১৯৩৬, বাংলাদেশের টাঙাইলে। শিক্ষা: প্রথমে বাংলাদেশে, পরে ১৯৫১ সালে কলকাতায় কলেজে পড়তে আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র। কিছুদিন শিক্ষকতা করেছেন, তারপর সরকারি চাকরি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার পদ থেকে অবসর নিয়েছেন, ১৯৯৪ সালে। কবিতা লিখেছেন নাবালক বয়স থেকে। অদ্যাবধি প্রকাশিত কবিতার সংখ্যা সহস্রাধিক। সম্পাদনা করেছেন ‘পূর্বমেঘ’ ও ‘কয়েকজন’ নামের দুটি লিটল ম্যাগাজিন। কবিতার পাশাপাশি রম্যরচনা লিখেছেন অজস্র, সঙ্গে গল্প, ছোট উপন্যাস, শিশুসাহিত্য।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46437063229690,"sku":"QOF230RV48IU","price":428.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/QOF230RV48IU.jpg?v=1777399198","url":"https:\/\/versoz.co.in\/products\/qof230rv48iu","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}